somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের টাকায় পালিত পুলিশ আজ খুনীর ভূমিকায় !! লগিবৈঠার নির্মমতার সেই দৃশ্য স্মরণ করিয়ে দেয় !!!

২০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গতকাল জামায়াতের এক কর্মীকে একদল পুলিশ রাস্তায় ফেলে দীর্ঘ সময় ধরে লাঠিপেটা করে মুমূর্ষু করে মৃত ভেবে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বেসরকারি দিগন্ত টেলিভিশনে গতকাল বিকালে প্রথম এই ছবি প্রচারের পর অনেকেই ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে ৫ জামায়াত কর্মীকে হত্যার দৃশ্য স্মরণ করেছেন। তবে তখন আওয়ামী লীগ কর্মীদের হাতে নিহত হয়েছিল জামায়াত কর্মীরা। আর এবার একই কায়দায় পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন এই জামায়াত কর্মী। টিভি ফুটেজে ঢাকা ও চট্টগ্রামে আরও কয়েকজন জামায়াত শিবির কর্মীকে প্রায় একই কায়দায় পুলিশের নির্মমতার শিকার হওয়ার দৃশ্য দেখা গেছে।
বিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একদল পুলিশ সদস্য ওই জামায়াত কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। বেধড়ক লাঠিচার্জে তিনি সংজ্ঞা হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলেও তাকে ঘিরে রাখা পুলিশের পিটুনি থামেনি। পরে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বেপরোয়া পুলিশ সদস্যদের সরিয়ে নেন। তবে তার অবস্থা গুরুতর। নিরাপত্তার কথা বিবেচনা করে জামায়াত নেতারা তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
বিকাল সাড়ে চারটার দিকে বিজয়নগরের পশ্চিম পাশে সেগুনবাগিচার গলিতে জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ জামায়াত কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ইটপাটকেল ছুড়ে এর পাল্টা জবাব দেয় বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে সেগুনবাগিচা গলিতে কুতুব আলীর মোটর গ্যারেজের সামনের রাস্তায় জামায়াতের ওই কর্মীকে আটক করে বেধড়ক লাঠিপেটা শুরু করে। তিনি রাস্তায় উপুড় হয়ে পড়ে যাওয়ার পরও ৭-৮ জন পুলিশ সদস্য লাঠি দিয়ে তাকে একের পর এক পেটাতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তার ওপর পড়ে যান। এ অবস্থায়ও পুলিশ সদস্যরা একযোগে তাকে পেটাতে থাকেন। কয়েকজন পুলিশ সদস্য তার অচেতন দেহের ওপর সজোরে নির্দয়ভাবে আঘাত করে ফেলে রেখে যায়। গতরাত পর্যন্ত তার নাম-ঠিকানা জানা যায়নি।
তবে এ দৃশ্য প্রত্যক্ষ করে সেখানে উপস্থিত কয়েকজন পথচারী মন্তব্য করে বলছিলেন, ২০০৬ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের কর্মীরা লগিবৈঠা দিয়ে এক জামায়াত কর্মীকে নির্মমভাবে পিটিয়ে এভাবেই হত্যা করেছিল। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লগিবৈঠা দিয়ে প্রকাশ্য রাজপথে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এ ঘটনায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় মানবাধিকর লঙ্ঘনের অভিযোগ ওঠে।
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×