মন খারাপের সূরটা যখন বাজে
সকাল সাঁঝে রোজ হাজারো কাজে,
ঠিক তখনি তোমায় দেখি মনে
সাঁঝের তারা আঁধার মাখার ক্ষনে।
ভূলতে গিয়ে ভাবি তোমায় রোজ
কেউকি তখন রাখে ঘরের খোঁজ?
সেই ঘরেতে সাঁঝ বাতিটা জ্বালি
মনে তবু জমছে আঁধার খালি।
বাতির মায়া গড়ায় রাতের বুকে
ভাবছি তোমায় কোন সে অচীন সুখে?
সুখ পাখিটা বুকের মাঝেই রাখি
জল মোতিটাও সেই খাঁচাতেই উঁকি।
কান্না হাসির সাথেই পাশাপাশি
তারি মাঝে ডুবসাঁতারেই ভাসি।
ভাসবো মোরা বাঁচবো বালূচরে
বাঁধবো বাসা অচীন কোন ভোরে।
আজকে হঠাৎ ব্লগ খুলে আবিস্কার করলাম আমার আজ এই ব্লগে ৩ বছর হয়ে গেছ। এই ৩ বছরে ব্লগে অনকে পরবির্তন এসেছে।অনেকের প্রেরনা যেমন পেয়েছি তেমনি অনেক তিক্ত ঘটনাও ঘটেছে। তারপরও এই ব্লগটাকে ভালবাসি। চাই এর পরিবেশটা আবার সুস্থ্য হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



