সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৬
কাব্যভাবনা ২০১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
টেলিস্কোপের চোঙে চোখ রেখে অনেকদুরের ছায়াবাতিঘরও দেখে ফেলা সম্ভব। তার অবস্থানের অতি নিকটবর্তী পাতাদের হলুদ হবার অভ্যেস কিংবা সান্ধ্যকালীন মাকড়শার ঝগড়ার সংলাপ দেখে ফেলা কিংবা শুনে ফেলা সম্ভব নাও হতে পারে। এর জন্য একটি নিজস্ব স্নায়বিক গঠন থাকা প্রয়োজন। দর্শক এটি তাকে নিজস্ব কোড দ্বারা সংজ্ঞায়িত করবেন এটিই স্বাভাবিক। দর্শকের হুদয়লালিত স্নেহময় ভাবনার অভিজ্ঞান আর অন্তর্দৃষ্টিকেই আমি কবিতা বলতে চাচ্ছি। যা বয়ানের ভাষা ও তৈরী হবে ব্যক্তিগত কোডে, দীর্ঘদিন ধরে একটু একটু করে। দীর্ঘকাল বৃষ্টিস্নানের পর রোদ যেখানে একইসাথে অগ্নিময় পাথর আর বরফকুন্ডের ছদ্মবেশে পাশাপাশি বসে মাটির ঘ্রাণ শুকতে শুকতে কফি খেতে পারে। এসব অর্ন্তদৃষ্টি যিনি ছাপার অক্ষরে পড়বেন তিনি এই অভিজ্ঞানের পুরোপুরি ধরতে পারবেন সবসময় এই বাধ্যবাধকতা কাজ করে না। কারন সেই কোডের ভিতর দিয়ে পাঠকের ভ্রমণ নাও সম্পন্ন হতে পারে। তবে নির্ধারিত বয়ানের কোন দৃশ্যকল্প, বয়নভঙ্গি, দেখার ভঙ্গি কিংবা কোন উপমার প্রেমে যেকেউ যেকোন সময় প্রেমে পড়ে যেতে ও থাকতে পারেন। আবার একই সাথে এই বয়ান যাকে কবিতা বলছিÑ দুর্বোধ্যতার অপবাদে দোষী হতেই পারে। সব দৃশ্য নেবার ক্ষমতা সব চোখের থাকে না। সব কথা বোঝার বোধও সবার থাকে না। ভালুকের কাছে তাই মধু তিতা প্রজাপতির কাছে অমৃত। হাওয়ার বুক থেকে সুর তুলে ঘরে আনবার মত হদয়ও সবার থাকে না। এই না থাকাটা কোন অপরাধ না। কবিতা তুই তো এক ছায়াবতী অন্ধকোকিল আমাকে ঘর থেকে ঘাস পর্যন্ত ডেকে নিয়ে তুই আর আমাকে চিনিস না। তোর ধান্দা থাকে ঘাসের কংকাল কিংবা হাওয়ার ঘ্রাণের সাথে আমার প্রণয় ঘটিয়ে দেয়া যায় কি না। যেখানে একই উদ্দেশ্য নিয়ে বহুদিন ধরে দাড়িয়ে আছে একই এক ঘাসচড়ুই। আমি এই দৃশ্যগল্পের অবোধ বালক। ঘাসচড়ুই আমাকে জিজ্ঞেস করে বানান করো তো “ফিজিক্স”। আমি বলি “এফ আই জি আই ট্রিপল এক্স।”
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।