অশ্রুজলের অভিষেক গীতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জলসন্ধ্যায় শ্যাওলা মেয়ে
মুখ ছুঁয়েছো বৃষ্টিকণার।
জলে তখন শব্দ মিছিল...
...তুমি এসে দাঁড়ালে পদ্মপাতায়। বৃষ্টিভেজা নুপূর নিয়ে জলের তখন উন্মনা কাল। রোদরঙা আলতা ধুয়ে নিয়ে বাদলধারা গড়িয়ে গেল নলখাগড়া বনমূলে। কুনোব্যাঙের ঘরে আজ রঙউৎসব। তুমি থমকে শুনলে এক পলক সমুদ্র তান। হরিয়াল পালকে চোখ মুছে নিয়ে বললে, সমুদ্রে যাব। সে বার্তা মেঘদূতের কানে যেতেই দূর দ্বীপকান্না ছড়িয়ে শ্রাবণটোপরে ঝড় এলো, সমুদ্রচিলের উদাস আঁখি ঝকঝকে তরুর রঙে রাঙিয়ে গেল। বৃষ্টি এলো। ঝমঝমিয়ে বৃষ্টি এলো...
জলে ছিলো শব্দ মিছিল। ধ্বনি হাজার। জলে ছিলো ময়ূর রঙের সা রে গা মা। মেঘমল্লার গাইলো উলট মেঘ, তুলোট মেঘ। কাশঝোপ ঘিরে, শিরীষ শাখা বেয়ে, কদমকেশর ছুঁয়ে তানসেনগীতি বয়ে চললো মনপবনের পাল্কি চড়ে। ঘাসফড়িংয়ের ঘরে জলের ছিটা। মুনিয়াসংসারে থমকে গেলো সন্ধ্যাপূজা। হায়! বাকি রয়ে গেলে যেন কোন আকাশে পাখা মেলা। অনেক পরাগ শ্রাবণ পেলো, নীড়ে ফিরলো অনেক পলি...
কবি ছিলো গোপন সুখে আপনা মনে ইচ্ছেরাজা। হঠাৎ এমন বৃষ্টি এলো। কলকলিয়ে উঠলো বহুযুগের বিরহীসাঁঝ। দীপ নেভালে ধীরে, কন্ঠে পরলে ঝোনাক মালা। জোৎস্না জ্বেলে নিয়ে বললে, গল্প বলো। তখন এলো গল্পপালা। কবির পৃষ্ঠা জুড়ে কালিদাস বসলেন সাতমহলায়। যক্ষ পাহারায় রেখে বানীদেব এলেন, ময়ূরপঙ্খী উড়িয়ে নিয়ে বীণাপাণি মৃদু টংকার তুললেন মাত্রাবৃত্তে...
কবি কাঁদলেন লক্ষযুগের একা থাকার প্রহর মনে করে..
১৬ মে ২০১০
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Paranoiac Visage, 1935
by Salvador Dali)
৫১টি মন্তব্য ৪৮টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।