অস্থির লাগিতেছে
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা আপনাদিগের দিকে অধীর হইয়া তাকাইয়া আছি। একজন বলিতেছেন ১৮ তারিখে দৌড়াইবো, অন্যজন বলিতেছেন ইহা কিছুতেই সম্ভব নহে। দৌড় শুরু হইবে। একজন প্রস্তুত, অন্যজন নহেন। এখন আমরা দর্শকরা যাইবো কোথায়? শুধু দর্শক হইলে কথা ছিল না...আমরা এমনতর দর্শক যাহাদের বুকের উপর দিয়া আপনারা দৌড়াইবেন। আমরা বুক পাতিয়া দিয়া বসিয়া আছি। রেফারী বাশী নিয়া ইতস্তত: করিতেছেন।
আচ্ছা ঠিক আছে...কোনো কারনে যদি একজন প্রতিযোগী শেষ পর্যন্ত খেলিবার জন্য প্রস্তুত হইতে নাই পারেন (এমনকি আহলাদ বশত: হইলেও) তাহা হইলে...খেলা তো জমিবে না ! সময় একটুখানি পিছাইয়া দিলে মহাবাংলাদেশ (আর কতদিন মহাভারত বলিবো !) তো আর অশুচি হইয়া যাইবে না !
আপনারা জিদ একটুখানি কমান প্রিয় দৌড়বিদগন ! আমরা গ্যালারীতে বসিয়া রৌদ্রে ঝলসাইয়া যাইতেছি। একজন তো একটু উদার হইতে পারেন !! বলিতে পারেন...ঠিক আছে...আমি অপেক্ষা করিবো..তুমি প্রস্তুত হইয়া আইসো !!
অস্থির লাগিতেছে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন