এই গল্পের সবগুলো চরিত্রই বাস্তব।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। মাকড়সার মতো স্বপ্ন বুনি দিনমান। দাপিয়ে বেড়াই টি.এস.সি , মল চত্বর, ফুলার রোড়, চানখারপুল। ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতে খাটতে খাটতে আধমরা হয়েও সাধ মেটে না। টুকটাক 'ডিবেট' করতাম। টি.এস.সি'র দোতলায় DUDS এর রুমটা ছিলো আমাদের অর্ধেক সংসার। কি যে সব দিন ছিলো সেসব !!
এত্ত বিশাল সময় এবং স্মৃতির ভান্ডারকে এত অল্প লেখায় তুলে আনা কঠিন। কথাপ্রসংগে পরে আরো অনেককিছু বলা যাবে। আসল কথায় আসি।
লাইব্রেরীর সামনে আমাদের গানের জলসা বসত নিয়মিত। এই সার্কেলটা ছিলো মূলত: আমাদের ডিপার্টমেন্ট কেন্দ্রীক। প্রায় প্রতি সন্ধায় পারভেজ, শোয়েব, সুমীর গান ছাড়া আমাদের পেটের ভাত হজম হতো না। কি উত্তাল সেইসব সন্ধ্যা !
তেমনি একটা সন্ধ্যা। পারভেজ গাইছে...'জোসনায় অজানা পথ চলা...'। হঠাৎ আমাদেরই কেউ একজন খেয়াল করে দেখলো...উদাস হয়ে মুগ্ধ হয়ে একটি বিদেশী ছেলে একা একা বসে গানের তালে তালে মাথা নাড়ছে।
তারপর...
(চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


