somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার শামসীর ভাইয়ের নবজাতক পুত্রকে উতসর্গ করে-
-----------------------------------------------------------------------------
আগমন


কবে থেকে মনে নেই-
আছি অন্ধকার প্রকোষ্টে নিমজ্জিত- পিচ্ছিল তরলে,
আলো বাতাসহীন এক আশ্চর্য অন্ধকার গহ্ব্‌র;
তবুও ভয়হীন আমি- তরলে লুটোপুটি খাই।
আমার নাভীমূল হতে বেড়িয়ে যাওয়া নল
আমাকে যুক্ত করেছে এই কুঠুরীর দেয়ালে।
আমার এ বসতি বড় চঞ্চল- চলমান,
হস্ত পদ প্রসারিত করে ছুয়ে দেই প্রকোস্টের মসৃন গা,
কখনো কখনো দেয়ালের ওপাশ থেকেও স্পর্শ পাই;
কে যেন পরম মমতায় হাত বুলায়।
সময় যেন থমকে থাকে- আমি বেড়ে উঠি,
আমার কায়া পূর্ণ থেকে আরো পূর্ণ হতে থাকে,
এই অপরিসর কুঠুরী আমার দেহে ভরে ওঠে;
কমে যায় তরলের পরিমান।

আমার মাথার উপর খুলে যাচ্ছে দরজা;
অনুভব করি উর্দ্ধমূখী প্রচন্ড টান।
শুনতে পাই পরিচিত কন্ঠের যন্ত্রনা কাতর চিতকার;
আমার মস্তকের দুপাশ শাড়াসির মত চেপে
আমাকে কেউ এখান থেকে বের করতে চাচ্ছে।
আমার পাশদিয়ে বেড়িয়ে যাচ্ছে সেই পিচ্ছিল তরল।

আমাকে বের করা হল;
থেমে গেল চিতকারের শব্দ।
এক অত্যুজ্জ্বল বিচিত্র স্থানে আমি পৌছে গেলাম,
তখনো আমি আমার ছেড়ে আসা প্রকোস্টের সাথে যুক্ত;
অনুভব করলাম আমার নাভিমূল সংযোগ বিচ্ছিন্ন করা হল।

পূর্বে যা ছিল আমার নিকট নিম্নমূখী-
এখানে তা উর্দ্ধ বলে অনুভুত।
আমার পদযুগল একসাথে ধরে ঝুলিয়ে দেয়া হল;
হঠাত অনুভব করি পৃষ্টদেশে ভয়ংকর আঘাত-
চমকে উঠি এই বর্বরতায়;
চিৎকার করে জানাই আমার অস্তিত্ত্ব।

শুনতে পাই কিছু অপরিচিত আনন্দমুখর মানুষের কলরব-
"পোলা হইছে!! পোলা হইছে!!"
তাদেরই একজন হাক দেয় ভরাট কন্ঠে-

" আল্লাহু আকবার- আল্লাহু আকবার

................................."
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ২:১১
১০২টি মন্তব্য ১০১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×