somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিপ কটলারের আজকের সেশন: ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম অনুষ্ঠিত হবে বাংলাদেশে

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রফেশনালদের সাথে “প্রোফেশনাল সার্টিফায়েড মাস্টারক্লাস ২০১১” নামে একটি সেশন পরিচালনা করেন। এতে তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় বাজার উল্লেখ করেন ও বাংলাদেশের জন্য উপহার স্বরুপ প্রতিবছর ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম অনুষ্ঠানের স্থান হিসেবে মনোনীত করেন। এটি প্রতিবছর অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক সম্মানসূচক অনুষ্ঠান যা বাংলাদেশে অনুষ্ঠিত হবার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের পন্য পরিচিত ও সম্মানিত হবে।

বাংলাদেশের কর্পোরেট জগতের বিশেষ ব্যক্তিদের সাথে ডঃ ফিলিপ কটলারের ছয় ঘন্টার দীর্ঘ সেশনটি অনুষ্ঠিত হয়। এই সেশনে বাংলাদেশের বিভিন্ন শিল্পকারখানার মূল চালকগণ যেমন প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালকগণ অংশ নেন।
ডঃ কটলার তার পরিচালিত সেশনে পন্য ও ভোক্তানির্ভর প্রচলিত মার্কেটিং ধারনা মার্কেটিং ১.০ ও মার্কেটিং ২.০ থেকে বের হয়ে আসার কথা বলেন পাশাপাশি তিনি মার্কেটিং ৩.০ চর্চার কথা বলেন যেটি বহুমুখী মার্কেটিং চর্চার কথা বলে। মার্কেটিং ৩.০ উদ্ভাবিত হয়েছে দৈন্দন্দিন জীবনের সমস্যার উপর নির্ভর করে। এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে এসব অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাসমুহ প্রয়োগ করা হবে। ডঃ কটলার সাইবারনেটিক এর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন যেটি ভোক্তা ও অন্যান্য ব্যবসায়ীক অংশীদারদের তাৎক্ষনিক মতামতের উপর নির্ভরশীল এবং এ মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন। তিনি এটির চর্চার কথা বলেন যা মার্কেটিং অন্যান্য গতানুগতিক ধারা যেমন বিজ্ঞাপনের চাইতেও অনেক শক্তিশালী। ব্যবসায়িক অংশীদার (স্টেকহোল্ডার) দের প্রদত্ত মতামত প্রতিষ্ঠানের লাভ, দৃঢ় উন্নয়ন ও অবদানের ব্যাপারে ভূমিকা রাখে। কটলার তার আলোচনায় বলেন, ভোক্তামাত্রই বুঝতে সক্ষম হন যে তার ক্রয়ক্ষমতার প্রভাব বিশ্বব্যাপী। এবং সেই মোতাবেক তার ক্রয় আচরন পরিচালিত হয়।
ডঃ কটলার বলেন, ওয়াড অব মাউথ বা মৌখিক পন্যকথন একটি গুরুত্বপুর্ন মার্কেটিং উপাদান। মৌখিক পণ্যকথন হয়তো আপনাকে অনেকদুর নিয়ে যাবে অথবা আপনাকে ধ্বংস করবে। উদাহরনস্বরুপ, একটি পণ্য যদ্যি সত্যিই খুব ভালো হয় এবং ভোক্তারা যদি এর ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেন তবে এর বিক্রয় অনেক বেড়ে যায় এবং লভ্যাংশও যথারীতি বাড়তে থাকে। আপরপক্ষে ভোক্তার অভিব্যক্তি যদি নেতিবাচক হয় তবে এর বিক্রয় পড়ে যায় এবং অতিভালো মানের প্রমোশন ও বিজ্ঞাপনও কাজ করে না।
বাংলাদেশের মত দেশের উন্নয়ন প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি তিনটি জিনিসের উন্নয়নের প্রতি জোর দেন। তা হলো তরুন প্রজন্ম, নারীসমাজ ও ঔষধশিল্প। তরুনসমাজ যেকোন দেশের উন্নয়নের ধারাকে গতিশীল করে। নারীর উন্নয়ন দেশের মেরুদন্ডকে শক্ত করে। এবং বাংলাদেশের ঔষধশিল্প সবচাইতে সম্ভাবনাময় হতে পাওে কারন এদেশ থেকে সবচেয়ে কমখরচে দামী ঔষধ উৎপাদন সম্ভব।
ডঃ কটলার বাংলাদেশের মানুষের জন্য উপহার স্বরুপ প্রতিবছল ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম অনুষ্ঠানের স্থান হিসেবে মনোনয়নের ঘোষনা দেন। ওয়ার্ল্ড মাকেটিং ফোরাম হতে যাচ্ছে এমন একটি সমৃদ্ধ আয়োজন যেখানে বিশ্বেও শীষৃস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্বসহ কর্পোরেট বিশ্বেও বিভিন্ন গুরুত্বপুর্ন ব্যক্তিত্বগন বিভিন্ন চলমান চ্যালেন্জ এর মোকাবেলা করবেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ঘুমন্ত বাঘ। তাকে জাগতে হবে এবং জয়ী হতে হবে। তিনি বাংলাদেশের জ্বালানীখাতের প্রসংশা করেন। এটিই তাকে ওয়ার্ল্ড মাকেটিং ফোরাম এর আয়োজক হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করতে অনুপ্রানিত করেছে।
দিনব্যাপী এ সেশনের ডায়মন্ড স্পন্সর গ্রামীনফোন, প্লাটিনাম স্পন্সর এসিআই ও এসএসডি-টেক, ব্যাংকিং পার্টনার ইউসিবি, এয়ালাইন পার্টনার কাতার এয়ারওয়েজ, আইসিটি পার্টনার এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড, ট্রেনিং পার্টনার ডিএসটিসি, নলেজ পার্টনার ইউল্যাব, স্ট্যাটেজিক পার্টনার আইবিএ এ্যালামনাই এসোসিয়েশন, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও পিআর পার্টনার কনসিটো পিআর। কটলার ইমপ্যাক্টের সাথে যৌথভাবে এটির আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×