আমার প্রিয় পোস্ট

কবি

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৩

শেয়ারঃ
0 2 0

(নির্লিপ্ত নয়নকে)
(কে কোথায় রাস্তায় হাঁটু মুড়ে কেঁদে যায়...কে রাখে কার খেয়াল!!!!!!!!!)

ফুলে ওঠা লাশ ভেসে আছি জলে-- এমত পঙ্ক অনুভূতি বিষ, কলম ডগায় নিয়ে বসে থাকা, শাদা শাদা পাতা, শাদা রয়ে যায়, পদ্মপাতায় বসে টলটল ধ্যান-- ধ্যান ও অস্থিরতা

টিলার পেছনে ধ্যানের প্রতিমা, সারি সারি জ্বলা শাল মহুয়ায় সূর্যের মতো-- লেখা আছে সব, ব্যাধিদের কথা। ব্যাধিতে ব্যাধিতে গোলকধাঁধায় পাক খায় মাথা, এতোটা মাতাল আর দিশেহারা আশ্রয় তার! জমাট পাথরে শায়িত রাত্রি ঘেমে নেয়ে উঠে, আচমন জ্বলে; অথচ দাঁড়াই ভিন্ন মুখের-- মুখোশ আড়ালে। উজানের রাত; বিবমিষা চোখ, চোখের পরতে খেলা করে নীল, লাল হলুদাভ বাতাবরণের ওপারে আকাশ নক্ষত্র কি আকাশ প্রদীপে-- ভুলো আনমনে তাকিয়ে শুধানো; ভুলে থাকো যারা, উত্তর দাও-- ‘‘কখনো কি কাঁদে জগতের নায়িকারা?”

টিলার পেছনে উদিত যাদের কবিতার হৃদ, গলা মুখে বুকে আরক্ত লালা, অবিনাশী জেদে রাত জেগে থাকে অহ-নিশি-জাগা লাল পানশালা! কেউ কি শুনেছে মাতালের গলে কোকিলের গান?

কত চিন্তিত, নিদ্রামগ্ন এই ভাসা লাশ-- জলের পঁচান কামড়ে ভাসানে ভেসে যায় দূরে, জীর্ণ জীবন নিষ্ক্রিয় দেখে। ভয় হয়। ভয়। মরে যাবো ঠিক, এই ভয় নয়। আরো একবার শ্বাসাঘাত তোড়, আসবে সকাল-- তার শিহরণ। কেঁপে কেঁপে ওঠা। ভাসিয়ে ভাসিয়ে উজান ভাসানে চলে টেনে টেনে দেহতরীগুণ।জানি অবশেষে, নিষ্ঠুর গ্রীবা দুলিয়ে দোলায় চলে যাবে শোভা; স্বপ্নে যেভাবে যায়, যেভাবে নিয়ত অভ্যাস গিয়ে।

কোন সে ধারালো ছুরির ফলায় মরণের শীত? কোন শুভক্ষণে নিজের তুলিতে আঁকা বুমেরাং মোর চিতাবাঘ এসে অতিশয় ক্রোধে পাঁজরে বসাবে থাবা?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অসাধারণ
_____________________

আপনাকে এবং নির্লিপ্ত নয়নকে শুভেচ্ছা
২. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
____________________________________________

"...কয়েদির কাঁচের বাক্সে নির্বাক সমুদ্র এসে বসুক-- স্তদ্ধতা। তার মাঝে ভেজাকাঠ-- ডুবে গেছে খুনি, লেখার আঙুল..."

--(নির্লিপ্ত নয়ন)
____________________________________________
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৯

লেখক বলেছেন: নয়নের কবিতার অংশের জন্য অনেক ধন্যবাদ। এই কবিতাটি কোথায় পড়েছি মনে করতে পারছি না। পারলে পুরোটা দিয়ে দিতে পারেন, অথবা কোথায় ছাপা বললেও হবে। আমি দেখবো।

৩. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
টিলার পেছনে উদিত যাদের কবিতার হৃদ, গলা মুখে বুকে আরক্ত লালা, অবিনাশী জেদে রাত জেগে থাকে অহ-নিশি-জাগা লাল পানশালা! কেউ কি শুনেছে মাতালের গলে কোকিলের গান?

টিলার পেছনে উদিত যাদের কবিতার হৃদ, গলা মুখে বুকে আরক্ত লালা, অবিনাশী জেদে রাত জেগে থাকে অহ-নিশি-জাগা লাল পানশালা! কেউ কি শুনেছে মাতালের গলে কোকিলের গান?
__________________________________________




(বোল্ড করে দিয়েছেন বলে পড়তে অসুবিধে হচ্ছে খানিকটা)
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ঠিক করে দিচ্ছি। অনেক শুভকামনা। ধন্যবাদ। কৃতজ্ঞতা।

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: ঠিক করে দিয়েছি। কেমন লাগল জানান। মনে হয়েছিলো ছবিটাও কবিতার টেক্সট একই কালারে দিচ্ছি। অসুবিধার কথা মাথায় ছিলো না।

ভালো থাকবেন।

১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ টুকু। বহুদিন পর লিখলেন, ঢু মারলেন এদিকে। আপনার মন্তব্য খুব করে চাইছিলাম।

তাই + এও মুখে হাসি ফুটলো না।

ভালো থাকবেন। নিরন্তর।

৬. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এই কবিতা কোথাও ছাপা হয় নি।
আমি ছাপবো।
ছাপা হলে হয়তো কবি'র কাছেই পাবেন।
কিংবা জানাবো।


শুভেচ্ছা।
১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।

এইটি কি অন্য কাউকে লেখা নির্ঝরদা!?
একটু ঘোলাটে লাগছে।

৭. ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৮
কালপুরুষ বলেছেন: পড়লাম। গদ্যাকারে লিখলেও কবিতার মতো মনে হলো। ভাল লাগলো।
৮. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৪
শত রুপা বলেছেন: >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সুন্দর। সুন্দর। সুন্দর। সুন্দর। সুন্দর। সুন্দর।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: শতরূপা আপনার সুন্দর অনুভুতির প্রকাশের জন্য কৃতজ্ঞতা। অনেক শুভকামনা। ভালো থাকবেন।

কথা হবে।

৯. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: গদ্যের মতো দেখাচ্ছে বটে, কিন্তু লাইনগুলো একটু ভেঙে নতুন করে সাজালেই কবিতা-রূপ নেবে।

-------------------------------
টিলার পেছনে ধ্যানের প্রতিমা, সারি সারি জ্বলা শাল মহুয়ায় সূর্যের মতো-- লেখা আছে সব, ব্যাধিদের কথা। ব্যাধিতে ব্যাধিতে গোলকধাঁধায় পাক খায় মাথা, এতোটা মাতাল আর দিশেহারা আশ্রয় তার! জমাট পাথরে শায়িত রাত্রি ঘেমে নেয়ে উঠে, আচমন জ্বলে; অথচ দাঁড়াই ভিন্ন মুখের-- মুখোশ আড়ালে। উজানের রাত; বিবমিষা চোখ, চোখের পরতে খেলা করে নীল, লাল হলুদাভ বাতাবরণের ওপারে আকাশ নক্ষত্র কি আকাশ প্রদীপে-- ভুলো আনমনে তাকিয়ে শুধানো; ভুলে থাকো যারা, উত্তর দাও-- ‘‘কখনো কি কাঁদে জগতের নায়িকারা?”
-----------------------
এই লাইনগুলো এভাবে সাজালে কেমন হয়?----------

'টিলার পেছনে ধ্যানের প্রতিমা, সারি সারি জ্বলা শাল মহুয়ায় সূর্যের মতো-- লেখা আছে সব, ব্যাধিদের কথা।
ব্যাধিতে ব্যাধিতে গোলকধাঁধায় পাক খায় মাথা,
এতোটা মাতাল আর দিশেহারা আশ্রয় তার!
জমাট পাথরে শায়িত রাত্রি ঘেমে নেয়ে উঠে,
আচমন জ্বলে;
অথচ দাঁড়াই ভিন্ন মুখের-- মুখোশ আড়ালে।
উজানের রাত; বিবমিষা চোখ,
চোখের পরতে খেলা করে নীল, লাল হলুদাভ বাতাবরণের ওপারে আকাশ নক্ষত্র কি আকাশ প্রদীপে--
ভুলো আনমনে তাকিয়ে শুধানো; ভুলে থাকো যারা, উত্তর দাও-- ‘‘কখনো কি কাঁদে জগতের নায়িকারা?'

--------------
শঙ্খ ঘোষ কখনো কখনো এইভাবে 'গদ্য' ভেঙে কবিতা দেখান, আবার কখনো বা 'কবিতা' ভেঙে গদ্য দেখান!

আমারও একটু শখ হলো আর কি! চমৎকার লেখা, ভালো লেগেছে খুব।
১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: প্রিয় আহমাদ মোস্তফা কামাল ভাই
শুভেচ্ছা জানবেন। আপনার মন্তব্য আমাকে অনেক অনেক আলোড়িত করলো। প্রথমত কালপুরুষদার উপমিতের উত্তরখানা দিয়ে দিয়ে আমাকে বাচালেন বলে। আমি উনার

"কালপুরুষ বলেছেন: পড়লাম। গদ্যাকারে লিখলেও কবিতার মতো মনে হলো। ভাল লাগলো।"

এই মন্তব্যের পর খুব ব্রিব্রত ছিলাম। কি বলবো উনাকে। আপনি এতো সুন্দর করে উত্তর দিয়ে দিলেন, শুভেচ্ছা আর কৃতজ্ঞতা আপনাকে। ব্লগে নয়, একদিন সরাসরি আড্ডা দেবো আপনার সাথে। আপনি ফ্রি থাকেন কবে বলেন তো! জাহাঙ্গীরনগরে চলে আসেন না একদিন। অনেক জম্পেশ আড্ডা দেয়া যাবে।

ভালো থাকবেন।
অনুপ্রেরণার জন্য অশেষ ধন্যবাদ। প্রিয় লেখকের কাছ থেকে অনুপ্রেরণা সে তো আর্শিবাদ। শুভকামনা।

১০. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কত চিন্তিত, নিদ্রামগ্ন এই ভাসা লাশ-- জলের পঁচান কামড়ে ভাসানে ভেসে যায় দূরে, জীর্ণ জীবন নিষ্ক্রিয় দেখে।


নয়নের কি হইছে।
১১. ২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৭
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: শুভকামনা। ক্যাম্পাসে আসো। তয় কথা হইবেক।
১২. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭
তানভীর মাহমুদ বলেছেন: শুভেচ্ছা সালহ্উদ্দীন।

ভাল লেগেছে।

কবিতায় টেকশ্চারের প্রতি মনোযোগী হলে আমরা আরো কিছু ভাল কিছু কবিতা পাব আশা করি।

লিখুন আরো।

শুভেচ্ছা আবারো।

++
১৩. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ বস

টেকশ্চারের বিষয়টা কি আমার কবিতার আলোকে একটু বুঝাইয়া কইবেন????

ভালো থাকবেন। অনেক।
শুভকামনা।
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: কবীর
ধন্যবাদ।

কেমন আছিস? খুব যাত্রায় বর্ষপূর্তি করলি; না?

তোর বন্ধু নয়ন তো এখন ব্লগ ও ফেসবুক চষে বেড়াচ্ছে। খোঁজ নে। ব্লগে ও আছে নির্লিপ্ত নয়ন নামে। ফেসবুকেও ।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকিস।

১৫. ২১ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
আল-ইমরান সিদ্দিকী বলেছেন: dirgho kobita. valo likhun ai suvokamona thaklo.
dhonnobad
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আল ইমরান সিদ্দিকী। নিরন্তর শুভকামনা।

১৬. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯
আলতাফ হোসেন বলেছেন: 'টিলার পেছনে /ধ্যানের প্রতিমা, সারি সারি জ্বলা /শাল মহুয়ায়/ সূর্যের মতো/-- লেখা আছে সব, ব্যাধিদের কথা।
ব্যাধিতে ব্যাধিতে গোলকধাঁধায় পাক খায় মাথা,
এতোটা মাতাল আর দিশেহারা আশ্রয় তার!
জমাট পাথরে শায়িত রাত্রি ঘেমে নেয়ে উঠে,
আচমন জ্বলে;
অথচ দাঁড়াই ভিন্ন মুখের-- মুখোশ আড়ালে।
উজানের রাত; বিবমিষা চোখ,
চোখের পরতে খেলা করে নীল, লাল হলুদাভ বাতাবরণের ওপারে আকাশ নক্ষত্র কি আকাশ প্রদীপে--
ভুলো আনমনে তাকিয়ে শুধানো; ভুলে থাকো যারা, উত্তর দাও-- ‘‘কখনো কি কাঁদে জগতের নায়িকারা?'

--------------
আহমাদ মোস্তফা কামাল যেভাবে সাজালেন, অলমোস্ট ছয় মাত্রার (মাত্রাবৃত্তের) চমৎকার কবিতা হয়ে গেল। 'নক্ষত্র কি' অংশটি শুধু হলো না, বাকি অংশ ছ' মাত্রার।
ছন্দেই লিখুন না। বা, ছন্দেও লিখুন। ‌‌'ঘেমে নেয়ে উঠে' লিখবেন? 'ওঠে' লিখবেন না? সমাপিকা ক্রিয়া যেহেতু?
আলোচনা লিখতে পারি না কবিতা নিয়ে। আবোলতাবোল লিখি। একজনের কবিতা নিয়ে কী একটা মন্তব্য করেছিলাম। রাগ করেছেন। আর মন্তব্য লিখতে চাই না। কবিতাই লিখতে চাই। এখনো পেরে উঠিনি। কয়েকজনেরই পড়ি। তাদের কবিতা পড়ব আর যা মনে আসে লিখব। এই ব্লগেই।
আপনার 'জমাট পাথরে শায়িত রাত্রি ঘেমে নেয়ে ওঠে' বেশ লাগল।

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: আলতাফ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার যা কিছু ত্রুটি হয় বলতে কখনো অনুগ্রহ করে অনুগ্রহ না করবেন না।

আপনার অনুগ্রহ ও উপদেশ আমি পাথেয় বলেই মানি।

নিরন্তর শুভকামনা। অনেক শ্রদ্ধা নেবেন।

১৭. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৫
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: আলতাফ হোসেন বলেছেন: শিমুল,

আপনার ছন্দ নির্ভুল। বিভ্রান্ত হয়েছিলাম। মনোযোগ দিয়ে পড়া হয়নি। দেখুন তো, কী

রকম একটা ব্যাপার হয়ে গেল!

আপনার কবিতা ভালো লেগেছে আমার। ব্লগে লিখবেন তো? পড়ে জানাবার চেষ্টা করব

আমার ভাবনা।

আলতাফ ভাই।
৫. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৪
comment by: শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অবশ্যই লিখবো আলতাফ ভাই। আপনার ভাবনা জানতে পারা আমি সৌভাগ্য মেনে নেবো। কৃতজ্ঞতা।

শ্রদ্ধা নেবেন।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১৯. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৫
ইমন জুবায়ের বলেছেন: পড়লাম। ভালো লাগল। একেবারে সমসাময়িক কবিতার স্বাদ। আহমেদ মোস্তফা কামালের নতুন বিন্যাসও ভালো লাগল। আলতাফ হোসেনের আলোচনাও। অনেক শুভেচ্ছা রইল।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন জুবায়ের। শুভকামনা।

২০. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ফকির ইলিয়াস বলেছেন: সবচেয়ে বড় কথা হলো নতুন রূপকল্পে আপনি সাজিয়েছেন কবিতাটি।
একটি মিহি নক্ষত্রের নিদ্রামগ্নতায় বিলীন করেছেন নিজেকে।
অনেক শুভকামনা আপনার জন্য ।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ফকির ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ। শুভকামনা।

ভালো থাকবেন। আপনার মন্তব্য আমাকে প্রাণীত করলো।

২১. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৫
মজনু শাহ বলেছেন: somoyavabe dirgho alochona korte pachsi na, vai. tobe valo laglo lekhati.

jogoter naikader kadar beparti chomotkar.
aha, jogoter naikara !

seisob seisob, hahakar rob, ase kothao...
২২. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: প্রিয় মজনু ভাই

ডায়েরি উল্টাচ্ছিলাম আমার। আজ থেকে তিন বছর আগে এই এপ্রিল মাসের এক সন্ধ্যায় আমি প্রথম ক্যাম্পাসের আরো অনেক কবির সাথে আপনার সাথে দুটি কম্পমান কবিতা নিয়ে আমাদের লাইব্রেরীর সামনে বসেছিলাম। রায়হান স্যার, রাশেদুজ্জামান ভাই ছিলেন, ছিলো নওশাদ, পিয়াস, ইনান...

সেদিন আপনি আমার কবিতা খুব মনোযোগে পড়ে ভুলত্রুটি ধরিয়ে দিয়েছিলেন, মনে করিয়ে দিয়েছিলেন সম্ভাবনার কথা। আপনার ওরকম স্নেহাশীষ কবে পাবো আবার!

কবে আসবেন বিদেশ বিভূই এর যন্ত্রণাকর দুরত্বভেদ করে?

আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা মজনু ভাই।

খুব ভালো লাগছে আমার। ভালো লাগছে।
২৩. ২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: লেখা অনেক ভালো লাগসে, অনেক ধন্যবাদ লিঙ্কটা দেয়ার জন্যে ...
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য। শুভকামনা।
নিয়মিত কথা হবে এই আশা রাখছি।

ভালো থাকবেন।

২৪. ২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪
কঁাকন বলেছেন: ভালো লাগলো

ভালো থাকুন
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
নিয়মিত যোগাযোগের প্রত্যাশা রাখছি।

২৬. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
নিয়মিত যোগাযোগের প্রত্যাশা রাখছি।
২৪ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা....

২৮. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: একেবারেই অন্যরকম লাগলো । দারুন +++++
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
ভালো থাকবেন নিরন্তর।

২৯. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
অমি রহমান পিয়াল বলেছেন: কয়েকবার পড়লাম। আবৃত্তি করে পড়তে খুবই ভাল্লাগলো। অনেক ধন্যবাদ। বহুদিন পর ব্লগে সত্যি একটা ভালো কবিতা পড়লাম
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পিয়াল ভাই।
আপনার ভালোলাগার অনুভূতি আমাকে প্রেরণা দিলো।

ভালো থাকবেন নিরন্তর।

আশা করছি যোগাযোগ হবে নিয়মিত।

৩০. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২
একরামুল হক শামীম বলেছেন: কবিতা খুবই ভালো লেগেছে।

-------------

নির্লিপ্ত নয়নকে আমি চিনি :)
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ


শুভকামনা। ভালো থাকবেন।

৩১. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
ভাস্কর চৌধুরী বলেছেন:
ভালো লাগা ছুঁয়ে গেলো এ দ্বারে।

অসাধারণ লিখেছেন...........সত্যিই অসাধারণ কবি

যেন সাধনায় এক কবির .......!!!!

ভালো থাকবেন।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: ভাস্কর দা
আপনার পোষ্টটা আরো অনেক ভালো লেগেছে আমার।
অনেক শুভকামনা।

ভালো আছেন তো????

৩২. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২১
নির্ঝরিনী বলেছেন: আপনি অনেক ভালো লেখেন।

এই লেখাটাও অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।

শুভেচ্ছা, ভালো থাকবেন।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: শুভেচ্ছ, আপু, ভালো থাকবেন।

আপনার কমেন্টের জন্য কৃতজ্ঞতা।

৩৩. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬
কালপুরুষ বলেছেন: শিমুল, আমি মোটেও কবিতা বোদ্ধা নই। গল্পের প্রতিও নেই তেমন প্রগাঢ় আকর্ষণ। সাধারণ একজন পাঠক আমি। নিজের মনের আনন্দেই লিখি বা লিখতে চেষ্টা করি। আপনার এই লেখাটি আমি গদ্যের মতো করে পড়তে যেয়ে কেন জানি মনে হলো আমি কবিতা পড়ছি। আসলে আমার কবিতাপ্রীতি প্রবল তাই গদ্যের মাঝেও কবিতা খুঁজি। কিন্তু আপনার এই লেখায় তা খুঁজতে হয়নি, কেমন যেন শব্দগুলো কবিতার মতোই সাজিয়ে পড়ে নিলাম তাতে পঠনে তেমন বিঘ্ন ঘটেনি। খুব ভাল লাগলো কথাগুলো। ভাল থাকুন।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষদা।
আপনি ভালো আছেন তো!

৩৪. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: খুবই ভালো লেগেছে আপনার লেখা ...

ভাল লাগা রেখে গেলাম ... ভাল থাকবেন ।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৫. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০২
আবু সালেহ বলেছেন:
আপনাদের দুজনকেই শুভেচ্ছা....(নির্লিপ্ত নয়ন এবং আপনাকে)
সুন্দর লিখেছেন...........++
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। পড়বার জন্যও।

ভালো থাকা হয় যেনো!!!!

৩৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৭
মুক্ত বয়ান বলেছেন: ভালই তো হইছে.. তয়, একটু কেমন যেন খাপছাড়া লাগল।
তবু.. ++
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: খাপছাড়ালাগা অংশটি কি দেখিয়ে দেবেন? বা অন্তত বলবেন কি খাপছাড়া লেগেছে?

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

৩৭. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম। মনের মাঝে কিছু কিছু কবিতা প্রতিধ্বনি তোলে, অনেকক্ষণ অনুরণন চলতে থাকে। আপনার কবিতাটি সেইরকম লাগলো। আগে আপনার লেখা পড়া হয়নি। এখন সময় করে পড়বো।

সময় পেলে আমার ব্লগেও ঢুঁ মারলে খুশি হবো। :)
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ঢু অবশ্যই মারবো। আশা করি যোগাযোগ থাকবে। ধন্যবাদ। শুভকামনা।

৩৮. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৫
কোজাগরী চাঁদ বলেছেন: এত কঠিন কাব্যকথা, আমার জন্য নহে হে কবি
আমি ইচ্ছেভুলে ভরা এক বালিকা
নির্বোধ, অসচেতন, দূর্ভাষিনী.................আরো নানা অপবাদে অভিষিক্তা।


আমি সদা অচল থাকি,
গভীর চলা গোপন রাখি।
আমার চলা, যায়না বলা
আলোর পানে প্রাণের চলা!!

তবুও আমন্ত্রনের জন্য হাজার ধন্যবাদ কবি
ভালো থেকো সূখে থেকো।
৩৯. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ কোজাগরি চাদ।
তুমিও ভালো থেকো সুখে থেকো।

ইচ্ছেভুলে ভরা এক বালিকা

ভুলগুলো সব ফুল হয়ে যাক....
৪০. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯
মনজুরুল হক বলেছেন:

আমি মোটেই সমঝদার কাব্য বোদ্ধা নই। কবিতা নিয়ে যেটুকু জ্ঞানগম্মি আছে তা দিয়ে বোধে এলা, এটি প্রথাভাঙ্গা কাব্যআলেখ্য। শঙ্খ ঘোষকে মনে পড়ে। আরো মনে পড়ে কমল কুমার মজুমদারকে। নিরেট গদ্য যখন ভাষা আর রঙের ভেলায় চেপে অজানাতে পাড়ি দেয় তখন পথে পথে এমন সুষমা রেখে যায়। গ্রেট!

আমি এভাবে গদ্য লিখি(যেগুলি কাগজ-কলমে লিখি)। সেই গদ্যকে কেউ গদ্যকাব্য বলে ভ্রম করে না। গদ্যই বলে।

অনেক দিন পর অসাধারণ একটি বাঙময় লেখা পড়লাম। প্রথা ভাঙ্গার যে কোন যুদ্ধে সাথে আছি............
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমিও সাথে আছি।

৪১. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৫
মোঃ কবীর হোসাইন বলেছেন: শিমুল ভাই, ভাল আছি, অনেক দিন আপনার সাথে দেখা হয় না। আপনি ভালো আছেন তো? ক্যাম্পাসে খুব একটা থাকা হয় না। বর্ষ পূর্তি ভালোই হলো। গত চার বছরের সেরা বষপূর্তি বলা যায়। ভালো থাকবেন। খোদা হাফেজ।
৪২. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪
আহসান জামান বলেছেন: কত চিন্তিত, নিদ্রামগ্ন এই ভাসা লাশ-- জলের পঁচান কামড়ে ভাসানে ভেসে যায় দূরে, জীর্ণ জীবন নিষ্ক্রিয় দেখে। ভয় হয়। ভয়। মরে যাবো ঠিক, এই ভয় নয়। আরো একবার শ্বাসাঘাত তোড়, আসবে সকাল-- তার শিহরণ। কেঁপে কেঁপে ওঠা। ভাসিয়ে ভাসিয়ে উজান ভাসানে চলে টেনে টেনে দেহতরীগুণ।জানি অবশেষে, নিষ্ঠুর গ্রীবা দুলিয়ে দোলায় চলে যাবে শোভা; স্বপ্নে যেভাবে যায়, যেভাবে নিয়ত অভ্যাস গিয়ে।

--------------------------------------------------------------------------

ইদানিং ভালো ভালো লেখা পড়লে মনে হয় - 'আমার লেখার ছিলো'! আপনার কবিতা পড়ে তাই মনে হয়েছে। ভীষণ ভালো থাকবেন।
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: এই ভোরে আপনার মন্তব্য পড়ে মন ভালো হয়ে গেল। আপনিও ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।

শুভসকাল।
শুভকামনা।

৪৩. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪০
প্রাকৃত বলেছেন: কেউ কি শুনেছে মাতালের গলে কোকিলের গান?

প্রশ্নের ভেতরে উত্তর খুঁজি.........


কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

প্রাকৃত প্রথমদিকে আমার পোস্টগুলোতে দেখতাম আপনার মন্তব্য। ইদানিং অনেক পরে পরে পাচ্ছি। কেমন আছেন?

শুভসকাল
ভালো থাকবেন।

৪৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কী অসাধারণ!! কী অসাধারণ!!! এই লিখাটাকে আমি কবিতাই বলব।
কবির জন্যে শুভকামনা রেখে গেলাম। ছন্দে কাটুক জীবন, সুর হয়ে উঠুক দিনগুলো।
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।





সুপ্রভাত।
ভালো থাকবেন নিরন্তর।

৪৫. ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৪
ফাহমিদুল হক বলেছেন: রূপক আর অলঙ্কারে ঠাসা। ভালো লাগলো।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফাহমিদুল হক। যোগাযোগ হবে নিয়মিত এই আশা রাখছি। শুভকামনা।

৪৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৬
সহেলী বলেছেন: শব্দের ব্যবহারে মুন্সিয়ানার ছাপ । ভাল লাগল পড়তে পেরে । ধন্যবাদ আপনাকে ।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা।

৪৭. ২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৮
শাহনাজ সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। ভালো থাকবেন।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ এস সুলতানা।
কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা।

৪৮. ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৮
কোজাগরী চাঁদ বলেছেন: বাপরে!!! কত প্রশংসা!!
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: কেন মনা! হিংসে হয় বুঝি !!!!!


শুভকামনা।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ লীনা নামের লাবণ্য।

৫০. ২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
অদৃশ্য বলেছেন: প্রভাআপুর ঘর হতে আপনার এখানে আসা। লেখাটি বেশ ভালো লেগেছে আমার।



শুভকামনা.................
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অদৃশ্য... তো ভাই, দৃশ্যমান হবেন কবে?



নিরন্তর শুভকামনা।

৫১. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩
হাসান সুমন বলেছেন: অসাধারণ! শুভেচ্ছা আপনাকে।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: আপনাকেও...

২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। পড়বার জন্য কৃতজ্ঞতা।

৫৪. ২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:১০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: আপনাকে পড়বার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুভকামনা।
৫৫. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
মাজুল হাসান বলেছেন: সহমত এট ফাহমিদুল হক।
শুভেচ্ছা।
৫৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ মাজুল হাসান।
৫৭. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৩
সোহেল হাসান গালিব বলেছেন: কবিতাটা ভালো লাগলো শিমুল। সম্ভবত সুরের জন্য। গ্রীবা দুলিয়ে সুরের দোলায় চলে গেল শোভা; স্বপ্নে যেভাবে যায়, যেভাবে নিয়ত অভ্যাস গিয়ে।

ভালো থেকো।
৫৮. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৫
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: গালিব ভাই
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আমি কবিতাকথার লেখক তালিকা/সদস্য তালিকা দেখলাম। সেখানে আমার নামটি ভুল এসেছে। এজন্যেই বোধহয় মেইল পাইনি বা মন্তব্য লিখতে পারছিলাম না। আমি মডারেটর মুজিব ভাইকে ওই গ্রুপেই শেষ পর্যন্ত লিখতে পেরেছি। জানিয়েছি।

আপনি একটু দেখবেন...তো, কি ঝামেলা। আমি বুঝতে পারছি না।

শুভকামনা। শুভরাত।
যোগাযোগ থাকবে আমার তরফ থেকে।

স্নেহপ্রার্থী
শিমুল
৫৯. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
The 400 Blows (1959)
_______________________________

Click This Link

____________________________________________

না পারলে আলিয়ঁস ফ্রসেঁস এ পাবেন অবশ্যই
২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: প্রিয় নির্ঝর নৈঃশব্দ্যকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। যোগাযোগের অভিপ্রায় রইলো। শুভকামনা।

৬২. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৯
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। আমন্ত্রণ রইলো আমার বাড়ি। মাঝে মাঝে ঘুরে যাবেন।
৬৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১২
আলম িসিিদ্দকী বলেছেন: অনেক কথা বলার আছে। কিন্তু আমার সমস্যা একটাই ১০ মিনিট পর পর নেট disconnect হয়ে যায়।তাই শুধু (+) দিয়েই বিদায় নিচ্ছি। আমিও একান্ত ভাবে চাচ্ছি কবিতা নিয়ে আপনার সাথে দীর্ঘ আলোচনা করতে।ঢাকা আসলে জানাবেন,চেষ্টা করব দেখা করতে।
আর হ্যা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও মন্তব্য পওয়ার আশা করছি। ভালো থাকুন।
০১ লা মে, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ। কথা হবে। রবিবার বিকেলের দিকে ঢাকা আসবো হয়তো। কথা হবে। আমার ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বার আছে। যোগাযোগ হবে।

৬৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৫
তানভীর রাতুল বলেছেন: ভালো হইছে লেখাটা।
আর নির্লিপ্ত নয়ন নাকি জাতে(দৈনিক পত্রিকা) উঠছে, কথাটা সত্যি?
০১ লা মে, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

জাতে উঠা অর্থে কি বললেন ঠিক বুঝলাম না। দৈনিক এ লিখলেই কেউ কি জাতে ওঠে!

নয়ন প্রথম আলোতে একটি কাজ করে, তা নিশ্চিতভাবেই তাঁর কবিসত্ত্বাকে প্রভাবিত করে না বলেই আমরা শুভানুধ্যায়ীরা মনে করি।

ভালো থাকবেন।

৬৬. ০১ লা মে, ২০০৯ রাত ২:০১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: হবে হবে। শুভকামনা। ধন্যবাদ তাগাদার জন্য।
০১ লা মে, ২০০৯ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: শুভকামনা। ধন্যবাদ।

৬৮. ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:২৭
তানভীর রাতুল বলেছেন:

অবশ্যই কেউই এমন ব্যক্তিগত মন্তব্যের(বিশেষণ) অধিকার রাখে না । আর কার বিশেষণ? কবির? পরিবেশের?

''... কবিসত্ত্বাকে প্রভাবিত করে না বলেই আমরা শুভানুধ্যায়ীরা মনে করি।''

'জাত' শব্দটা এই প্রভাব'এরই বিশেষণ উল্লেখ্য কবির জবানীতে,কবিতায়
০৩ রা মে, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: মঙ্গলার্থে...শুভকামনা।

০৩ রা মে, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ প্রতিধ্বনি, তুমিতো

শুভকামনা রইলো।

৭০. ০৩ রা মে, ২০০৯ ভোর ৬:০০
প্রবর রিপন বলেছেন: কোন সে ধারালো ছুরির ফলায় মরণের শীত? কোন শুভক্ষণে নিজের তুলিতে আঁকা বুমেরাং মোর চিতাবাঘ এসে অতিশয় ক্রোধে পাঁজরে বসাবে থাবা?

ভাল লাগল

এই পথ দিয়ে হারিয়ে গেছে যে
সে ছিল আমার নরঘাতক বন্ধু
অথবা সে পালিয়ে ছিল
নারীর প্রসব যন্ত্রণা থেকে
ছুরি দিয়ে ও পাথর কেটে বানাতো রাত
আর আমি ক্ষুধার্ত ছুরি হয়ে বসে থাকি তোমার পাশে
সাবধানে তাই বাড়াও তোমার হাত;আমার হাতে
আমার তৃষনা তোমার রক্তে খোঁজেনি সাগর।

ভাল থাকুন
৭১. ০৩ রা মে, ২০০৯ রাত ১০:৩৮
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার কবিতাও। শুভকামনা। আপনার কথা শুনেছি অনুপদার কাছে। আশা করছি যোগাযোগ থাকবে। শুভকামনা।
৭২. ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:০১
আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দরতম। আপনার মঙ্গল কামনায়......।
০৭ ই মে, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই।

৭৩. ০৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
আফরোজা সোমা বলেছেন: সুরটা ভালোলাগলো বেশ।
ধন্যবাদ কবিতার জন্য।
ভালো থাকবেন।
৭৫. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৪৫
রাহামনি বৃষ্টি বলেছেন:
বস! ওইদিন পড়েছিলাম, অফলাইনে....

পোস্টে লিংক পেয়ে আবার এলাম....

আমি মুগ্ধ :)
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ রাহামনি বৃষ্টি। কথা হবে। শুভকামনা।

৭৭. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৫১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: +


লিঙ্ক দেবার জন্য ধন্যবাদ। শুভকামনা।
৭৮. ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: খুবি সুন্দর...


নতুন লেখা নাই কেন?
২৬ শে মে, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: DHONNOBAD>

Vabchi ar likhbo na blog e...

tobe kotha hobe sobar sathe...

৭৯. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব খুব ভালো লাগলো........
শুভেচ্ছা রেখে গেলাম।
২৬ শে মে, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি...

৮০. ৩১ শে মে, ২০০৯ সকাল ১১:৪১
shapon বলেছেন: আপনার ব্লকটি পড়তে আমি বেশ আটকিয়ে গিয়েছিলাম!মহুর্ত্তটুকু কোথায় যেন হারিয়ে যায়,তবে কি আপনার প্রতিটি লাইনে হারিয়ে যাচ্ছি? অসাধারন ব্লক এর জন্য আপনাকে ধন্যবাদ!!!!!!!!!!!!!!
৮১. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: অসাধারন......খুবই ভালো লেগেছে।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। কথা হবে।

১৪ ই জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: অভিমান নারে ভাই, এইসব ধাক্কাধাক্কি আর ভাল্লাগে না। ভালো থাকবেন সবসময়।

৮৩. ২২ শে জুন, ২০০৯ ভোর ৪:১০
বাবুতারা বলেছেন: কবিতা একদমই কম বুঝি,
তবে ভাল লেগেছে :)

 

মোট সময় লেগেছে ১.০৯১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতাকর্মী, পাঠক, শ্রোতা, শিক্ষার্থী

প্রকাশিত কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি
(অমর একুশে গ্রন্থমেলা ২০১০), ঐতিহ্য।

সাংস্কৃতিক কর্মী... আবৃত্তিশিল্পী...আবৃত্তি প্রশিক্ষক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই