আমার একটা প্রবলেম হয়েছে।আপাতত সেটা ছোটখাট,তবে তা যে কয়েকদিন পরে বড় হিসেবে আত্মপ্রকাশ করবে,তাতে কোন সন্দেহ নেই।
সমস্যাটা হয়েছে ওয়েবক্যাম নিয়ে।আমি কয়েকদিন আগে ১৭০০/- দিয়ে একটা ওয়েবক্যাম কিনেছি।আমি সেটা ঘোরের মধ্যে কিনে ফেলি।পরে বাসায় আনার পর যখন মা জিজ্ঞেস করল যে ১৭০০/- টাকা কোথায় খরচ করে এলাম,তখন ভয়ে ভয়ে বলি যে ওয়েবক্যামের পিছনে।এরপর মা জিজ্ঞেস করে এর কাজ কি।তখন বলি এটা দিয়ে বোনের সাথে সহজেই ভিডিও চ্যাট করা যাবে।এ কথা বলাতে মা আর কিছু বলে না।
এখন ঝামেলাটা হয়েছে অন্য জায়গায়।আমি ভিডিও চ্যাট করার জন্য তেমন ভালো সফটওয়্যার খুঁজে পাচ্ছি না।কালকে স্কাইপি ইনষ্টল করেছিলাম,কিন্তু কাজ করতে গিয়ে অর্থাৎ কল করতে গিয়ে দেখি তারা টাকা চাইছে।আমি এমনটা চাচ্ছি না।আমি চাইছি ফ্রিতে কথা বলতে।
আমার পিসিতে ইয়াহু ম্যাসেঞ্জার আছে।সেটা দিয়ে ভিডিও চ্যাট করা যায়।কিন্তু তাতে ঝামেলা আছে।বিশেষ রুমে গিয়ে কাজ করতে হয়,এরপর আবার সেখানে গেলে বলে আমার ওয়েবক্যাম নাকি অফ করা অর্থাৎ ডিসকানেক্টেড।
বাকি আছে উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার।জানি না এটা কেমন কাজ দিবে।
আমি এখন ব্লগারদের কাছে হেল্প চাইছি এ বিষয়ে।অর্থাৎ ফ্রিতে ভিডিও চ্যাট করা যায় এমন ভালো একটা সফটয়্যার খুঁজে দেবার জন্য।প্লিজ আমাকে সাহায্য করুন,তা না হলে আমার পিঠের উপর কয়েকটা বাড়ি পড়লেও পড়তে পারে!
বি দ্র : স্কাইপ দিয়ে কি কোনভাবে ফ্রিতে ভিডিও চ্যাট করা যাবে?কিংবা ইয়াহু ম্যাসেঞ্জারে কিভাবে ভিডিও চ্যাট করা যায় তা বিস্তারিত বললে উপকৃ্ত হব।
পোষ্ট শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

