somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারনা

০৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সবে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেড়িয়েছি । বিভিন্ন দিকে মুড়ি মুড়কির মত সিভি বিলিয়ে বেড়াচিছ । মন মেজাজের চরম তিরিক্ষে অবস্থা । ৪/৫ মাস পার হয়ে গেল অথচ চাকরির নাম গণ্ধ নেই। তখন কাউকে হাসতে দেখলেও মনে হতো যেন সে আমাকে দেখেই দাত কেঁলিয়ে হাসছে । তো এরকমই এক অবস্থায় একদিন বিডিজবস্ এ একটা মনের মতো চাকরির বিজ্ঞপ্তি চোখে পড়ল ।

ইন্ডিয়ার বিখ্যাত রিলায়েন্স গ্রুপ (Reliance Power) শিগগিরই বাংলাদেশে তাদের বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে অল্টারনেটিভ এনার্জি
জেনারেশন প্রজেক্ট এ । তারা বাংলাদেশের কোষ্টাল জেলাগুলাতে উইন্ড পাওয়ার প্রোডিউস করে কমার্শিয়ালি সেল করবে । এই জন্য তারা ২৫/৩০ জন বাংলাদেশি ইন্জিনিয়ার নিবে । অভিজ্ঞতা না থাকলেও চলবে। অল্টারনেটিভ এনার্জির উপর কাজ করার একটা প্রচন্ড আগ্রহ ছিল । তাই একমূর্হুত দেরি না করে এপ্লাই করলাম। অবশ্য তখন যে অবস্থা তাতে সবজায়গাতেই এপ্লাই করতাম । শুধু অনলাইনে এপ্লাই করার অপশনই ছিল । করলাম এবং এপ্লাই করার ডেডলাইন শেষ না হওয়ার আগেই ডাক পেয়ে ই মেইল পেলাম । বারিধারার একটি হোটেল এ ভাইভা হবে ।

ভাইভা দিতে গেলাম। রুমে ডাকা হলো নির্ধারিত সময়ে । এক ইন্ডিয়ান লোক এসছেন, তিনি একাই ভাইভা নিলেন । যা হোক ভাইভা ভালো হলো ।তিনি বললেন রিলায়েন্স একটা অনেক বড় গ্রুপ সুতরাং যাদেরকে নেয়া হবে তাদেরকে প্রথম ৪ মাস ইন্ডিয়া,জার্মানি,ও নরওয়েতে ট্রেনিং দেয়া হবে । বারবার বললেন যে বাংলাদেশী ছেলেদের নিয়ে তার একটাই ভয় যে তারা জার্মানি,ও নরওয়েতে গেলে আর হয়তো নাও ফিরতে পারে । আমি বারবার তাকে বলতেছিলাম যে আপনারা যাদেরকে চাকরি
দিবেন তাদের পালানোর কোনো সম্ভাবনা নাই কিন্তু তিনি মানলেন না ।

বিস্ময়কর ভাবে ভাইভা দিয়ে আসার পরের দিনই মেইল পেলাম যে আমি সফল্যের সাথে ভাইভাতে সিলেকটেড হয়েছি । এবং রিলায়েন্স গ্রুপ খুবই প্রাঊড ফিল করবে যদি আমি জয়েন করি। কোন মেডিকেল বা এইচ আর ভাইভা কিছুরই কোনো উল্লেখ নাই। terms & condition এ আমাকে কয়েক বছরের contract sign করতে হবে আর ৩ লাখ টাকা তখনিই জামানত দিতে হবে যেটা training শেষে ফেরত পাওয়া যাবে । বেতন ৭০০০০ টাকা ।

শুরু থেকে শেষ পযন্ত ঐ একটা লোক ই মেইল করেছিল, interview নিয়েছিল এমনকি সিলেক্টেড হয়েছি সেই ফোনও দিয়েছিল।
ইন্টারভিউ শেষে সে তার ভিজিটিং কার্ড দেয় । কার্ডটা দেখেই আমার সন্দেহ হয় । বিখ্যাত রিলায়েন্স গ্রুপ এর বাংলাদেশের
Country Director অথচ তার ভিজিটিং কার্ড দেখে মনে হয় গুলিস্থান থেকে বানানো । যে মেইল এড্রেস থেকে যোগাযোগ করছিল
সেটা আবার dhaka.net এর । তখন পরিষ্কার হতে থাকে তার ভন্ডামি । পরে রিলায়েন্স গ্রুপ এর Head Quater এ ফোন করে জানা যায় তারা এই ধরনের কিছুই জানে না । যা হোক বদ লোকটা আমাকে বারবার ফোন দিয়ে বলতে থাকে আমি যেন টাকা নিয়ে Radission এ তার সাথে দেখা করি । লোকটা কয়েকবার আমাকে ফোন করেছিল । একবার ভেবেছিলাম পুলিশে খবর দেই । পরে মনে হলো কি দরকার পুলিশ হয়তো পরে আমাকেই অযথা হয়রানি করবে । আরো অনেককে ভাইভাতে ডেকেছিল । তাদের কেউ এই প্রতারনার ফাঁদে পা দিয়েছিল কিনা কে জানে।
পৃথিবীতে এভাবেই নিত্যনতুন কৌশলে কিছু লোক ঠকবাজি করে নিরীহ মানুষকে সবর্শান্ত করে যাচ্ছে । প্রতিনিয়তই বদলাচ্ছে এর কৌশল ।


সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×