জলডাক
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা নতুন বাড়ী বানালেন ৮৮ সালে। মোটা মোটা রড দিয়ে জানালার শিক। ওমা... দুই বছরের ভেতর মোটা মোটা তিনটে রডে মরিচা ধরিয়ে ফেললাম। কিভাবে আবার? বাধ্য হয়ে প্রতিদিন দুইবার-- রাতে আর ভোরে। আর মাঝে মাঝে শখের বশে বিকেলবেলায় কেউ না থাকলে একবার। পেশাবের সাথে লোহার রডের রাসায়নিক বিক্রিয়ার কথা জানতে হলে কেমিস্ট্রি পড়াটা অত্যাবশ্যক না। এগুলো একদমই শিশুকালের কথা। কিন্তু আরাম করে পেশাব করাটা একটা ফ্যাশন হয়ে গেল।
আরেকটু বড় হবার পরও বিভিন্নভাবে বিভিন্নস্থানে পেশাব করাটা একটা হবি হয়েই থাকলো। এখন যে পাপবোধ আমাকে তাড়া করে সেটা হলো একগুচ্ছ বৃক্ষপ্রাণের মৃত্যু। সিক্স-সেভেনে পড়ার সময় সকাল ছ'টা পনেরো তে ঘুম থেকে উঠতাম। টার্গেট করলাম বাড়ির পেছনে একটা আখক্ষেতের একটা চোট্ট ঝোপকে। মাসখানেক বয়স যাদের। সময়টা শীতপরবর্তী। ফেব্রুয়ারী-মার্চ। টানা পনেরদিন নিয়মকরে মুত্রত্যাগের পর দেখি আখচারার পাতা শুকাতে শুরু করেছে। পরে অবশ্য জল ঢেলেও এদেরকে বাঁচানো যায়নি। এই নির্মম কাজ কিভাবে করতে পারলাম এখনো বুঝতে পারি না। আর ঐ আখঝোপের অভিশাপ সম্ভবত এখনো লেগে আছে আমার বিগত প্রেমিকজীবনের উপর।
এসব ঘটনা ঘটাঘটির অনেক বছর পর বানালাম একই বিষয়বস্তু নিয়ে ছোটছবি ডাক। কল অব নেচার-ওয়ান। সেখানে ঢাকার মেয়রের প্রতি আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিলো তা ভাষায় প্রকাশ করা যায় না।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন