এলেবেলে কথা
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেখতে দেখতে চলে এলো কোরবানীর ঈদ। বাড়ী যাব। তর সইছে না আর। টিকেট কনফার্ম। অফিসের কাজে মন বসে না। মায়ের হাতের রান্না, ছেলেবেলার দোস্তদের সাথে জমিয়ে আড্ডা, কালিচান বাবুর পেয়াজু-সাথে কেরামতের দোকানের চা, পুকুরপাড়, মোটরবাইকে দিনমান টো টো ....পিছুটান কি কম !!
বাড়ী গেলে পরিচিতজনেরা একটা কমন প্রশ্ন করে...'কবে এসেছো..ছুটি কতদিন..যাচ্ছ কবে'...যেন অতিথি ! রাগ করে আর কি করবো...অতিথিই তো..বছরে কতদিনই আর থাকা হয় বাড়ীতে !!
কি অদ্ভুতভাবেই না পাল্টে গেলো জীবনটা। সকালে ঘুম থেকে উঠে পড়িমড়ি করে রেডী হই অফিস যাব বলে...অফিস কিংবা খুপরী'র মধ্যে ঢুকে সেই যে পিসি'র সামনে বসি...সন্ধ্যা হয়ে যায়। এই একঘেয়ে রুটিনে বড়ই বিরক্ত লাগে ইদানীং।
লেখাপড়া করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। একটাই তো স্বপ্ন দেখেছি আর সবার মতোই। সুখী, স্বাচ্ছন্দের একটা জীবন। যে পথে হাঁটছি...সে পথে দিন দিন ব্যস্ততা বাড়ছে। কর্পোরেট হয়ে যাচ্ছি। হয়তো টাকা হবে। কিন্তু সুখ ??!! কাকে বলে সুখ ? পাব কি কখনও তার দেখা ??
পাঠক, ক্ষমা করবেন প্লিজ। এলোমেলো করে অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন