আমার প্রিয় পোস্ট
- বিজিবি বনাম বিডিআর ও বিএসএফ বনাম জনগন - সবুজ-ভাই
- ভুল করে যে পোস্ট গুলো পড়ে ফেলেছিলাম বলে আজ সামহয়্যার ব্লগিং করছি -প্রিয় পোস্ট সমগ্র-৫০ তম পোস্ট - অণুজীব
- সর্বকালের সেরা ৫০টি Gangster মুভি + সবগুলোর ডাউনলোড লিংক - নাফিজ মুনতাসির
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- ব্লগ ডে তে ব্লগারদের ফটুক দেখুন আর আফসুস করুন - শিপু ভাই
- হিগস আপডেট...হিগসী মামারে পাওয়া গেছে তয় আরও শিওর হওন বাকী! আসেন বোগল বাজাই! - উদাসী স্বপ্ন
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - অধ্যায় ৩ - মাস্টার
- ঝরা পালক : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- বান্দরবনে একদিন : ৩য় এবং শেষ পর্ব - রেজওয়ান মাহবুব তানিম
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- ফটোশপ শেখার ১ ডজন বইয়ের কালেকশন!!! - রাফি মাহমুদ
- ঈদ,পুজা,জন্মদিন,নববর্ষ,বিয়ে বার্ষিকী ও অন্যান্য খুশির মুহুর্তে প্রিয়জনকে শুভেচ্ছা জানান এনিমেটেড শুভেচ্ছা কার্ড দিয়ে - জিসান শা ইকরাম
- বাংলার বাউল, মাটি ও মন-কেউ কি এই রক্তক্ষরণ থামাবে না? গানে কিংবা প্রাণে, আমরা কি ছোট ছিলাম আগেও? - স্বাধীকার
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- সেই যে আমার ছেলেবেলার দিনগুলি..আর কিছু পছন্দের গান - অদৃশ্য সত্তার বাক্যালাপ
- আমার যত প্রিয় পোস্ট (আপডেটিং ...) - রিজভী
- মুভি রিভিউ :: ব্রাজিলের অসাধারণ ৫ টি , আর্জেন্টিনার অনন্য ২ টি - মেহরাব শাহরিয়ার
- পেছনের কথা... - মাহী ফ্লোরা
- ওয়েব হোস্টিং সিকিউরিটি - কোড লেভেল সিকিউরিটি (টাইম না পেলে এখানেই সিরিজ শেষ
) - মোহাইমেন
- BIOS Password ভুলে গেলে আপনার করণীয় - সুফিয়ান আহমেদ
- জিবরান এর কিছু প্যারাবল - অন্ধ আগন্তুক
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- এক সাইটে আপনার ফাইল আপলোড করুন… শেয়ার হবে ১৪ টি ফাইল হোস্টিং সাইটে {মাল্টিপল হোস্টিং সাইট} - না বি ল
- আসেন হাক্কার হয়



.....কিছু হ্যাকার"স বই.....

- বিডি গ্লাডিওটোর
- বাংলাদেশের ভিনদেশী বন্ধু ( পর্ব - ৫ ) - সন্দীপন বসু মুন্না
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- আমার পছন্দের সেরা কিছু মুভির রিভিউ ............ (পর্ব- ৪ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের - আলামিনস্টাইন
- গিগা পিক্সেল ছবির জগতে আসুন - সালাহউদ্দীন আহমদ
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- ক্লিন্ট ইস্টউডের দশটি ওয়েস্টার্ন মুভি - কাঊসার রুশো
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- প্রিয় কবির মৃত্যুবার্ষিকী এবং আমার দীর্ঘ নিকটির কারণ - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- চার্লস বুকোস্কির কবিতা - অমিত চক্রবর্তী
- তোমার লেখা চিঠি... তোমাকে লেখা চিঠি... - মেঘ বলেছে যাবো যাবো
- লোরকা - ভালোবাসাময় কবিতা - অন্ধ আগন্তুক
- ২০টি মুভির মিডিয়াফায়ার লিংক(৩০০-৬০০ মে.বা.) - আদনান_ফিরদাউস
- আব্বাস কিয়ারোস্তামির মুখোমুখি - বাবু৩০৮
- স্বপন পারের ডাক শুনেছি - বোহেমিয়ান কথকতা
- হাসনাত আবদুল হাই এর "গল্পসমগ্র" - শূণ্য উপত্যকা
- ভূত ভূত ভূতং....আমার মাথায় চাপা এক ভূতং আত্নকথং - শায়মা
- সীমাবদ্ধতায় আত্মদিন - অন্ধ আগন্তুক
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২ - নির্ঝর নৈঃশব্দ্য
- একটি টেকি পোস্ট মারামারি পোস্টও বটে আপডেট - রাজসোহান
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- Pixlr Grabber, একটা অসাধারণ ফায়ারফক্স এক্সটেনশন! - ত্রিভুজ
- কিভাবে Hard Disk Partition এর জায়গা বাড়াবেন? - এমদাদ খাঁন
- ওয়েবপেজের সম্পূর্ন ছবি তুলুন Pearl Crescent Page Saver দিয়ে।


- সাফির
- ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)
- নাফিস ইফতেখার
- ২য় অংশ- ইরান Vs ইসরাঈল যুদ্ধরে দামামা বাজছে ! - রিফাত হোসেন
- পাঠ করুন : আবুল ফজল আল্লামী রচিত আকবরনামা - ইমন জুবায়ের
- ফটোশপ টিউটোরিয়ালঃ বৃষ্টি - বৃহস্পতি
- অবিস্মরনীয় সেইসব মেটাল এলবাম গুলো...( একটি \m/ জাতের MEGA পোস্ট) - প্রিয়তমেষু
- অনুভূতি-৪ শেষ পর্ব - রাজসোহান
- কৃত্রিম জিনোম কিভাবে তৈরি হলো? - শুভ রহমান
- আমার বুকমার্ক - ক্লান্ত পথিক ০০০
- ডাউনলোড করুন Photoshine full Version একদম ফ্রী!!!!!! আর উপভোগ করু দারুন সব ছবির ইফেক্ট এবং সাথে আর কিছু মাজার মজার ইফেক্ট এর সাইটের ঠিকানা - মঈনউদ্দিন
- কথাচ্ছলে মহাভারত- ১ - দীপান্বিতা
- সফটওয়্যার রিভিউ: নিয়মিত আপনার ওয়েব ব্যাকআপ নিতে... Offline Explorer 4.9 - ত্রিভুজ
- আন্তনিও ভিভালদি: চার ঋতুর সুরকার - ইমন জুবায়ের
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ২য় পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আমার দেখা প্রিয়/সেরা ছবির তালিকা...ডাউনলোড লিংক সহ..
- রিদওয়ান
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- থাক্লে প্লিজ শেয়ার করেনঃ এরকম ওয়ার্ল্ড কাপ ম্যানেজার - শয়তান
- ইংরেজি বর্ণমালা, দেখুন তো কেমন লাগে !!!! - কিংবদন্তী বলছি
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৩২(শিরোনামের শেষ পোষ্ট) - মেঘ শূন্য দিন
- যে জন্য আবার ফিরে আসতে হলো - মিতুলদত্ত
- মুভি ডাউনলোড করার সাইট - কিংবদন্তী বলছি
- একটি মুড়িঘন্ট মার্কা মুভি পোস্ট
- মেঘ বলেছে যাবো যাবো
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- ঈশ্বরের প্রতিশ্রুতি। - হোরাস্
- অবিশ্বাসীর দিনলিপি-১: সদা পরিবর্তনশীল জ্ঞান ও ধর্ম। - ব কলম
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
- বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন [কিছু দুর্লভ ছবিসহ] (প্রথম পর্ব) - ধীবর
- ডাউনলোড করুন : John Whitworth এর Writing POETRY - ইমন জুবায়ের
- অনলাইনে ফাইল আপলোড করে আয় করুন - আলোকিত পৃথিবী
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- কবিতাঃ নেফারতিতি! এবং একটি ঐতিহাসিক ডকুমেন্টরী - ফাহাদ চৌধুরী
- ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি! - সায়েম মুন
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই - মারূফ মনিরুজ্জামান
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- পাইরেটেড উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা সাবধান!!! - মুকুট
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- শাশ্বতিকী : অনুবাদ সংখ্যা - মোজাফফর
- GMAT ফ্রি ডাউনলোড এর কারখানা
!!!বিদেশে পড়ার যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -১ - পরিবেশবাদী ঈগলপাখি
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন(আপডেটেড ৩০/১২) - রাহা
- প্রচ্ছদ ও ২০০৬ এর অন্যান্য - অমিত চক্রবর্তী
- ~ উইন্ডোজ সেভেন এক্টিভেশন ক্র্যাক (আর.সি. সাপোর্টেড) ~ - পাপী
- এলোমেলো ০৫ : দ্রোহের ভেতর একখন্ড জলের মেঘ - পাপতাড়ুয়া
- পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে - টেকি মামুন
- নেটওয়ার্কিং এর মজা Part 1 - নাসিম রুশো
- বিশেষতঃ ব্লগ কবিগনের দয়াবনত দৃষ্টি আকর্ষন, একটি কবিতা এবং সামু কর্তৃপক্ষের নিকট একটি প্রস্তাবনা - মতিউর রহমান সাগর
- :: আপনি কি একজন হ্যাকার? তো হয়ে যাক এক দান। ::
- ফিবোনাকি
- আশরাফ শিশিরের দীর্ঘকবিতা দুধধান ১ম অংশ - আশরাফ শিশির
- ইতালী থেকে যাত্রা শুরু করল বাংলা অনলাইন পত্রিকা ন্যাশনাল নিউজ - ডিজিটাল বাংলাদেশ
- উত্তরাধুনিক কবিতার বৈশিষ্ট্য : একটা মনোজ্ঞ বিতর্কালোচনা পরিমার্জিত/রিপোস্টেড - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সংলাপ ২০০৭: আল মাহমুদ, জয় গোস্বামী, ব্রাত্য রাইসু - ব্রাত্য রাইসু
- আমার খেলা আর শখ
আর আম্মুর জন্য যন্ত্রনা
- বাবুনি সুপ্তি
- রাষ্ট্র, কনষ্টিটিউশন ও ১৯০০ সালের পাহাড়ী ম্যানুয়েল - পি মুন্সী
- ‘স’ তে সেক্স, ‘য’=যৌন, এর নাম গুগল - এ আর খান
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- বাংলা ভাষায় অনূদিত মহাভারতের কোন ডাউনলোড লিংক কি কেউ দিতে পারেন? - সামী মিয়াদাদ
- গণনাভিত্তিক বুদ্ধিবিজ্ঞানের দর্শন (১) -- ত্রিখন্ড উদ্ভাবনঃ জেনো, আখিলিস ও কচ্ছপের গল্প। - মু আ হাকিম নিউটন
- কেঁদোনা পাহাড় কন্যা, লক্ষী, কাঁদেনা অমন - মতিউর রহমান সাগর
- যুক্তরাষ্ট্রে পড়তে হলে... - জাহের ওয়াসিম
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- আবদুল মান্নান সৈয়দের কবিতা : নিবিড় পাঠ - আবদুল হক
- আমার প্রিয় কিছু নন-হলিউডি মুভি - ২ (লিঙ্ক সহ) - নুভান
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- এক ছবির ইফেক্ট দিন অন্য ছবিতে সহজেই - মহসিন০৮
- windows 7 ultimate ব্যবহার করতে চান? ও হ্যাঁ পুরোপুরি ফ্রি-তে?? - মতিউর রহমান সাগর
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ৮০০ গুণ পর্যন্তঃ ব্যবহার করুন Full Speed v3.3 - বিডি আইডল
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন - হাসান
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- কিভাবে ওয়াপ বা মোবাইলের জন্য ওয়েবসাইট তৈরী করবেন - আফরোজ_জাহান
- কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....................... - লুলুপাগলা
- Mac স্টাইল মেনু বার চান আপনার উইন্ডোজের জন্য?? - মতিউর রহমান সাগর
- আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো - অপরিচিত_আবির
- আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো - অপরিচিত_আবির
- প্রিয় ডিরেক্টরের প্রিয় ছবি : ফ্র্যাংক ক্যাপ্রা - অপরিচিত_আবির
- যেসব ছবি হৃদয় ছুঁয়ে গিয়েছিল - অপরিচিত_আবির
- কিছু অবমূল্যায়িত ছবির গুণকীর্তন - অপরিচিত_আবির
- হলিউডের সেরা আইনি লড়াইগুলি - অপরিচিত_আবির
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- ভাষা আন্দোলনের কালপঞ্জি - াহো
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- পাতা কুড়োনোর কালে যে আছো মোহন - মতিউর রহমান সাগর
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- Twilight Series [Part 1-2-3-4] - টি-ভাইরাস
- মৃত্যু ছাড়া কিছুই নয় - আকাশ অম্বর
- জোতিশ্চক্র কিংবা নিমগ্ন পাথারে - মতিউর রহমান সাগর
- E-book & Tutorials - টি-ভাইরাস
- পিডিএফ ফাইলে জলছাপ - শামীম আল মামুন
- লেখা চাই - লুৎফুরমুকুল
- ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ার করার পদ্ধতি - ডার্কলর্ড
- এনিমেশন বাংলাদেশে এক সম্ভাবনার নাম - ডার্কলর্ড
- ওয়েব ইমেজ গ্যালারী এ্যাপলিকেশন - ডার্কলর্ড
- বাংলাদেশের প্রস্তাবিত শিক্ষানীতি ৭ - রকি সপ্নচারী
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- বাক্সবন্দী::: ফেব্রুয়ারী'২০১০ এর কবিতা সংকলন - পাপতাড়ুয়া
- যেসব কবিতা সবুজ অঙ্গনের জন্য - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- নিরত পদকাঁটার খোঁচায় - মতিউর রহমান সাগর
- সাম্প্রতিক কথা'র জন্য লেখা আহবান (২য় বার) - আমি রাজু
- ইন্টারনেট থেকে বিনামূল্যে যেকোন ফোনে কল করা - নিশিবাস
- আলর্বাট আইনস্টাইনরে মজার উক্তি - মুম রহমান
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- সহজেই করুন অনলাইন স্ট্রিমিং - শারিফ শাব্বির
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও - হাসান
- ছবির অন্তরালে লুকিয়ে রাখুন আপনার ব্যক্তিগত ফাইল (পাসওয়ার্ড ছাড়াই) - আলোকিত পৃথিবী
- Transcend পেন ড্রাইভ মেরামতের সফটঅয়ার - জুয়েল ফুজি
- www.livegaan.com : বাংলা গানের পরিপূর্ণ সম্ভার - রিজভী
- বাংলাতে ইলেক্ট্রনিক্স শেখা...২ - একটি শিশিরবিন্দু
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ৬) - মতিউর রহমান সাগর
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- মাইক্রোসফটের ফ্রি এন্টিভাইরাস: সিকিউরিটি এসেনশিয়ালস - বিডি আইডল
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ৫) - মতিউর রহমান সাগর
- বাংলাতে ইলেক্ট্রনিক্স শেখা...১ - একটি শিশিরবিন্দু
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ৪) - মতিউর রহমান সাগর
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ৩) - মতিউর রহমান সাগর
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ২) - মতিউর রহমান সাগর
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ZEITGEIST: চেতনা খননকারী এক ডকুমেন্টারী - পর্ব ২ (রেজারেকশান - স্বর্গযাত্রা!!!) - সামী মিয়াদাদ
- জাদুর রহস্য জানুন
- অদ্ভুত
- বাসর নৈবদ্যগুচ্ছ - গদ্যছাঁচে পদ্যলীলা (পর্ব ১) - মতিউর রহমান সাগর
- লেখা পাঠান... - অন্যমাত্রা
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' কবিতাটিতে কী করতে চেয়েছিলাম ( 'অ' বই থেকে ) - মলয় রায়চৌধুরী
- হাংরি আন্দোলনের 'ছোটগল্প' বিষয়ক ইশতাআর (১৯৬২) - মলয় রায়চৌধুরী
- হাংরি আন্দোলনের প্রথম ইশতাহার (নভেমবর, ১৯৬১) - মলয় রায়চৌধুরী
- অন্যান্য হাংরি আন্দোলনকারীদের কবিতা - মলয় রায়চৌধুরী
- 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' : অধ্যাপক শীতল চৌধুরীর বিশ্লেষণ - মলয় রায়চৌধুরী
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- ফ্রি ডোমেইন....আজীবনের জন্য!!! - নিশাত শাহরিয়ার
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- কম্পিউটারের স্পিড বাড়ানোর কয়েকটা ছোটখাট Utility - অমেদুল
- একা, কিন্তু পরাজিত নই - মতিউর রহমান সাগর
প্রতিকণা শিশিরেই থাকে দূর কোন সমুদ্রের স্মৃতি। প্রতিটি দীর্ঘশ্বাসে কোন না কোন মানুষ...

"তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয়
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
ইহার কোন চরিত্রই কল্পনা হইতে জাত নহে... জীবিত এবং মৃত অসংখ্য চরিত্রের সংগে ইহার সরাসরি সর্ম্পক রহিয়াছে। যে কোন মিল বিন্দুমাত্র কাকতাল নহে
লাল সবুজের নিশান খানি বাতাস পেয়ে উড়ছিলো
আর
রঙধনুকের ছোঁয়া পেয়ে আকাশখানি দুলছিলো।
তখন
স্বপ্নগুলো কেমন করে মেঘের পরে ঝুলছিলো
আর
রক্তে কেনা স্বাধীনতা উষ্ণ বুকে বাজছিলো।
আমরা তখন বিজয়ী বেশে, প্রাণটি খুলে হাসছিলাম
স্বাধীন হবার আনন্দে ভাই স্বর্গসুখে ভাসছিলাম।
আমরা তখন ভাই হারানোয় বোন হারানোয় গর্বিত
যুদ্ধ জয়ী বাহুর ভয়ে দুষ্টগুলো শংকিত।
তখন
দু'চোখ ভরা স্বপ্নে মোদের চক্ষুগুলো জ্বলছিলো
আর
শস্যে ফলে ফুল ফসলে মিষ্টি ধ্বনি বাজছিলো।
তখন
কই দুশমন? নেই দুশমন, সব ভুলে ভাই একাকার
বাংলা আমার, বাংলা তোমার , গড়ব এবার চমৎকার।
সব সয়েছি, খুব সয়েছি; হাজার রকম অত্যাচার
পাঠান-মোগল-ইঙ্গ-পাকি; সব বেনিয়ার এক বিচার।
এখন থেকে এই যে সবুজ ছোট্ট কোমল দেশটাকে
মনের মতো গড়ব ও ভাই, সৃষ্টি সুখের উল্লাসে।
সুখে হাসি, দুঃখে হাসি, মোদের তখন হাসার দিন
এই সুযোগে স্বপ্নগুলো , রইলো না আর সব রঙিন।
কি যে হলো, কখন হলো হঠাৎ দেখি খাদ্য নাই
অনাহারীর পাঁজর জুড়ে মন্বন্তরের ভীষন ঘাঁই।
তখন
আমরা হঠাৎ ভীষনরকম অনাহারে মরছিলাম
আর
ওনারা কেউ ফুলছিলো যে, চোখ মেলে তা দেখছিলাম।
তখন
সদ্য কেনা স্বাধীনতা; জ্বলছিলো আর নিভছিলো
লোডশেডিংয়ের ফিকির যেন, ভীষন রকম ধুঁকছিলো।
কিন্তু আরো বাকী ছিলো, সেই খেলাও হলো
স্বপ্ন দিয়ে বঙ্গবন্ধু, মৃত্যূ মেডেল পেলো।
আমরা তখন বোবা-কানা অন্ধমতন বাঁচছিলাম
বুক পাঁজরে স্বপ্ন আশার কবর গুলো খুঁড়ছিলাম।
তখন
কেউ বলিনা, কেউ দেখিনা, দেখা শোনাই পাপ
লাল সবুজের স্বপ্ন জুড়ে উঠছে ফুঁসে সাপ।
তখন কাব্যকথা ছন্দ
আর ফিসফিসানো বন্ধ।
তখন মুখটি খোলা গোনাহ্
আর বন্ধ জানা-শোনা।
তখন
কাঁদছিলো কি স্বাধীনতা; কে রাখে তার খোঁজ
হঠাৎ এমন গদি পেলে, লাগাও স্বাদের ভোজ।
লুটেও খান, পুটেও খান, আমরা চুনোপুঁটি
ওনাদের ঐ ভীষন ভোজে, বাঁচছি গুটিশুটি।
ওনারা তখন চর্বিতেলে নধর দেহে গর্জালেন
আর
দেশটা ওদের বাবার তালুক, এই ভেবে খুব বর্ষালেন।
আবার হঠাৎ পাল্টে গেলো, লাগল ভীষন গোল
মিলিটারীর ক্যাপ মাথাতে, গনতন্ত্রের ভোল।
তখন
সানগ্লাসে'রি শীতল ছায়ায় আমরা সবাই নাচছিলাম
আর
একটা কিছু মস্ত হবে; এই আশায় বুক বাঁধছিলাম।
তখন
ভাঙা স্যুটকেস স্যান্ডোগেঞ্জীর প্রশংসাতে বুঁদ ছিলাম
আর
খালটি কেটে কুমির আনার উৎসাহে খুব হাসছিলাম।
আমরা তখন হাসছিলাম
আকাশ পাতাল সব কাঁপিয়ে
ভীষন জোরে কাশছিলাম।
আহা আছি; বেশ আছি; রাম রাজ্যে রোজ
কাঁদছিলো কি স্বাধীনতা? কে রাখে তার খোঁজ।
কিন্তু বিধির সইলো'না
রাম-রাজ্য রইলো'না।
গুপ্ত হত্যা চললো আবার, স্বাধীনতা কম্প
সদ্যশেখা খুন-খারাবীর নির্লজ্জ লম্ফ।
এলেন তিনি , স্যুটেড-বুটেড, ফার্স্ট-লেডি সংগে
এমন ধরন, চলন-বলন , আর দেখিনি বংগে।
তখন
লাগ-ভেলকি-লাগের খেলায় আমরা আবার অন্ধ
ঝিমিয়ে গেছি বেশ খানিকটা, এটাতে নাই সন্দ।
তিনি কাব্য লিখেন, মিষ্টি হাসেন, স্যুট ভিজিয়ে রোজ
বন্যা জলে- গানের সুরে দিচ্ছেন বেজায় পোঁজ।
তাহার মতো সুদর্শনের মুকুটে নাই "না"
গনতন্ত্রের ব্যালট-বাক্সে আমরা সবাই "হ্যাঁ"।
হাঃ হাঃ হাঃ হাঃ ( দয়া করে অট্ট হাসি হাসুন)
কিন্তু দেখি ফিসফিসানি বাড়ছে দেখি সব ঘরে
একটা ভীষন অস্বস্তি হায়, এক নায়কের রুপ ধরে।
তখন
তিনিই আদি তিনিই অন্ত, ভাবখানা তাই বলছিলো
আর
পুড়ে যাওয়া দেশটা আবার, পোড়ার ভয়ে কাঁপছিলো।
হঠাৎ মোদের কি যে হলো; ফিসফিসানি ছেড়ে
উচ্চ কন্ঠে আওয়াজ হলো; গোলমালটা বেড়ে।
স্বৈরাচার, গনতন্ত্র - এমন ধারার বুলি
বন্দুকই তো গদিতন্ত্র - যদি থাকে গুলি।
গুলিই দিলেন, বুক বরাবর; পাখি শিকার মতো
কঁকিয়ে উঠলো স্বাধীনতা, কাঁদলো অবিরত।
অমন যে ঐ হিটলার বা মুসোলিনীর ধার
তলিয়ে গেলো তারাও কবে; ইনিতে কোন ছার।
তখন
আবার যেন স্বাধীন হলাম, এমন সুখে ভাসছিলাম
যেন
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম।
মামাবাড়ির গনতন্ত্রের একটা দারুন গাছে
বাঁদর হয়ে আমরা সবাই মাতবো ভীষন নাচে।
তখন গনতন্ত্রের কুমারী রূপে আমরা প্রেমে কাঁপছিলাম
আর
সত্যনিষ্ঠ যুধিষ্ঠির'কে খুঁজে বেশ বার করছিলাম।
আহা! কাঁপি থরথর নির্বাচনের মোহময়ী ধাঁধায়
কাকে ফেলে কাকে বাছি; এমনি বিকট বাধায়।
ইনি দারুন মোটাতাজা; ইনির কোর্তা সাদা
ইনি কেমন কৃষ্ণ কৃষ্ণ ; খুঁজছেন যেন রাধা।
তখন
বুকপকেটে লুকিয়ে রেখে ক্ষমতাবান ভোট
গনতন্ত্রের রূপ ঢেকেছে ধারাবাহিক চোট।
তারপর এলেন - উনারা এলেন সর্বজয়ী বেশে
হাসছিলো কি স্বাধীনতা; ব্যঙ-দুঃখের রেশে?
ইনারা বলেন- মানিনা ভাই, কারচুপি সূক্ষ
জলের মতন ক্লিয়ার হলো - গদিতন্ত্রই মূখ্য।
অনেক বছর উপোস ছিলেন, থাকলে এমন উপোস
কে না বলেন চার-ভাঙিয়ে খাবে না গাপুস-গুপুস?
ইনারা খান মনের সুখে, আমরা তখন ক্যাবলা
সব ক্ষমতার মূল জনগন, মেরে গেছি ভ্যাবলা।
না-না-না-না তা হবে না, একি গনতন্ত্র
গদী ছাড়েন, সরে দাঁড়ান - এলো নতুন মন্ত্র।
তখন
আমরা আবার বুক পাতলাম, স্বর চড়ালাম উচ্চে
আর
ঢিল পাড়লাম গনতন্ত্রের কুক্ষিগত গুচ্ছে।
আবার চলল্ গরু খোঁজা যুধিষ্ঠিরের ভাইকে
অবাধ সুষ্ঠ নির্বাচনের দক্ষ নিপুন ধাইকে।
পুরনো সব ভুলে চুকে আমরা সবাই প্রজা
পকেট পুরে ঘুরে বেড়াই পাঁচ বছরের রাজা।
কেউবা দেখি তসবী টিপেন,কেউবা লিপষ্টিকে
ঠোঁট রাঙিয়ে দিবেন বুঝি গনতন্ত্রের টিকে।
উনারাতো অনেক হলেন , এবার ইনারা এলে
গনতন্ত্রের যাদুর প্রদীপ দিবেন বুঝি জ্বেলে।
তা জ্বাললেন , ভীষন ভাবেই , সজোরে তা জ্বলছিলো
পুড়ে না যায় , সেই আগুনে - এমন ধারার ভয় ছিলো।
তখন
আমরা আবার ছাগল মায়ের তিন নম্বর ছানা
লাফাই ঝাঁপাই তিড়িং বিড়িং অষ্টপ্রহর কানা।
হ্যানো ত্যানো প্রতিশ্রুতি স্বপ্ন দেখার কান্ডে
পুরনো সেই মাছি যেন মধু-তন্ত্রের ভান্ডে।
শুনেছি ভাই বেলতলাতে একবার'ই যায় ন্যাড়া
আমরা কি ভাই এতই সহজ, আচ্ছা রকম ত্যাড়া।
তথাস্ত্ত; তাই, এবার খোঁজো যুধিষ্ঠিরের ছেলে
পাঁচটি বছর আচ্ছা রকম এনাদের খাওয়া হলে।
একা খাওয়ার মুরোদ কিন্ত্ত্ উনাদের আর নাই
জোট বাঁধ, শরীক আনো, তোড়জোড়টি তাই।
গোল, চৌকো, লম্বা মতন হাজার রকম টুপি
ধর্ম কিন্তু পালিয়ে গেলো কখন চুপিচুপি।
তখন
এদের যেন কেমন কেমন চেনা চেনা লাগছিলো
আর
স্বাধীনতা গুমরে উঠে বুক ফাটানো কাঁদছিলো।
কাদঁছিলো সব ভায়ের আত্মা, বোনের আত্মা যোদ্ধারা
কান্না শোনে মোরা জাগিনা, যদিও জাগুক মুর্দারা।
এবং এলেন, আসতেই হবে , চার পেয়ে এক আজব জীব
চার রকমের ভোজের চোটে কঁকিয়ে উঠলেন স্বয়ং শিব।
বাঃ বাঃ বাঃ লুটোপুটি হরির ধনে লাগছে লুট
হরিটা কে? কে জিজ্ঞাসে? ভাগ্, বেয়াদব, শালা , ফুট্ ।
মিউজিক্যাল চেয়ারেতে এই বরাবর খেলা
এমনি করে গড়ায় আরো সৃষ্টি সুখের বেলা।
সৃষ্টি সুখের উল্লাসেতে সোনার বাংলা দেশ গড়ি
রাজকুমারের পদধ্বনি বাজছে শুনি বেশ করি।
ততোদিনে কান মলেছি; নাক মাটিতে খৎ দিতে
ভুল কি হলো? ভুল করেছি? ৭১'রে যুদ্ধ জিতে??
তখন
গোলক ধাঁধায় আটকে গিয়ে নাভিশ্বাসে ধুঁকছিলাম
আর
এ মানিনি, ও মানিনা , এমন আওয়াজ তুলছিলাম।
তখন
বোম-তলোয়ার-লাঠি-সোঠায় জয়ের ডাকে একাকার
স্বাধীন বাংলায় স্বাধীন মতো নৃত্য-গীতে চমৎকার।
ইনারা নাচেন, উনারা নাচেন হাতে তে শমসের
লংকায় তো রাবনই যাবেন , এমন কি আর দোষের।
তখন
স্বপ্নে দেখা সোনার বাংলা আছড়ে খেয়ে পড়ে
শত টুকরো স্বাধীনতায় ; কাঁদছে অগোচরে।
আমরা শক্তি আমরা বলের জানাই ছিলো ফল
বাতাসেতে নড়ল যেন ধর্ম নামের কল।
কি হতো আর; কে জানে তা; হতো এমন কি আর
দেশ বাঁচাতে এলেন যেন খিলজী বক্তিয়ার।
ভীষন রোষে রুদ্র ফুঁসে পট্ পটা পট্ পট্
এরে ধরো তারে মারো ভীষন ঘনঘট।
একে একে শুনি যখন অবিশ্বাসী মনে
সব হুজুরের তেজারতি সাদা-কালো ধনে।
ওহে অবোধ পড় সুবোধ নামতা দুলে দুলে
স্বাধীনতার সার কথাটি শিকের পরে তুলে।
এক্ এক্কে এক্
একে একে দিচ্ছি শিক্ষা,যত্ন করে শেখ।
দুই এক্কে দুই
তোমরা থাকো সোনালী ব্যাংকে, সুইস ব্যাংকে মুই।
তিন এক্কে তিন
ঘুসে শুষে টেন্ডার নিয়ে নাচরে ধিন তা ধিন।
চার এক্কে চার
নিজের ভেবে সব খাওরে দেশটা মোর বাবার।
পাঁচ এক্কে পাঁচ
চ্যানেল খুলে বড় গলাতে মিষ্টি কথার টাচ্ ।
ছয় এক্কে ছয়
জনগন কে কাঁচ-কলাটি দেখাবে নিশ্চয়।
সাত এক্কে সাত
কাট মার যা ইচ্ছে ভাই, করলে উৎপাত।
আট এক্কে আট
তুমি আমি , আমি তুমি , বেঁধেছি আটসাট।
নয় এক্কে নয়
ঘাটে মাঠে নিজের লোকে ভরাবে নিশ্চয়।
দশ এক্কে দশ গুনে মনে মনে বলি
খাওয়া দাওয়া যাই করো ; ঢেঁকুর নাহি তুলে।
কিন্তু ঢেঁকুর তুলতে হলো; দিস্তা দিস্তা লেখায়
টাকা মাটি মাটি টাকা; একথাটি শেখায়।
তা শিখেছি, বেশ শিখেছি; মুগ্ধ মোদের দু'কান
শুধু
বাতাস পেয়েও আর ওড়েনা লাল সবুজের নিশান।
আর ডাকেনা বুকের খাঁচায় স্বাধীনতার পাখি
কখন যেন ছিঁড়ে গেছে সুখ স্বপ্নের রাখি।
তবুও হাসি, আমরা হাসি , এই ভাই হা হা
তালিয়া বাজাই তাদের পিছেই, মুগ্ধ গলায় বাহা।
ভাবনা কি ভাই, ভাবনা তো নাই, বলো হরি-বোল
আবার হবে তৃপ্ত খাওয়া; স্বাধীনতার ঝোল।
ভাবছো বুঝি - হতাশাবাদী, বাঁকা চোখে দৃষ্টি দেই
আশার কথায় বুক বাঁধিনা, স্বপ্নে আমার আস্থা নেই।
কিন্তু আমি অশ্রু দেখি; আকাশ বাতাস চ্ছলচ্ছল
কাঁদছে মানুষ ; স্বাধীনতা, কাঁদছে ব-দ্বীপ অবিরল।
আবার হবে? বলছো তুমি? বাংলা মায়ের টানে
শুণ্য গোলা ভরবে বুঝি স্বাধীনতার গানে।
মিলবে আবার জীবন-জীবন, পদ্মা মেঘনার দেশে
সব হৃদয়ে সব হাসিতে, সুখ স্বপনের রেশে।
আমরা আশায় আশায় থাকি
মোদের আশার পরান পাখি
দোলে বাংলাদেশের গানে
যাবে স্বপ্ন পথের পানে
যেথায় তাকিয়ে তেপান্তর
দুঃখী ঘরে বাংলা মায়ের লাল সবুজ অন্তর।।
(ছড়াটির ইতিহাসের ব্যাপ্তিকাল ১৯৭১-২১.০৪.২০০৮)
বিঃদ্রঃ ১. ছড়াটির লেখার কাল ২১.০৪.২০০৮, ফলে ইতিহাস এসে সেখানেই থেমে গেছে। তবে মনে হয় নতুন করে আর লিখতে হবেনা। পরবর্তী ইতিহাসের জন্য শুধু পুনঃপঠন করে নিলেই চলবে কিংবা চলতে থাকবে...
২. শতাব্দীর লম্বাতম ছড়াটি পাঠের জন্য আপনাকে অভিনন্দন।
৩. ছবি গুলো সবই ইন্টারনেট থেকে প্রাপ্ত, কপিরাইট ভংগের জন্য দুঃখিত।
৪. সবিনয় অনুরোধ, কারো কাছে এরচেয়ে ভালো মানে উপযুক্ত ছবি বা কার্টুন থাকলে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
৫. ছড়াটি আপনার বাচ্চা-কাচ্চাদের বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ইতিহাস জানানোর জন্য ব্যবহার করতে লেখকের অনুমতির প্রয়োজন নেই।
৬. পোষ্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। (দয়া করে আমাকে হ্যাঁ ভোটে, এরশাদীয় কায়দায়, জয়যুক্ত করুন)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হেমায়েতপুরী বলেছেন:
হুমমম।
লেখক বলেছেন: হুমমম?!।
তথাস্তু, ধন্যবাদ।
মতিউর রহমান সাগর বলেছেন:
ব্যাপার কি বলুন তো?ছবি গুলো লেখার মাঝে মাঝে দেবার চেষ্টা করেছিলাম। সব এক সাথে নিচে চলে আসলো কেনো?
লেখার মাঝে ছবি গুলো দিতে হলে কি করতে হবে দয়া করে বলবেন কি কেউ?
িসপাহী বলেছেন:
ইনসাট করুন একটা একটা করে।
লেখক বলেছেন: ধন্যবাদ ,কাজ হচ্ছে বলে মনে হয়।
লেখক বলেছেন: সব দলের খিচুড়ি
খাতি দারুন মজা...........
হা হা হা খেয়েইতো যাচ্ছি, পেটে সইলেই হয়। কি বলেন?
দেবার্নব রায় বলেছেন:
ইস্টিকি হউক...........................
লেখক বলেছেন: দেবার্নব রায় বলেছেন: ইস্টিকি হউক..........................
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা: ১
না ,ভোট সংখ্যা: ০
তানিয়া মুন বলেছেন:
চমত্কার! এক কবিতায় পুরো ইতিহাস। ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য এবং ভালা লাগা জানানোর জন্য। কিন্তু ভোট দিলেন না?
স্তব্ধতা' বলেছেন:
স্যুটিয় ব্যুট্যিয় কায়দায় আপনাকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করা হলো।ছড়াটির জন্য মারহাবা।++++++
লেখক বলেছেন: মারহাবার জন্য অসংখ্য শুকরিয়া। ভোটের জন্য ততোধিক।।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:২
না ,ভোট সংখ্যা: ০
লেখক বলেছেন: নিউটন ভাই, ভোট কি পাব? "ভাল হইয়াছে" মানে কি " হ্যাঁ" ভোট ধরে নিতে পারি? প্লিজ।।
সায়েমুজজ্জামান বলেছেন:
স্তব্দ্ধতা বলেছেন: স্যুটিয় ব্যুট্যিয় কায়দায় আপনাকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করা হলো।ছড়াটির জন্য মারহাবা।++++++
লেখক বলেছেন: যেহেতু স্তবদ্ধতার কথাই আপাতত আপনার কথা, সুতরাং ভোটের ক্ষেত্রেও তথৈবচ। ঠিক ধরেছি তো তাই না?
ধন্যবাদ ছড়া পাঠ এবং প্রতিক্রিয়া জানানোর জন্য।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৩
না ,ভোট সংখ্যা: ০
ফাইয়াজ আহমেদ বলেছেন:
না
লেখক বলেছেন: তথাস্তু। ধন্যবাদ ছড়া পাঠ এবং প্রতিক্রিয়া জানানোর জন্য।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৩
না ,ভোট সংখ্যা: ১
অমি রহমান পিয়াল বলেছেন:
চরম লাগলো, প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: পিয়াল ভাইয়ের মন্তব্য দেখে বিশ্বাস হলোনা, গিয়ে দেখে আসলাম আসলেই প্রিয়তে কিনা। আসলেই আছে। হা হা হা হা । তারপর চরম লাগা!
ধন্যবাদ।।
লেখক বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে ঘুরে যাবার জন্য।
িসপাহী বলেছেন:
একটা কবিতায় পুরা ইতিহাস চলে এসেছে। চমৎকার। ++++
লেখক বলেছেন: সিপাহী, অনুরোধ রক্ষা করে পড়েছেন, মন্তব্য করেছেন, ধন্যবাদ।
আপনার + চিহ্ন কে ভোট ধরে নিয়েছি। ঠিক আছে।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৪
না ,ভোট সংখ্যা: ১
ওসমানজি২ বলেছেন:
হ্যাঁ জয়যুক্ত হোক ++
লেখক বলেছেন: এই তো আবার ভোট পেলাম। ওসমানজি২, আপাতত শুষ্ক ধন্যবাদ জানিয়ে রাখি ভোটের জন্য।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৫
না ,ভোট সংখ্যা: ১
ও.জামান বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ভালো লাগা নিয়ে নিলাম এবং আপনাকে ছড়া পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু ভোট দিলেন না?
তীব্র রঙিন বলেছেন:
ছড়াটা ভালোই, তবে এখানে আপত্তি:"কি হতো আর; কে জানে তা; হতো এমন কি আর
দেশ বাঁচাতে এলেন যেন খিলজী বক্তিয়ার। "
বক্তিয়ার খিলজি কার দেশ বাঁচাতে এসেছিলেন??? দখলদার হলো উদ্ধারকর্তা?
লেখক বলেছেন: তীব্র রঙিন, নিবিড় পাঠ করেছেন এবং নিজের খটকা জানিয়েছেন, এ যথেষ্ঠ সৌভাগ্য ধরে নিচ্ছি।
তবে বোধহয় ব্যাপারটা আমিই পরিষ্কার করতে পারিনি।
বলতে চেয়েছি, তাদের আসার ধরনের সংগে বক্তিয়ার খিলজীর বাংলা বিজয়ের মিল আছে, ভাবখানাতো দখলদার মানসে দেশ বাঁচানোর ওছিলাই। কেননা ওমন দেশ বাঁচানোর ওসিলায় কাউকে এগিয়ে আসতে হচ্ছে, দখল নিয়ে নিতে হচ্ছে মসনদের, ওমন রুদ্র -রোষের স্টাইলে, একবারে হঠাৎ ঘুম থেকে উঠেই এ সংবাদ, সেখানেই তো একজন সাধারন মানসের বিপত্তি।
ধন্যবাদ আবারো আমার ব্লগে আসার জন্য।
তুতুষার বলেছেন:
ভালো কবিতা । হ্যা ভোট।
লেখক বলেছেন: তুতুষার কে অনেক ধন্যবাদ ভোটের জন্য। আচ্ছা, তুতুষার মানে কি?
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৬
না ,ভোট সংখ্যা: ১
তানিয়া মুন বলেছেন:
প্লাস তো আগেই দিয়েছি। বলতে ভুলে গিয়েছিলাম। ++
লেখক বলেছেন: প্লাস চাইনা, ভোট চাই। হা হা হা হা ।
প্লাসকে হ্যাঁ ভোট হিসেবে ধরে নিলাম।
ধন্যবাদ আবারো আমার ব্লগে ভোটকেন্দ্রে আসার জন্য।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৭
না ,ভোট সংখ্যা: ১
মতিউর রহমান সাগর বলেছেন:
(শ্লোগান) : হিমাংশু ভাই কি? জয় এবং জিন্দাবাদ (২ বার)।।ধন্যবাদ ভোট এবং পাঠের জন্য।।
ফলাফল: হ্যাঁ ,ভোট সংখ্যা:৮
না ,ভোট সংখ্যা: ১
কুয়াশা বলেছেন:
স্বাধীনতার স্বপ্নধ্রষ্টা যে তার কম্বলটা পাননি এই ইতিহাসটাও আসার দরকার ছিল।
লেখক বলেছেন: কি যে হলো, কখন হলো হঠাৎ দেখি খাদ্য নাই
অনাহারীর পাঁজর জুড়ে মন্বন্তরের ভীষন ঘাঁই।
তখন
আমরা হঠাৎ ভীষনরকম অনাহারে মরছিলাম
আর
ওনারা কেউ ফুলছিলো যে, চোখ মেলে তা দেখছিলাম।
তখন
সদ্য কেনা স্বাধীনতা; জ্বলছিলো আর নিভছিলো
লোডশেডিংয়ের ফিকির যেন, ভীষন রকম ধুঁকছিলো।
-এজায়গাটিতে বোধহয় বিষয়টা খানিকটা হলেও এসেছে।। আপনার নিবিড় পাঠের জন্য ধন্যবাদ।।
লেখক বলেছেন: প্রিয় কথা শোনালেন।ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।।
লেখক বলেছেন: সব বাঞ্জা কি আর পূর্ণ হয়। ছড়া ভালো লেগেছে আপাতত এই সাত্ত্বনায় থাকি।
ধন্যবাদ নাজনীন১। ভালো থাকা হয় যেন।।
স্তব্ধতা' বলেছেন:
বার বার ফিরে আসি আপনার এই ছড়াটি পাঠ করার জন্য।একটা দোলা অনুভব করি।ধরুন প্রতিটা লাইনের শেষে যখন আপনি 'আর', 'তখন' এই শব্দগুলো ব্যবহার করেছেন সেখানে একটা করে ঢোলের বাড়ি, আর পুরো আবৃত্তিতে তবলা....আহ অসাধারণ হতো।এক জায়গায় বলেছেন:
''ভাবছো বুঝি - হতাশাবাদী, বাঁকা চোখে দৃষ্টি দেই আশার কথায় বুক বাঁধিনা, স্বপ্নে আমার আস্থা নেই।''
পরে আবার আশার স্বপ্নই দেখিয়েছেন।সংশয়বাদী? অবশ্য এটা কোন অভিযোগ নয়।বর্তমান অবস্থায় সবাই তাই।তবে কবিদের ব্যাপারটা আলাদা হবে ভেবেছিলাম।আগের বার ভোট, রেটিং দু'টোই দিয়ে গিয়েছি, এবার শুধু শুভেচ্ছা।ভালো থাকুন।
লেখক বলেছেন: আজ ব্লগে ঢুকেই কৃতজ্ঞ চিত্তে এই কমেন্টটি ( এবং নিচের টিও) পাঠ করলাম। খুব খুব ভালো লাগলো এমন আন্তরিক মন্তব্য।
অনেক অনেক ধন্যবাদ জানাই স্তব্ধতা। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।।
অ.ট: ঠিক ঢোলের তাল মনে রেখেই "আর , তখন" শব্দ গুলো ব্যবহার করেছিলাম, আপনার চোখে পড়াতে নিজেকে ধন্য মনে হচ্ছে।।
স্বদেশ হাসনাইন বলেছেন:
এখানে কে মাইনাস দেয়?? এককথায় অনবদ্য ইতিহাস নির্ভর জীবনমুখী কবিতা!
রাজনীতিবিদেরা চমক নিয়ে আসে, দুর্নীতিতে আখের গুছিয়ে চলে যায়। জনগণের উন্নতি আর হয় না। আয়নায় মুখটা দেখতে দেখতে হতাশ না হয়ে পারা যায় না।
আমরা আশায় আশায় থাকি মোদের আশার পরান পাখি দোলে বাংলাদেশের গানে যাবে স্বপ্ন পথের পানে যেথায় তাকিয়ে তেপান্তর দুঃখী ঘরে বাংলা মায়ের লাল সবুজ অন্তর
কবিকে অনেক ধন্যবাদ। এরকম আরও লিখুন। আর প্রিয় ব্লগার স্বব্ধতাকে ধন্যবাদ লিংক দেয়ার জন্য। না হলে অনেক পোষ্টের ভীড়ে এমন চমঁত্কার কবিতাটা পড়া হতো না।
লেখক বলেছেন: স্তব্ধতা'র বদ্যনতা আমার পাথেয় হয়ে থাকলো। সাথে হাসনাইন ভায়ের এই দারুন উৎসাহ জাগানো মন্তব্যটি।
ধন্যবাদ পাঠের জন্য । মন্তব্যটি আমার উপরি পাওনা মনে করি।।
বাবুল হোসেইন বলেছেন:
সাগর ভাই আমার অনেক কিছু বলার আছে এই ছড়াটি নিয়ে কিন্তু কারেন্ট এমন হুট করে চলে গেলো যে কি বলব বলেন।
এডিটিং করতে পারেন আওয়ামীলীগের এসব কুকীর্তিসব।
এটা একটা মাস্টারপিস হতে পারে বাংলাদেশের রাজনীতির জন্য এবং সাধারণ মানুষের পক্ষে।
ভালো থাকবেন। আপনাকে আমার এতদিন মনে হয়নি আপনি ছন্দ নিয়ে এমন সুন্দর মন মাতানো খেলা খেলতে পারেন। (অবাক হবার ইমো হবে, যদিও আমি ইমোতে কোন আনন্দ পাইনা, তারপরেও)।
সাগর ভাই, আমি আপনার কবিতার প্রেমে পুরাটাই মজে গেছি। যেমন কবিতা তেমনি ছড়া তেমনি গদ্য ঢং-এ লেখা কবিতার। কি করে লেখেন বস। আমাকে একটু শিখাবেন?
এই ছড়াটি বাংলাদেশের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে, আমার ধারণা এবং সত্যি হলে আমার চেয়ে আর কেউ খুশী বেশী হবে না।
লেখক বলেছেন: হয়তো বাড়িয়ে বলেছেন। হয়তো নয়, বাড়িয়েই বলেছেন, কিন্তু যে প্রেরণা এ কথাতে পেলাম, তা বাড়ানো নয় মোটেই।
এ মন্তব্যের উত্তরে ধন্যবাদ বলার সাহস নেই। থাক কিছু মন্তব্য নিরুত্তর।।
ছন্দ্বহীন বলেছেন:
আমি পুরাই হা হয়ে রইলাম। আপনার কান্ড কারখানা দেখে...+বাবুল ভাই আমার অনেকটা বলে দিয়েছে...।
অ.ট. কষ্ট দেবো না বলেও কষ্ট দিয়ে যাচ্ছি শুধু।
লেখক বলেছেন: আচ্ছা আর করবো না এমন
কান্ডকারখানা।।
অ.ট: কষ্ট না দিলে বুঝবে কিভাবে যে কষ্ট দিতে এসেছিলেন?
লেখক বলেছেন: কৃতজ্ঞতা তাসনিম। আমি একজন অনিয়মিত ব্লগার হয়ে গেছি। তাই এত দেরি করে উত্তর লিখা।
ধন্যবাদ জানবেন।
মন্জুরুল আলম বলেছেন:
আমি আসলে অফ লাইন পাঠক। কিন্তু আপনার এই অসাধারন ইতিহাসভিত্তিক ছন্দময় ছড়া পাঠ করে শুধু অভিবাদণ জানাতে লগইন করলাম।.......বস্, আপনি একজন জাত-কবি।
লেখক বলেছেন: জাত কবি কিনা জানিনা, কিন্তু আপনার মন্তব্য উৎসাহ যোগালো দারুন। অনেক ধন্যবাদ মন্জুরুল আলম ভাই।
আমার ব্লগে স্বাগতম।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















