আমার প্রিয় পোস্ট

সবাই কি আর লিখতে পারে! জলে?

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৯

শেয়ারঃ
0 118 0

(তোমাকে, অনুভূতি অনন্যা-- যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালোমন্দ মিলায়ে সকলি)

ওঁর নিরুদ্দিষ্ট জল-অচল চোখ দেখে মনে হয়-- অন্য সবাই আদর করে; আমি যৌনপ্রহার। নাহলে তখন হাসেনা কেন ওঁ ! তাই কি এমন অসুখবিসুখ, সংসার অন্ধকার শীতাতুর!

স্তব্ধ কালোর গায়ে-- (যে অন্ধকার ওঁর ফুলের, বাহুমূলের ফর্সা ঢাকতে পারে না সে আবার অন্ধকার নাকি!) ভিজে ঘাসের রেক্সিন থেকে লিখতে থাকা দক্ষিণবাহু কুড়িয়ে নিয়ে ওঁ আমাকে (ওঁর) বর্তুলের চারপাশে চক্রমান অথচ নিশ্চল অথচ কি মায়ায় আলতো ধরে রাখে। আমি তখনো যৌনপ্রহার গান। পায়ে ব্যথা, কাঁধে ধ্বংসপাখি।

আমাকে ছাড়া আর কাউকে কি কি মানায় না ওঁ তাই বলতে থাকে। আর জানতে চাইতে থাকে মাঠে মাঠে ছড়ানো মেঘের লাশের কথা, আকাশ কেন বা বলেনি পৃথিবীরে-- চল বাঁধি ঘর। শিশিরে শিশিরে ভিজে থাকা ওঁকে নিয়ে কে কি ভাবছে নিরন্তর! ওঁর মানুষটা ঘরে আসিবে বা কবে?

সেন্টমার্টিন কিংবা আপাতসুখ সঞ্চরণ মাথার ভেতরে রেখে ওঁ আমার হাত তুলে, মুঠি খুলে, তালুতে বেশ ক’বার ভিজে ঠোঁটের তুলি-টান দিয়ে, সব কাজ ভুলে, একাকী অপ্সরা যেনোবা তমসা নদীর কূলে বসে সহসা, অকিঞ্চিত বলে ওঠে, অস্ফুট স্বরে, বলে বলে ওঠে-- ‘শিমুল শিমুল শিমুল...’।

এই ডাক ভেজা ভেজা, ভেজা চন্দ্রতাপ, কথা কয় শিশিরের স্বর, ভিজে ওঠে বালুকণা- জরায়ুগহ্বর। শব্দের মীড় ভেঙে দিয়ে ‘তুই হাসলে তোর, শব্দগুলোও হাসতে বিভোর, তুই জানিস রে!’

‘ও শিমুল’ ‘ও শিমুল’ বলতে বলতে ওঁ আবার লালরঙা ভেজাতুলি বোলায় করতলে। মনে হয়-- ওঁ নিজে, ওঁর তালু এক ব্ল্যাকবোর্ড। ওঁর একহাতে ডাস্টার আর হাতে চক। আর ওঁ লিখে চলেছে। আর ওঁ মুছে চলেছে। যেনো যুগপৎ অন্ধকার ও আলো। ওঁর কোনটা সত্যি? চক না ডাস্টার? ততক্ষণে রুদ্ধবাক ফুলমুকুর খুলেছে ঘোমটা চোখের কূলটা আয়নায়।

কী দৃঢ় চঞ্চলতা-- স্রোত। এই তীর থেকে ওই তীরে কিমাশ্চর্যপরবৎ, ত্বরিত হারায় জলে; মাঝামাঝি নীলে, একটিই ছায়া দু-দুটি পাখির! অনঙ্গ তাঁর ঠোঁটে চোখ লিপ্তকামুকীর। দেখে, ওঁ নিঃশব্দে, শুধু নিজের জন্যে হাসে। আর জানতে চায়-- ‘এখনো হয় রাঙা, লাল! জমাট আবির!’

তবুও ট্রামের পিছল চাকা চিন্তার পাড়ে--‘ মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়”-- তবুও আমি থাকি আমারই-- “ভালোবাসার মৃত্যু হলে থাকে না শক্তি ভালো না বাসার’’। অন্তরালে শ্বেত, শুভ্র, নিথর, নিশ্চিত-- ‘অয়ি মৌণমূক! রোষ পেলে তোঁর, সানুসন্ধি শক্তিমান হতো!’

এইভাবে চোখে জল,
কাঁপে হাত, তাপের শরীর।
মৃত্যুও জন্মের মতো দুরারোগ্য নয়,
এ শুধু ভাঙন দায়, অশরীরী তির!


(প্রথম খসড়া: মে ২৬, ২০০৯ নিশা ওরফে ভোর ৩.৫০
একাদশ খসড়া : ১২ অগাস্ট,২০০৯ রাত ১২.১০)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা....! না না কবিতা? ;
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১
শত রুপা বলেছেন: আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
আমি মৌনমূক!
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: কেনো?

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: তাই?

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: মঙ্গলার্থে...

৪. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এই ডাক ভেজা ভেজা, ভেজা চন্দ্রতাপ, কথা কয় শিশিরের স্বর, ভিজে ওঠে বালুকণা- জরায়ুগহ্বর। শব্দের মীড় ভেঙে দিয়ে ‘তুই হাসলে তোর, শব্দগুলোও হাসতে বিভোর, তুই জানিস রে!’


অসামান্য, কবি। অনেকদিন প্রতীক্ষার পর আপনার কবিতা পাঠ করলাম।
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: শুভকামনা।

৫. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনার ফোন নাম্বার সম্ভবত আমার কাছে নাই।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ০১৭১৭২৩২৭১৯

৬. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:


নয়নের দুটি কবিতা এখানে পাবেন। আমার মনে হয়েছে এইদুটি তার লেখা সবচে ভালো কবিতা। আমি অবশ্য তার ৩০/৩৫টার বেশি কবিতা পড়ি নাই।
Click This Link
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ...কবি

৭. ১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬
মনজুরুল হক বলেছেন:

খুব ব্যস্ত। আপাতত প্লাস দিয়ে গেলাম। পরে বিস্তারিত বলা যাবে শিমুল।
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: তথাস্তু...স্যার

৮. ১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: আমার ব্লগেও একটু ঢু মাইরেন কবি!
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: অবশ্যই...

৯. ১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৩
নাজিম উদদীন বলেছেন: সকাল চারটা খুবই ক্রিয়েটিভ সময়, কবি রাইভের এই বক্তৃতা শুনেন , মজা লাগবে

Click This Link

গুয়েন স্টেফানির একটা গানও আছে এ নিয়ে

http://www.youtube.com/watch?v=FVxjU-w6GU4
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১১. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৭
লীনা দিলরূবা বলেছেন: ‘ও শিমুল’ ‘ও শিমুল’ বলতে বলতে ওঁ আবার লালরঙা ভেজাতুলি বোলায় করতলে। মনে হয়-- ওঁ নিজে, ওঁর তালু এক ব্ল্যাকবোর্ড। ওঁর একহাতে ডাস্টার আর হাতে চক। আর ওঁ লিখে চলেছে। আর ওঁ মুছে চলেছে। যেনো যুগপৎ অন্ধকার ও আলো। ওঁর কোনটা সত্যি? চক না ডাস্টার? ততক্ষণে রুদ্ধবাক ফুলমুকুর খুলেছে ঘোমটা চোখের কূলটা আয়নায়।


আহা!
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আহারে!...


ধন্যবাদ। শুভকামনা।

১২. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০১
কালপুরুষ বলেছেন: চমৎকার লেখা। খুবই কাব্যিক। ভাল লাগলো।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা...

১৩. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯
অদৃশ্য বলেছেন: ভালোলাগার মতোই একটি লিখা বটে।

তাই ভালোলাগা জানিয়ে গেলাম।

শুভকামনা........
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১৪. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯
যীশূ বলেছেন: দারুন কাব্যিক! ভালো লেগেছে।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১৫. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫
সহেলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
ধন্যবাদ লিঙ্ক দেয়ায় ।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: বুকের ভেতর নিলাম........

১৬. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কিরে ভালোইতো লিখছিস। প্রসংশাওতো ভালোই পাচ্ছিস। ২আগষ্ট কেমন হল। দেখা হবে।


এই শব্দটা ভাল্লাগে নাই।
ঘাসের রেক্সিন
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: প্রণাম শুভ্রদা, প্রথম আলো ব্লগের কি খবর? কাজ ইনজয় করতাছো তো? কেমনে সচল হওয়া যায় কওতো...

২রা আগস্টের অনুষ্ঠান খুবই ভালো করে করতে পেরেছি। সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে আমি খুবই তৃপ্ত দুইদিনব্যাপি অনুষ্ঠানমালা নিয়ে। সবাই খুব ভালো করেছে...

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: কাঁপে হাত, তাপের শরীর....

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু বস...

২০. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১
মুক্তি মণ্ডল বলেছেন: শুধু জোশ নয় তারও অধীক। সুন্দর। সুন্দর।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: মুক্তিদা, অগ্রজের মতামত খুব জরুরী বলেই মানি আমি। আপনার কাছে বিশ্লেষণ ও চাই। কৃতজ্ঞতাবহ প্রণাম।

২১. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৮
অপ্‌সরা বলেছেন: শিরোনাম দেখেই আমি মুগ্ধ!! এমন শিরোনামই বুঝিয়ে দেয় লেখাটা কত সুন্দর!!
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ অপসরা......

২২. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার লেখা শিমুল। কবিতাটি পড়ার সময় অদ্ভুত সতেজতা ছড়িয়ে পড়ে মনে।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা...

২৩. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২
শওকত হোসেন মাসুম বলেছেন: বাহহহহহ...........চসৎকার লেখা।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাই............................

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...

২৫. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৮
মারুফ রায়হান বলেছেন: ভাল লেগেছে। বেশ ভাল।
ভুল ধরিয়ে দিতে বলেছেন। প্রকৃত কবিতায় কোন ভুল থাকে না। বানান ভুল দু-একটা থাকে বটে।
`ও-এর ওপর চন্দ্রবিন্দু না থাকলে কি ক্ষতি হতো? নাকি ভাল হতো?
কি দৃঢ় চঞ্চলতা-- স্রোত। এই তীর থেকে ওই তীরে কিমাশ্চর্যপরবৎ, তড়িৎ হারায়' ... আপনার এই লাইনের `কি' হবে `কী', আর `তড়িৎ' নাকি `ত্বরিত' কোনটা লিখতে চেয়েছেন? জানাবেন এ ঠিকানায়
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মারুফ ভাই। বানান এ আমি খুবই দুর্বল দাদা। আর লজ্জা দেবেন না। ঠিক করে নিয়েছি।

২৬. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
নাজনীন খলিল বলেছেন:
ভাল লাগল।

অনেক শুভকামনা।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ প্রবীন বৃক্ষ....

২৭. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
মুক্ত বয়ান বলেছেন: শেষের কবিতাটাও কি আপনার লেখা??
অসাধারণ হইছে।
তবে, একটা ব্যাপার বুঝলাম না, "ওঁ" কেন? "ও" দিলে হত না?? নাকি ঐশ্বরিক কোন ব্যাপার??
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: হ্যা ভাই...ঐশ্বরিক ব্যাপার। আর পুরোটাই একটা কবিতা। শুধুমাত্র শেষ চারলাইনকে টানাগদ্য রাখা হয় নাই, এই যা, ছন্দ জানা থাকলে আপনি পর্ব ভাগ করে করে পড়তে পারেন....

শুভকামনা। ভালো থাকবেন।

২৮. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১২
তাজা কলম বলেছেন: অদ্ভূৎ ভাললাগাবোধ হ্যদয় ছুয়েঁ গেল। ভালবাসা তোমায়। ++
২৯. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৩
ফাহমিদুল হক বলেছেন: গল্প আছে, অনুভূতির তীব্র প্রকাশ আছে, সর্বোপরি কাব্যিক।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদুল হক সহ সবাইকে...বিশ্লেষন ও আশা করছি...।

৩০. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮
স্বপ্ন-বয়ান বলেছেন: অদ্ভুত ভালো লাগলো.....
ভালো থাকুন।
৩১. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ স্বপ্ন বয়ান...আপনাকে চিনতে পেরেও আমার অদ্ভুত ভালো লাগলো...

গত দুতিনদিনের মধ্যে কি আপনার সাথে অরণ্য'র দেখা বা কথা হয়েছে? আমি ওকে পাচ্ছিনা।
৩২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১
সুরঞ্জনা বলেছেন: হুমমমম... এতো কাব্যিক লিখা অনেক দিনের মাঝে পড়া হয়নি।
তীব্র আবেগ ভাল লাগলো।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: নমষ্কার...

১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার...

১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ তারিক টুকু, ধন্যবাদ সবাইকে

৩৫. ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
টোকন ঠাকুর বলেছেন: সত্যি ভাল লাগল শিমু্ল...
৩৬. ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
টোকন ঠাকুর বলেছেন: সত্যি ভাল লাগল শিমু্ল...
১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: প্রণাম টোকনদা...

১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: উপভোগ করার জন্য ধন্যবাদ...

৩৮. ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩
সামছা আকিদা জাহান বলেছেন: কি দৃঢ় চঞ্চলতা-- স্রোত। এই তীর থেকে ওই তীরে কিমাশ্চর্যপরবৎ, তড়িৎ হারায় জলে; মাঝামাঝি নীলে, একটিই ছায়া দু-দুটি পাখির! অনঙ্গ তাঁর ঠোঁটে চোখ লিপ্তকামুকীর। দেখে, ওঁ নিঃশব্দে, শুধু নিজের জন্যে হাসে। আর জানতে চায়-- ‘এখনো হয় রাঙা, লাল! জমাট আবির


কে কি কেন কোথায় কখন?
১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: এতো আগ্রহ ভালো না দিদি! কবি তো কবিতাতেই বলতে চায় সব....ওখানেই সব আছে...

এ -র সবই যে জীবন থেকে ই নেয়া তাই বা ভাবলেন কী করে?


শুভকামনা নিরন্তর, ভালো থাকবেন....

৩৯. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
দীপান্বিতা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপনি প্রেমিক, শৈল্পিক।

ভাল লাগল ....ধন্যবাদ লিঙ্ক দেয়ার জন্য
৪০. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
অপরিচিত_আবির বলেছেন: আপনার লেখা খুবই ভালো লাগল। হামা ভাইয়ের সাথে একমত - আপনি প্রেমিক এবং শিল্পী। আফসোস যে দুটোর কোনটা হওয়ার মতই যোগ্যতা আমার নেই।
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আফসোস না কইরা ভাবেন বস.....হইয়া যাইবো.....থ্যাং্কু...

৪১. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
গোয়েবলস বলেছেন: আপনার লেখাটা আগে একবার পড়েছি কিন্তু মন্তব্য করার দু;সাহস দেখাইনি।
লেখার গভীরতা বোঝার চেষ্টা করছিলাম।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: বুঝলেন? জানাবেন কিন্তু....মঙ্গলার্থে....

৪২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩
সিউল রায়হান বলেছেন: আপনার লিখা বুঝতে আমি সক্ষম না কারণ কবিতা বুঝার কোন ক্ষমতা আমার নাই......

তবে আপনার কবিতার টাইটেল এবং কমেন্টের উত্তরগুলো দেখে আপনার সম্পর্কে একটা উচু ধারণা হল...... যে কবি যত বিনয়ী তার সৃষ্টি অত সুন্দর.... তাই আপনার কবিতাও সুন্দর হতে বাধ্য ( আমি সবকিছুকেই লজিকে ফেলি, তাই এভাবে বললাম)


ভাল থাকবেন...... শুভেচ্ছা.....
০৯ ই জুন, ২০১০ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই...

৪৩. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৩
পিংকী বলেছেন: ২২নং +
ওহ আপনি আসলে কঠিন কবিতা লেখেন ২ বার পড়ে বুঝলাম ঘটনা কি
আমি ছোট মানুষ বুঝতে সময় লাগলো আর কি!!!!!!!!

আর এমন ওপেন ভাবে নাম্বর দিলে সিম কার্ড পরির্বতন করতে হবে নির্ঘাত।

কবি ভাল থাকবেন মাঝে মাঝে বেড়াতে যাবেন আমার ব্লগে..
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: আমন্ত্রনের জন্য ধন্যবাদ। বেড়াতে অবশ্যই যাবো। কই কেউ তো করলো না ফোন।

আপনার জন্য অপেক্ষা করছি কিন্তু!


নিরন্তর শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হুুুুুুুুুুু

৪৫. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩১
চাচামিঞা বলেছেন: আপানর লিখার হাত খুব ভালো.....কাব্যিক......শুভ কামনা রইলো।
৪৬. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০১
প্রাকৃত বলেছেন: অনেক অনেক ভাল রেখে গেলাম.........
৪৭. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১১
মেঘ বলেছেন: + সহকারে ভালো লাগা
৪৮. ১৪ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪০
মিলটনরহমান বলেছেন: গদ্যস্রোতে ভেসে এলাম।
৪৯. ১৪ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৪
শাহনাজ সুলতানা বলেছেন: সত্যি ভালো লাগল পড়ে। ধন্যবাদ লিঙ্কটা দেবার জন্য।

ভালো থাকুন।
৫০. ১৪ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
সব্যসাচী প্রসূন বলেছেন: আমার মনে হচ্ছে এরকম একটা লেখার মন্তব্য করার যোগ্যতা আমার হয়নি... শুধু ভাল লাগা রেখে গেলাম। :)
৫২. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৬
জটিল বলেছেন: অনেক ভাল লাগল শিমুল
৫৩. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: পড়ে খুবি ভালো লাগলো।


(এই ছবিটা কার?)
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ। ছবিটা আমার নিজের।

৫৪. ১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: অসাধারন বললেও কম বলা হবে :)
৫৫. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০০
মজনু শাহ বলেছেন: kobitar vul dhorte jaoa, seo to arek vul.


tobe ha, pather por, mugdhotar abesh kete gele kisu kotha ase. setao bektigoto, oneker sathe milbe na, abar milteo pare.


ei lekhata, amar mone holo jeta, kothao kothao abeger chorabailir vetor porese, jeno ek prakjouno ghor peye bosese kauke.

er theke berono dorkai mone kori, bangla kobita ar sudhui sisire vijte chaise na bodh hoy, onek kata marate chaise, notun jongole !


tanagodde kobita lekhata asole onek tough,oti kothoner fad, khub sotorko na thakle perono muskil, jeta ekhaneo ghotese.



puro kobitay ekta jayga tobu khubi valo laglo, jekhane bolsen, paye betha, kadhe dhongshopakhi.


ei ekti bakko theke kabboduti thikre ashse !
৫৬. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৫
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: প্রণাম মজনু ভাই...কবে আসবেন আপনি? সরাসরি হতো কথা।ভালো থাকবেন।
৫৭. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪০
সোহানা মাহবুব বলেছেন: এই ডাক ভেজা ভেজা, ভেজা চন্দ্রতাপ, কথা কয় শিশিরের স্বর, ভিজে ওঠে বালুকণা- জরায়ুগহ্বর। শব্দের মীড় ভেঙে দিয়ে ‘তুই হাসলে তোর, শব্দগুলোও হাসতে বিভোর, তুই জানিস রে!’

অসাধারণ বললে কম বলা হয়, সেটা কি আপনি জানেন?
শুভকামনা।
+++
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: না। জানতাম না। জানাবার জন্য ধন্যবাদ। শুভকামনা।

৫৮. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: কবিতা ঠিকমত বুঝি না , সেজন্য সত্যিই ভীষণ আফসোস হচ্ছে । সবসময় অনুভূতিই সব কিছু নয় , তার বাইরেও কিছু রয়ে যায় । লেখার মাঝে সবসময় আমি শিশির বিন্দু খুঁজি , আজ ভেজা অনুভূতিটা হয়ত পেলাম না আমার অক্ষমতার কারণে , কিন্তু শিশিরে ঠিকরে পড়া আলোর দ্যুতি চোখ এড়ায়নি ।

শুভেচ্ছা
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন। যোগাযোগ থাকবে এই আশা করছি...

১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার, কবি..শুভকামনা।

৬০. ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগা রাশি রাশি।

শুভেচ্ছা আর শুভকামনা।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ....

৬৩. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
সুস্ময় সুমন বলেছেন: অসাধারন। খুবই ভালো লাগলো। অনেকদিন পর একটি ভালো লেখা পড়লাম....

লিঙ্ক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৬৪. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
সুস্ময় সুমন বলেছেন: বার বার পড়ছি। মুগ্ধ হচ্ছি প্রতিবারই........

++++++++++++++++++
৬৫. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৪
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ সুস্ময় সুমন............
৬৬. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০১
আমি ও আমরা বলেছেন: চমৎকার লিখা শিমুল। খুব ভালো লাগলো। সেদিন এসে পড়ে গিয়েছিলাম কিন্তু চিহ্ন রেখে যাওয়া হয়নাই। ভালো থাকবেন।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: প্রিয় আমি ও আমরা ভাই, প্রণাম.......

৬৭. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
এইভাবে চোখে জল,
কাঁপে হাত, তাপের শরীর।
মৃত্যুও জন্মের মতো দুরারোগ্য নয়,
এ শুধু ভাঙন দায়, অশরীরী তির!
///////////////////////////////////////////////////////////////////মন ছুঁয়ে যাওয়া লিখা।

দারুন লিখেছেন।
বড্ড ভালো লাগল আপনার লেখাটি।


ভালো থাকুন।
আপনার জন্য শুভ কামনা।
৬৮. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৮
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাস্কর দা....প্রণাম জানবেন।
৭০. ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কি আজব... আমার এত্ত বড় মন্তব্যটা গেল কই?

ধুর... ভাল্লাগেনা... :(
২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: দিদি,

আমারও মন্তব্যটা দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আপনি কি আবার দিবেন?

৭১. ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬
অন্ধ আগন্তুক বলেছেন: কি বলবো, মাথার ভেতর আ্পনার গল্পকবিতা বাধিয়ে দিল শব্দ আর স্বপ্নজট। আমি মোহমুগ্ধ , সত্যিই আপনি-

"আমি থাকি আমারই-- “ভালোবাসার মৃত্যু হলে থাকে না শক্তি ভালো না বাসার’’। "

অনেকগুলো যোগচিহ্ন।
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: অন্ধ আগন্তুক, ধন্যবাদ....

৭২. ২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
বিদিশা বলেছেন: অদ্ভুত সুন্দর।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: ধন্যবাদ বিদিশা...যোগাযোগ থাকবে...

৭৩. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬
পারভীন রহমান বলেছেন: "মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়”----

“ভালোবাসার মৃত্যু হলে থাকে না শক্তি ভালো না বাসার’’।

খুব ভাল লাগলো .....।
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ পারভীন রহমান।

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: মেঘ বলেছে যাব যাব....ধন্যবাদ মেঘ এ আকাশে জমেছো বলে...

৭৫. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: --‘ মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়”-- তবুও আমি থাকি আমারই-- “ভালোবাসার মৃত্যু হলে থাকে না শক্তি ভালো না বাসার’’।+++

এত সুন্দর একটা লেখাতে কিভাবে একটা সুন্দর মন্তব্য করবো বুঝতে পারছি না :|
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: এইতো এভাবেই...


ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৭৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০
স্বাগত. বলেছেন:


আবাক সময়!
সত্যি জটিলস্
২৪ শে মার্চ, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

৭৯. ১২ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
অিনেকত বলেছেন: দারুন লাগলো, ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.০৬৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতাকর্মী, পাঠক, শ্রোতা, শিক্ষার্থী

প্রকাশিত কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি
(অমর একুশে গ্রন্থমেলা ২০১০), ঐতিহ্য।

সাংস্কৃতিক কর্মী... আবৃত্তিশিল্পী...আবৃত্তি প্রশিক্ষক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই