somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্প বিষয়ক কর্মশালা- ৩/ লাউডগা

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাউডগা সাপ অনেকটা সবুজ কচি লতার মত দেখতে। সরু লিকলিকে সবুজ শরীর, যেন লাউগাছের ডগা কিংবা ডাঁটা। এই সাপ খুবই মৃদু বিষযুক্ত যদিও মানুষের জন্য প্রকৃতপক্ষে এই সাপ নির্বিষ। কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত লাউডগা সাপের ইংরেজি নাম কমন ভাইন স্নেক (common vine snake)। বৈজ্ঞানিক নাম Ahaetulla nasuta ।


লাউডগা সাপের দেহ মসৃণ, লম্বাটে ও নলাকার এবং নাক লম্বা ও সুচালো। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় ২০০ সেমি (চারফুট থেকে সাড়ে ছয় ফুট পর্যন্ত হতে পারে।) , লেজের দৈর্ঘ্য দেহের মোট দৈর্ঘ্যের ৩৪%। ৫সেমি হতে পারে। দেহের পৃষ্ঠীয় ভাগ উজ্জ্বল সবুজ রঙের; কখনও কখনও বাদামি-ধূসর রঙের হতে পারে। অঙ্কীয়ভাগ উজ্জ্বল এবং হলুদ বা সাদা রেখার মাধ্যমে দেহের পৃষ্ঠীয়ভাগ থেকে পৃথক থাকে। দেহের পিছনের অংশে কালো ও সাদা আন্তঃত্বকীয় রেখা থাকে।



দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, লাওস, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং পূর্ব এশিয়ার চীনে এ প্রজাতিটি দেখা যায়।

এই সাপ কাঠবিড়ালী, ব্যাঙ ও অন্যান্য ছোট সাপ খেয়ে থাকে।

লাউডগা সাপের চোখ দেখে মনে হয় বাইরে বেরিয়ে আসছে। এদের দৃষ্টিশক্তি বেশী। চলাচলের সময় তাকালে মনে হয় যেন সম্মোহিত করছে। এইকারণে এই সাপের সম্মোহনী ক্ষমতা নিয়ে নানারকম গল্প প্রচলিত আছে।

লাউডগা মূলত দিনেই চলাচল করে। এরা সবসময় সজাগ ও সতর্ক থাকে। বেশ ক্ষিপ্র। উপর থেকে শরীর ঝুলিয়ে কপালের রগে কিংবা চোখে কামড় দ্যায়, এরকম লোকধারনার আসলে কোন বাস্তব ধারণা নেই। আর দশটা সাধারন সাপের মতো ভয় পেলে যেকোন জায়গায় কামড়ে দিতে পারে।

লাউডগা ডিম পাড়ে না, বাচ্চা দেয়। লাউডগার সঙ্গমসময় গীষ্ম থেকে শুরু করে বর্ষার মাঝামাঝি পর্যন্ত। মেয়ে লাউডগা একসাথে ২০টির মতো বাচ্চা দিয়ে থাকে। স্বাভাবিক হাঁটাচলার মাঝখানে লাউডগা গাছের শাখা প্রশাখায় নামিয়ে দিয়ে যায়।

আরো নামঃ শুয়াপঙ্খি, লতা সাপ।।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×