কোয়েল পাখি চাষে স্বাবলম্বী
২৪ শে মে, ২০১১ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী হয়েছেন মীর কামরুল ইসলাম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডিপুর বাজারসংলগ্ন পার্বতীপুর গ্রামের বাসিন্দা। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সহায়-সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু এতেও তার জীবনের চাকাকে উপরের দিকে উঠতে সাহায্য করেনি। ফলে তিনি ২০০৯ সালের শেষদিকে দেশে ফিরে আসেন। অসহায়ভাবে দেশে ফেরার পর কি করবেন তা বুঝে উঠতে পারেন না। এমন সময় তার এক আত্মীয়ের পরামর্শে যশোরের বার্ড প্যালেস হ্যাচারি থেকে একদিন বয়সের প্রায় সাড়ে ৪ হাজার কোয়েল পাখির বাচ্চা প্রতিটি ৫ টাকা দরে কিনেন। পাখিগুলো বেড়ে উঠায় এখন সে প্রতিদিন প্রায় দেড় হাজার ডিম পায়। তিনি বলেন, ১৫০০ ডিম ২,০০০ টাকা ও ৩০ থেকে ৩৫ দিনের পুরুষ কোয়েল ৪০ থেকে ৪৫ টাকা, স্ত্রী কোয়েল ৬০ থেকে ৬৫ টাকা দরে বাজারে বিক্রি হয়। এভাবে সে প্রতিদিন খরচ বাদে দুই হাজার টাকারও বেশি আয় করে থাকে। কামরুল ইসলাম আরও জানান, এক বছরের খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ৪৫ হাজার টাকার মতো আয় হয়। বর্তমানে তার ফার্মে ৭ হাজার কোয়েল পাখি রয়েছে। প্রতিদিন চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কালীগঞ্জসহ আশপাশের শহরগুলোতে কামরুল তার নিজের ফার্মে চাষ করা কোয়েল পাখি ও ডিম বিক্রি করে থাকে। কোয়েল পাখির মাংস খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর। যে কারণে কোয়েল পাখির মাংস ও ডিমের প্রতি মানুষের চাহিদা দিন দিন বাড়ছে। মাত্র ৩০ হাজার টাকা পুঁজি নিয়ে তার এ ব্যবসা শুরু হয়। বর্তমানে তিনি আর্থিক অসচ্ছলতা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। পাশাপাশি হয়েছেন স্বাবলম্বী। আগামী দুই এক মাসের মধ্যেই এই কোয়েল পাখির চাষ করে তার প্রতি মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। তিনি মনে করেন, বিদেশে প্রবাস জীবন বা চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে অল্প পুঁজি খাটিয়ে অতি সহজেই কোয়েল পাখির চাষ করে স্বাবলম্বী হতে পারে দেশের বেকার যুবক-যুবতীরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন