তোমারে যে বন্ধু আমি প্রাণাতীত বাসি ভাল
বলো কি দোষটা আমার গাত্র বরণ কালো;
ককিলা কালো বলেই মধুর সুরে গায়
চোখের মনি কৃষ্ণ বলে তাকি ফেলা যায়?
কালো কেশ না থাকিলে চান্দি ছোলা কয়,
ভাবের হাটে ফরসা কালোয় কিবা আসে যায়।
তোমায় বাসিগোভাল বন্ধু, বাতাসের মতোন
বুঝলানা আসি কাছে সারাটি জীবন,
যখন থামিবে নিঃশ্বাস, করিবে হাসফাস
বুঝিবে তখন আমি কতবড় ধন।
তোমার জন্য আমি হবো অরূপ জোছোনা
মেঠো পথে কঁচি ঘাসে শিশির কণা,
খরো তাপে, দু‘পুর রোদে শীতল ছায়া
বুঝিলেনা তুমি বন্ধু পিরিতির খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


