প্রিয় ম্যাডাম,
শতকোটি সালাম জানিবেন। বন্দীদশা হইতে মুক্তি পাইবার পর আশা করি মঙ্গলমতোই আছেন। পরসমাচার এই যে, অনেকদিন পর গতকল্য টেলিভীশনে আপনার লম্বা বক্তৃতা শুনিলাম। যাহা মনে হইলো, আপনাদের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহন করিবার সম্ভাবনা সুদূরপরাহত।
আমি একজন আশাবাদী আমজনতা। কেউ সম্ভব না বললে, আমি সেখানেও সম্ভাবনা দেখিতে পাই। তাই আশায় বুক বাধিয়া এই পত্তর লিখিবার অবতারনা।
ম্যাডাম, এমনিতেই আমাদের এই পোড়া দেশটির অবস্থা ভালো না। সব দলের অংশগ্রহনেএকটি সফল নির্বাচন হইবে এই আশায় দেশবাসী
অপেক্ষার প্রহর গুনিতেছে । সব তো ঠিকই মনে হইতেছিলো। হঠাৎ কি হইলো ঠাওর করিতে পারি না। আপনার দলের পথভ্রষ্ট কিছু নেতা যে লাল দালানে আছে, ইহা তো পূর্বেই আপনি অবগত ছিলেন...এখন এমন কি হইলো যে তাহাদিগকে ছাড়া নির্বাচনে অংশগ্রহন করা যাইবে না !! তাহাছাড়া আপনাদের অন্য যে দাবীগুলোও আপনারা পেশ করিয়াছেন, তাহাও একেবারে যুক্তিযুক্ত বলিয়া প্রতিয়মান হ্য় না।
খবরের কাগজে পড়িলাম, আপনি নাকি জামাতীদরে উপর খানিকটা নাখোশ। জানিনা এই শুয়োপোকাগুলো'র প্রকৃত চেহারা আসলেই আপনি বুঝিতে পারিয়াছেন কিনা...শুধু অনুরোধ করিবো, সাবধানে থাকিবেন।
অনেক কথাই লিখিবার ছিলো। আপনি ব্যস্ত মানুষ। সময় কম। তাই সংক্ষেপ করিলাম। দয়া করিয়া দেশকে আবারো নতুন কোনো সংকটে ফেলিবেন না। জনগনের উপর আস্থা থাকিলে সাহস করিয়া নির্বাচনে আসুন।
ইতি,
নাজমুল হুদা সুমন
ঢাকা ১২৩০
পুনশ্চ: আপনাদিগের মহাসচিব মহোদয়কে সবসময়ই খুব অসু্স্থ মনে হয়। মাঝে মাঝে দেখি উনার মুখমন্ডল হইতে থু থু নিগর্ত হইতেছে। উনাকে কি অবসর দেওয়া যায় না ?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


