গ্যাব্রিয়েল সুমন
কাশবনবিহার
পিঁপড়ের কোন নির্ধারিত রাজনৈতিক সীমারেখা নেই।
তার তীর্থভ্রমণ মূলত কামড়কেন্দ্রিক।
কামড়ের সাথে কামের সম্পর্ক নির্ণয়ের জন্য তার একটি
মুগ্ধতর আকাশ প্রয়োজন।
ধুলোর আন্দোলনজনিত বিষাদ এড়াতে কোন কোন
বিকেলে সে হস্তি সন্ধানে ব্রতী না হয়ে
কাশবনে-কুয়াশায় ধ্যানী হয়।
সংবাদ সাময়িকী, ১২ জানুয়ারী ২০১২
বায়োস্কোপ
গ্যাব্রিয়েল সুমন
শুদ্ধতম জোনাকীর বুকের প্ল্যাটফর্মেও জমা থাকতে পারে
অশুদ্ধ ইচ্ছের বিচ্ছিন্ন ডাংগুলি। বিলুপ্তপ্রায় ষ্টেশনের ক্লান্ত
ছায়াটিও হয়ে উঠতে পারে টকটকে কবিতাবতী। তাই
মুগ্ধতম আকাশ যেথা মেলে ধরে কামবন; সেইসব শান্ত
চিরহরিৎ বৃক্ষেরও ছিল পা। মেঘের যোনীপথে আলগোছে
নৌকাভ্রমনের আনন্দে ঘুরে বেড়াবার উড়ালবর্তী মুগ্ধতা।
তাই দড়ি ও সাপ বিষয়ক জটিলতা থেকে রেহাই পাবার
পূর্বেই মুক্ত চলচ্চিত্রের দৃশ্যায়নে আমরা আকাশ ভাড়া
করে ফেললাম। বিদগ্ধ জোছনার ঘ্রান শুঁকে।
কালি ও কলম, মাঘ ১৪১৮ (চলতি সংখ্যা)
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




