(আজ কোবতে'র বিরুদ্ধে বেশ ক'খানা পুষ্ট দেখিয়া, অনুপ্রানিত হইয়া, এই কিছুক্ষণ পূ্র্বে নিম্নের কোবতেটি প্রসব করিতে বাধ্য হইলাম)
মানুষ সওদা হয় বিশ টাকা দামে
নেশাচুর ভালোবাসা, শ্রমে আর কামে
হিসেবের ভুলে জ্বলে বিবেকের চুলো
আমাদের চোখ খোজে আরো কিছু ভালো
আলো জ্বলে আলো নেভে, সাদা হয় কালো
আমাদের চোখ খোজে আরো কিছু ভালো
খিদে পেট, খালি পা, বিবর্ন ফুটপাত
মনে ক্ষয়, বুকে ব্যথা, কান্নার উৎপাত
পাজেটোতে সাদা মুখ, সেই মুখে হাসি
শ্রমিকের অনা ঘাম, বুক ভাঙ্গা কাশি
রোদ্দুরে আরো দুরে, বিভেদের ধুলো
আমাদের চোখ খোজে আরো কিছু ভালো
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


