এই সরকার হাসিনা-খালেদার মত বড় বড় নেতাদের ধরছে, কোন বিচার ছাড়াই বছরের পর বছর তারা কারাগারে আটকে আছে: এটা এই সরকারের গর্বের দিক; কিন্তু আমার কথা হলো- আমরা সাধারণ মানুষেরা যে দিনকে দিন ৪০ টাকা দরে চাউল কিনে খেতে খেতে মৃতু্্যর দিকে ধাবিত হচ্ছি! এখন কথা হলো- সাধারণ মানুষই যদি না সুখী হলো- তাহলে সরকারের দেশ শাসনের সফলতা কোথায়?
বিএনপি, আওয়ামীলীগের উপর আমরা বিরক্ত ছিলাম তাদের দুর্নীতির জন্য; আর এই সরকারের উপর বিরক্ত তাদের জনগন হতে বিচ্ছিন্ন শাসনচিন্তার জন্য!
মুক্তবাজার অর্থনীতির কথা জানি; তাই বলে কি ব্যবসায়ীরা যা খুশি , তাই করবে? সরকার কি তাদের সাথে সমন্বয় করবে না?
মেলেটারি অফিসাররা এত গডফাদার ধরছে, অথচ একজন বাজার-সিন্ডিকেট সদস্যকে কেন ধরতে পারছে না?
আমরা রাজনীতি জানিনা; সাধ্যের ভিতর চাল-ডাল কিনে সৎভাবে বেচেঁ থাকতে চাই।
জনগন দ্রুত এ সরকারের উপর থেকে শ্রদ্ধা তুলে নিচ্ছে।
সরকারের উচিত এখনই সতর্ক হওয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


