আমার কফিন।
মরদেহ ভ্রমণে যায় মজিদ কাকার বারান্দায়
ঘুমানো মরারখাট-এ
পেছনে দু’জন বাঁশফুল
দু’জন শোকের চাদর
মরদেহ নিয়ে যাচ্ছে মরার খাট
পেছনে দু’জন ধাবমান; জাতিস্বর
বিহঙ্গের উড়ে যাওয়া; কোলাহল ঘোর
না-কবর না-দাহ উদ্দেশ্যে চলেছে মরারখাট
পেছনে ক’জন অপমানিত মাস্টার, ক্লাসরুম ছারখার
ব্রোঞ্জ-ঈগলের দৃষ্টি চোখে অনুতাপ নিপতন
প্রাণহীনদেহ নিয়ে চলেছে মরারখাট
পেছনে দু’জন কবি, চারটি নীল চোখ
চেয়ে থাকা অসমাপ্ত প্রথম পাণ্ডুলিপি
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


