somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প:: ফাইজা ও একটি গল্প

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডাঃ সাহিদা। বিমর্ষ, বিষণ্ণ। একই সাথে চিন্তিতও। মেয়ে হারানোর বেদনার চাইতেও আজ তিনি যেন অসহায় একটা প্রশ্নের কি উত্তর দিবে বা কিভাবে এটাকে এড়ানো যাবে তা নিয়ে। প্রশ্নটা তাকে বিচলিত করে তুলছে। এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা কখনও কল্পনাও করেনি সে । বিশটি বছর কেটে গেছে যে সত্য কেউ জানে না, তা কি আজ সবাই জেনে যাবে। না তা কোন ভাবে হতে দেয়া যাবে না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে সে। এমন সময়ে, ”ম্যাডাম, পুলিশ এসেছে। আপনার সাথে কথা বলতে চায়।” কাজের মেয়ে বললো “আসতে বলো।” পুলিশ একটা চেয়ার টেনে তার কাছাকাছি বসে। কাজের মেয়েটি সাহিদার পাশে বসে। ”লাশ শনাক্ত করতে হলে ডিএনএ পরীক্ষা করতে হবে।” বললেন পুলিশ অফিসার। সাহিদা চুপ। কি যেন ভাবলেন তারপর বলে উঠেন "কবর দিয়ে দেন। আমি ওর পোড়া মৃত মুখ দেখতে পারবো না।" কথা গুলো বলতে তার গলাটা একটুও কাপঁলো না বরং সে চেয়েছিল মনে প্রাণে যেন তাঁর গলাটা কাঁপে। পুলিশ অফিসার চলে যেতে যেতে বললেন " আমরা প্রত্যেকটা লাশেরই ডিএনএ সংরক্ষক করে রাখছি। আপনি ইচ্ছে করলে পরে তা মিলিয়ে কবর নির্ধারণ করতে পারবেন।" সাহিদার মনে যেন এক প্রশান্তির বাতাস বয়ে গেছে। প্রশ্নটার এত সুন্দর একটি উত্তর দিয়ে তা এড়িয়ে যাওয়া যাবে তা তার কল্পনারও বাহিরে ছিল। নিজের নিউরণের ক্ষমতা বুঝতে ফেরে সে নিজেই অবাক। মনে মনে আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ দিলেন।
এক সপ্তাহ পর জুরাইন কবরস্থান। সাহিদা কিছু নতুন কবরের সামনে দাড়িয়ে আছে। "আমাকে ক্ষমা কর, ফাইজা। " মনের অজান্তেই বলে উঠলেন।"ফাইজা, আমি কি ভুল করেছি, তোর সঠিক পরিচয় গোপন করে। যদিও পরিচয় বলতে, দুই নরনারীর অসতর্ক মিলনের অপ্রত্যাশিত ফসল। আর বাকীটা তো ইতিহাস, রাস্তার পাশে ডাস্টবিনে কুকুরের খাদ্য। আমি তোকে বেওয়ারিশ শিশু নামক কলঙ্ক হতে রক্ষা করতে পারলেও বেওয়ারিশই লাশ নামক কলঙ্ক হতে রক্ষা করতে পারিনি।" বুকের কোথায় যেন চিনচিন ব্যথা করতে লাগলো, সাহিদা বুক চেপে বসে পড়লেন। বুকের ব্যথাটা আগের চেয়ে বেশী মনে হয়। ফাইজা যেন অট্টহাসি দিয়ে বলে উঠলো " তুমি কতজনকে এভাবে লুকাবে?? এসব গোপন রেখে আমার বা তোমার কি লাভ হবে? তার চেয়ে জানুক সবাই নিষ্ঠুর মা বাবার কথা। ঘৃণায় ভরে উঠুক পৃথিবীর মানুষের মন। " "ম্যাডাম? " কাজের মেয়ের ডাকে চৈতন্য ফেরে তার। ধীরে ধীরে উঠে দাড়ায়। নতুন কবর গুলোর দিকে ভালো করে তাকায়, “হে, ঐ তো বামের কবরের পাশেই হাসিমুখে ছোট্ট ফাইজা বসে আছে। বাম হাতের আঙুলে কুকুর কামড়ানো দাগগুলো এখনও স্পষ্ট বুঝা যাচ্ছে। কিন্তু হাসিটি এত বিদ্রুপ পূর্ণ কেন?” সাহিদা আর ভাবতে পারে না ।
--------------------------০-------------------------------
আমার অন্যগল্পসমূহ::
ব্যঙ্গ-রঙ্গ:: ছোটগল্প:: একচোখা মন্ত্রীর গল্প
ছোটগল্প (সাইকোলজিকল):: আইসক্রীম
গল্প(সাইকোলজিকল) :: টেলিভিশন(১ম পর্ব)
গল্প(সাইকোলজিকল) :: টেলিভিশন(শেষ পর্ব)
ছোটগল্প (সাইকোলজিকল):: চেক
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×