আগে বলে নেই একুশে টিভি কেনো বন্ধ হইছিলো? কারন একুশে টিভি অবৈধ ভাবে শুধু মাত্র বিটিভির জন্য বরাদ্ধকৃত টেরিস্টোরিয়াল ব্যাবহার করতেছিলো। যা আইনের সুস্পষ্ট লংঘন।কারন বাংলাদেশে একমাত্র বিটিভিরই সে সুযোগ পাওয়ার অধিকার আছে। ঐ সময় টেরিস্টোরিয়াল সুবিধা বন্ধ করে দিলে একুশে টিভি বন্ধ হয়ে যায়।
এখন কেনো চ্যানেল ওয়ান বন্ধ হইছে?
গিয়াস উদ্দিন আল মামুম জেলে যাওয়ার পর আর্থিক সমস্যায় পড়ে চ্যানেল ওয়ান। তখন চ্যানেল ওয়ান আমাদানিকৃত কিছু জিনিস বন্ধক রেখে প্রাইম ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। ফলে আর্থিক মন্ধা কাটিয়ে চ্যানেলটি ঘুরে দাঁড়ায়। কিন্তু আওয়ামীলীগ সরকার আসার পরেই প্রাইম ব্যাংক চ্যানেল ওয়ানের উপর ক্রমাগত চাপ দিতে থাকে। চ্যানেল ওয়ানও চুক্তির শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করতে থাকে।
কিন্তু হঠাৎ করেই কোন নোটিশ না দিয়ে প্রাইম ব্যাংক চ্যানেল ওয়ানের যন্ত্রপাতিগুলো প্রাকাশ্যে নিলামে বিক্রি করে দেয়। ফলে চ্যানেল ওয়ান প্রাইম ব্যাংকের বিরুদ্ধে মামলা করে। আদালত রায় দেয় প্রাইম ব্যাংক যন্ত্রপাতি নিলামে বিক্রি করতে পারবে।
এখন আইনের আছে, টিভি চ্যানেলের যন্ত্রপাতি এবং লাইসেন্স হস্তান্তরযোগ্য নয়। কিন্তু প্রাইম ব্যাংক কি করলো চ্যানেল ওয়ানের যন্ত্রপাতি প্রাকাশ্যে বিক্রি করে দিলো। সো প্রাকাশ্যে যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেল ওয়ানকে বন্ধ করে দাও
কিন্তু প্রশ্ন হলো, যে জিনিস প্রাকাশ্যে বিক্রিতে বাঁধা সে জিনিস আদালত কেনো রায়ে বিক্রি করতে বললো?
যারা প্রাকাশ্যে বিক্রি করলো তারাও কি সমঅপরাধে জড়িত না?
আইনগত ভাবে অন্য কোন চ্যানেলের টেরিস্টোরিয়াল ব্যাবহার নিষিদ্ধ বলে বিএনপি সরকার টেরিস্টোরিয়াল ব্যাবহারের সুযোগ বন্ধ করে দেওয়াতে অটোমেটিকই একুশে টিভি বন্ধ হয়ে গেছে। নাকি বিএনপি সরকারের উচিত ছিলো বেআইনি ভাবেই একুশে টিভিকে টেরিস্টোরিয়াল ব্যাবহারের সুযোগ দেওয়া?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



