একজন নায়কের কথা বলবো বলেছিলাম। হ্যাঁ, ওর নাম শুভ। শুভাশীষ রায়। 'দীপু নাম্বার টু' সিনেমাটা আপনারা অনেকেই দেখে থাকবেন। 'তারেক' চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা মোটাগাটা ছেলেটার কথা মনে আছে নিশ্চই পাঠেকের। সেই তারেকই আমাদের শুভ। শুভ ঢা.বি.তে আমার এক বছরের জুনিয়র ছিলো। কিন্তু বয়সের ছোট্ট এই ব্যবধান আমাদের বন্ধুতার গাঢ়তাকে ছাপিয়ে যেতে পারেনি কখনোই।
ইউনিভার্সিটি লাইফে অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলাম। অনেক ভালো ভালো সংগঠকের সাথে কাজ করেছি। কিন্তু এঁদের সবার মধ্যে শুভকেই এক নাম্বারে রাখবো আমি। অসম্ভব প্রতিভাবান একজন সংগঠক আমাদের শুভাশীষ।
ডিপার্টমেন্টে একের পর এক সফল সব প্রোগ্রাম করতে করতেই আমাদের সখ্যতা। আমাদের বলতে আমরা অনেকেই। দেশটাকে, সমাজটাকে বদলে দেবার স্বপ্নের কথা বলতাম আমরা। বিপ্লবী হবার স্বপ্ন দেখতাম। মার্কস, লেলিন, চে, মর্গেনথু, দাদায়িজম, পোস্টমর্ডানিজম, ফিল্ম নিয়ে আমাদের হাজার মাইল লম্বা সেইসব আড্ডাগুলো'র কথা মনে পড়ে। প্রচলিত রাজনৈতিক ধারাতে আমাদের বিশ্বাস ছিলো না, এখনও নেই। কাজেই পরিবর্তনের ডাক দেবার জন্য আমরা বেছে নিলাম আমাদের নিজেদের পথ, একমাত্রা। শুভ সে পথের নির্দেশক, আর হিরোকী হলো অনুপ্রেরণা।
যা বলছিলাম, পুরোনো সুত্রে ফিরে আসি। ওসমানী উদ্যানের খোলা আকাশের ক্লাস একসময় পুরোপুরি জমে উঠলো। লোকে একমাত্রার নাম জানা শুরু করলো। অনেকেই উৎসাহ দিলেন। আমাদের স্বপ্নগুলো দানা বাঁধা শুরু করলো। আমরা চিন্তা করা শুরু করলাম কি করে আরো সামনে এগুনো যায়...অসহায় এই শিশুগুলোর সমস্ত দায়িত্ব কি আমরা নিতে পারি না স্থায়ীভাবে ?!
অবশেষে আমরা একটা পথ খুঁজে পেলাম।
(চলবে)
একমাত্রা'র গল্প (১):
Click This Link
একমাত্রা'র গল্প (২)
Click This Link
একমাত্রা'র গল্প (৩)
Click This Link
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।