নন্দিত দন্ডগুলো ক'ছত্র ভালোবাসা দিবস
তাহাকে
আমারে যে ভালোবাসায়
হাসায়; আনে জল চোখে
সে জন নারী আমার
সোনার
প্রতিমা, সব আঁধার দিয়েছে রুখে।।
২৫/০৫/২০০৫
কবিকথা
আমি সঁপে দিবো অশ্রুকণা সকল;
স্বেদবিন্দু; প্রাণকণা রাশি রাশি
শেকড়ে,
সমাধিতে তুমি যেন
বৃক্ষ হয়ো , সখা।।
১০/০৩/২০০৭
প্রতীক্ষা
আমি মেঘে ঢেকেছি শরীর
বধূ, তুমি যেন বৃষ্টি চেয়ো।।
০৯/১০/২০০৪
প্রাত্যহিক
শুণ্য,
জানতে চেয়েছিলো-
"কাকে বলে ভালোবাসা?"
গতকাল রেল লাইনের ধারের বস্তিতে
খোলা ভ্যানের উপর
এক বৃদ্ধা মহিলাকে
ততোধিক বৃদ্ধ এক পুরুষের মাথায়
উকুন বাছতে দেখেছিলাম।
আমার কাছে এর'চে
ভালোবাসার কোন উপযুক্ত সংজ্ঞা নেই।।
১ শ্রাবণ ১৪০৬
জোছনা
প্রণয়ে রুদ্ধ যে আলো
তাকে জোছনা বলে।।
২৯/১২/২০০৫
প্রসঙ্গক্রমে
তবু খরা কাতর পাঁজর
এই বলে সাক্ষ্য দেবে
জল এলে দু'কূল ছাপিয়ে
দাবদাহ আপন মনে হয়।।
২২ ফাল্গুন ১৪১৩
প্রতীক্ষা - ১৪০
খুলে রেখো যেনো বর্ষাতি অভ্যাস
আমি আছি মেঘ ঘনাবার তালে
ঢের আছে বাকি
আমাদের যৌথ স্নান।।
০৭/০৬/২০০৮
প্রতীক্ষা - ১৪৪
দুঃখ ঝরছে ; তীব্র তীক্ষ
বুক বরাবর ঝিরঝিরে;
তুমি ও সুখ; এক তরীতে
গেছো বুঝি ভেসে বহুদূরে।।
০৩/০৬/২০০৮
বিলাপ-গাঁথা
কেউ পেলো নাতো টের;
উচ্ছ্বাস এতো জীবনের এতো আলো
এতো ভালোবাসা চখা-চখী মেলা উৎসবে
ধীরে চুপে ঝুরে ঝুরে ঝুরে
নেমে এসে মিলালো বিলালো
একখানি মঠ; বেমালুম।
তুমিও পেলেনা টের
হায়! তুমিও পেলেনা।।
২৩/০১/২০০৮
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Patient Lovers
by Salvador Dalí)
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।