>> কফির ঘ্রাণ।
>> ২০ টাকার নোটের ঘ্রাণ ( খুব ছোটবেলায় একবার এই নোটের প্রেমে পড়েছিলাম)
>> বারুদের ঘ্রাণ।
>> সরিষার ঘানিতে তৈরী টাটকা খৈলের ঘ্রাণ।
>> দূর্বাঘাসের ঘ্রাণ... মাটির ঘ্রাণ... মাটি ও দূর্বাঘাসের যৌথ ঘ্রাণ।
>> লেবুফুল, বেলীফুল সহ প্রায় সব শাদা ফুলের ঘ্রাণ।
>> ধুলোর উপর বৃষ্টি পড়লে যে সোঁদা ঘ্রাণ বেরোয়...
>> পোড়ামাটির ঘ্রাণ।
>> নতুন বইয়ের ঘ্রাণ।
>> সর্ষে ইলিশের ঘ্রাণ... কাঁচা ইলিশের ঘ্রাণ।
>> দোয়াতের কালির ঘ্রাণ।
>> বিভিন্ন সময়ে বাতাসের বহুরুপী ঘ্রাণ।
>> কাঠি লজেন্সের ঘ্রাণ।
>> নিউজপ্রিন্টের ঘ্রাণ।
>> কাপড়ে মাঢ় দিলে কড়কড়ে কাপড়ের ঘ্রাণ এবং সেই কাপড় ইস্ত্রি করার ঘ্রাণ।
>> চিঠির ঘ্রাণ।
>> আমার নিজের শরীরের রোদে পোড়া তামাটে একধরনের ঘ্রাণও আমার ভীষণ প্রিয়।
বি.দ্র. এটি একটি অতি ব্যক্তিগত পোষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

