আমার বাবা
২০ শে জুন, ২০১১ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আব্বু তোমার চা
ঠান্ডা হয়েই জল
আপন মনে আঁকি
চোখটা ছলোছল
ওই কবিতা খানি
একটু শোনাও আজ
থাকুক তোমার রোজই
হাজার হাজার কাজ।
আজকে আমার জ্বর
শোব তোমার কাছে
সারাটারাত তুমি
দেখবে জ্বরটা আছে?
রোজ সকালে অফিস
আমিও স্কুলে যাই
রাত জেগে তাই শুনি
কবিতা বারান্দায় ।
মাঝ রাতে ঘুম ভেঙ্গে
ভয়েই গুটিশুটি
পরিমরি করে তখন
তোমার কাছেই ছুটি।
আজও যখন দেখি
মনের আকাশ কাল
মুঠোফোনেই নালিশ
আমায় বাসনা ভাল।
মাঝে মাঝে জান
ভীষন কান্না পায়
সবটা ছেড়ে তোমার কাছেই
যেতে এমন চায় ।
বাবা আমার বাবা
বাসি তোমায় ভাল
কিন্তু তোমার মত
বাসবো কবে বল?
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১১ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন