somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শামীম ওসমানের নামে নেগেটিভ নিউজ করছেন। ছাত্রলীগকে এখানে জড়াবেন না। উল্টাপাল্টা কিছু লিখবেন না।’

২৬ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শামীম ওসমানের পক্ষে প্রচারণা চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ থেকে প্রতিদিন শতাধিক ছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জে। এ জন্য তাঁদের দৈনিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসযোগে গিয়ে দিনভর গণসংযোগ শেষে রাতে তাঁরা ক্যাম্পাসে ফেরেন।
গতকাল মঙ্গলবার সকাল আটটায় ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বন্ধন পরিবহনের দুটি বাস (ব-১১০০১৬ ও ব-১১২৪৭৪) টিএসসিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ব-১১০০১৬ নম্বর বাসের সহকারী (হেলপার) শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন সকালে এখান থেকে ছাত্রীদের নিয়ে যাওয়া হয়। রাতে ফিরিয়ে আনা হয়। তিনি জানান, বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম চেঙ্গিস শামীম ওসমানের বন্ধু। ভাড়া দেওয়া হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না, ওটা সমিতি দেখবে।’
জানা যায়, ২১ অক্টোবর থেকে প্রতিদিন দুটি বাস ছাত্রীদের নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল থেকেই ছাত্রীদের নিয়ে যান হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বদরুন্নেসা ও ইডেন কলেজে এ দায়িত্ব পালন করছেন কলেজ দুটির ছাত্রলীগের নেত্রীরা।
শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা টিএসসিতে এসে জড়ো হতে থাকেন। ইডেন ও বদরুন্নেসার মেয়েরা আসেন রিকশাযোগে। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে সেখানে দেখা যায়।
ব-১১০০১৬ নম্বর বাসে ওঠেন ইডেন ও বদরুন্নেসার ছাত্রলীগের কর্মীরা। আর ব-১১২৪৭৪ নম্বর বাসে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেত্রী প্রথম আলোকে বলেন, শামীম ওসমানের পক্ষে জনসংযোগ করতে ছাত্রীদের সেখানে নিয়ে যাওয়া হয়। সকালের নাশতা ও দুপুরের খাবার দেওয়া হয়। বিভিন্ন দলে ভাগ হয়ে জনসংযোগ শেষে ছাত্রীরা সন্ধ্যায় ফিরে আসেন। টাকার বিষয়ে তিনি বলেন, ‘দেওয়া হয়, তবে সেটা যাতায়াত খরচের জন্য দেওয়া হয়।’ অন্য একজন নেত্রী বলেন, এক হাজার করে টাকা দেওয়া হয় তাঁদের।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত শিকদারের নির্দেশনায় পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন শামীমা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতিদিন ইডেন কলেজ থেকে ৪০-৫০ জন মেয়ে যাচ্ছেন। সকালে গিয়ে তাঁরা বিকেলে চলে আসেন। চার-পাঁচ দিন ধরে তাঁরা যাচ্ছেন। ২৮ তারিখ পর্যন্ত যাবেন।’ দৈনিক ভাতা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কোনো টাকা দেওয়া হয় না।’
জেসমিনের সঙ্গে কথা বলার সাত মিনিট পর এই প্রতিবেদকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি ভুল তথ্য জানেন। আমি নিজে দুটো বাস ভাড়া করেছি। সেটা দিয়েই তারা আসা-যাওয়া করে। তাদের দুপুরে খাওয়াই। তারপর বিকেলে চলে যায়।’ কাউকে টাকা দেওয়া হয় না দাবি করে তিনি বলেন, ‘শামীম ওসমানের নামে এমনিতেই নেগেটিভ নিউজ করছেন। ছাত্রলীগকে এখানে জড়াবেন না। উল্টাপাল্টা কিছু লিখবেন না।’
এ বিষয়ে বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে যা করা হচ্ছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই করা হচ্ছে।’
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×