somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবলের অনলাইন বিশ্বকাপ ২০১০

০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬ অক্টোবর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কম্পিউটার গেমস নির্মাতা ইএ স্পোর্টস ও সনি করপোরেশনের সঙ্গে যৌথভাবে অনলাইন ফুটবল বিশ্বকাপ ‘ফিফা ইন্টারঅ্যাকটিভ ওয়ার্ল্ডকাপ ২০১০’ আয়োজনের ঘোষণা দিয়েছে। টানা ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০১০ সালের ১ মে স্পেনের বার্সেলোনায়। ফাইনালে বিজয়ী খেলোয়ার পুরস্কার হিসেবে ২০ হাজার ডলার।পাশাপাশি বিশ্বখ্যাত ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগও পাবেন।
আগামী সাত মাস ধরে চলতে থাকা ফিফার এই অনলাইন ফুটবল মৌসুমকে দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব এ বছরের ২ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব আগামী বছরের ৪ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গেমাররা অনলাইনে অথবা প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়ার আয়োজনে অংশ নিতে পারবেন। সরাসরি প্রতিযোগিতাগুলো হবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ডেনমার্ক, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে। অনলাইন শীর্ষ বাছাই ২১ জন এবং সরাসরি প্রতিযোগিতার শীর্ষ বাছাই ১০ জন ফাইনালের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন। গত বছরের অনলাইন বিশ্বকাপজয়ী ফরাসি গেমার ব্রুস গ্রানেক এবার সরাসরি ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতায় গেম হিসেবে থাকছে ইএ স্পোর্টসের ‘ফিফা ১০’।
ফিফার ভাষায়, ফুটবলের যে বিশ্বজনীন আবেদন রয়েছে তাকে আরও বর্ণময় করতেই এ ধরনের আয়োজন। ফুটবল যেমন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য উন্মুক্ত তেমনি এই অনলাইন ফুটবল বিশ্বকাপও সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, অনলাইন ফুটবল বিশ্বকাপ ২০০৯ আসরে প্রায় পাঁচ লাখ গেমার অংশ নিয়েছিল। বিস্তারিত জানা যাবে http://www.fifa.com/fiwc ঠিকানার ওয়েবসাইটে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×