দেখি শুধু শিশির সবুজ ঘাস
সন্ধ্যাবেলা পাইনা তোকে খুঁজে
ঘরে ফিরি ক্লান্ত বালি হাঁস।
তোর হাসিটা মিলায় নিলীমায়
আছিস যে তুই অনেক দূরেই আজ
ভাবতে গিয়ে তোর সেই মুখছবি
ভুলছি আমি ভুলছি সকল কাজ।
তোকে ভাবি সূর্য ওঠা ভোরে
ভাবি তোকেই সন্ধ্যা নামার ক্ষনে
ভাবছি তোকে ভাবছি সারাবেলা
আমায় এখন পড়ছে কি তোর মনে?
বনের বুকে মনের মাঝে আমি
তোর পাশেতে ছায়ায় মায়ায় বাঁচি
অনেক অনেক ভালবাসায় প্রেমে
দূরে থেকেও খুব যে কাছাকাছি।
তুই কি আমার ভাবনা বুঝিস
বুঝতে পারিস কাঁদি তোকেই ভেবে
রাত গড়িয়ে ভোরের বুকেই যায়
চাঁদের আলো দূর আকাশে নেভে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



