somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাতা কুড়োনোর কালে যে আছো মোহন

০৬ ই জুলাই, ২০১০ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদিও জলতাড়া স্রোতে
একগুঁয়ে অস্বীকার তবু
হাঙর জিঘাংসায়...

বিহানের প্রথম মেঘ বসত নিলো এসে রোদগাঁয়ে, পা ছড়িয়ে চাটাই বিছিয়ে পরিচিত ভঙ্গিতে বসা, সাবলীল অতিথির মতো উঁকি দিয়ে গেলো সদর-অন্দর। তখন ছিলো তোমার পাতা কুড়োনোর সাজ; গন্ধ লতার বেনী দীর্ঘ ঝুলিয়ে; নদীর কার্নিশ হতে ঢেউ দু'টো সযতনে খুলে নিয়ে পরে নিলে কোমরের বিছায়। পুবদেয়ালের খাঁজে তক্ষকের ভোজন সারা হলে এক বুক ঢেঁকুর তুলে জানিয়ে দিলো - যাওয়া যায় পথে এবার। কিন্তু মেঘ এসে বসত নিলো রোদগাঁয়ে। গতরাতের চাঁদ-চিহ্ন ততক্ষনে মুছে নিয়ে হিজল আর আমলকী পাতা কাঁপছিলো তিরতির একবার দুইবার। গুনে গুনে তিনপশলা দলছুট বাতাস বড় ঘরের চাল এবং জানালা এবং বেড়ার নীচ দিয়ে দিকভ্রান্ত ঢুকে এক পলক থমকে থেকে খিলখিল হাসিয়ে দিয়ে গেলো চুড়ির আলনায়। তুমি আলতারঙ বালিয়াড়ি চুড়ি দু'আঙুলে বাজাতে বাজাতে ঘরের দাওয়ায় পা এবং দৃষ্টি ছড়িয়ে দিলে। পেয়ারার যে ঢালটি বেঁকে এসে ছুঁয়ে গেছে লাউয়ের মাচান, তার পাতার ফাঁকগুলো একবার বড় এবং পরক্ষনে ছোট হয়ে আসছিলো। এইমাত্র তাতে দেখা গেল কানামাছি কৌশলে সিদ্ধ একটা পাকা প্রায় টসটসে পেয়ারার গায়ে থমকে আছে শেষ একফালি রোদ। বিহানের আপাতত সান্ত্বনা।

তোমার তখন পাতাকুড়ানোর কাল।

দক্ষিনে মানুষ এবং হাঙর শিকারে প্রানপণ যথাক্রমে এক প্লাটুন সৈন্য এবং হাঙর শিকারীর তীব্র ঘামের গন্ধ যদিও লেগে ছিলো ভিনদেশী বাতাসে, তুমি তাতে বুক ভরে নিয়ে একটা ঠোকর লাগালে পায়ের প্রথম কাছে পড়া নুড়িতে। দুলতে দুলতে তখন তার পথ চলা, দু'টুকরোয় ভেঙে গড়ালো দু'দিকে।

তোমার জন্য কাঠবনে জারুলের পাতা, খাড়িতে মাছরাঙা, বুনো গাঁদায় পরবাসী প্রজাপতি অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে বেথুন ঝুম ঝুম কোলাহল আর রক্ত জবা। যে কোন বিহ্বলতার দিকে ; যে কোন পরাজয়ের দিকে পিঠ ফিরানো তোমার জন্য অপেক্ষায় আছে এক দংগল নাড়া বিছানো হাঁটা পথ, গত রাতে যারা ভিজেছিলো শিশির ব্যঞ্জনে।

তোমার জন্য দেখো গুচ্ছ গুচ্ছ কবি এবং মাতাল এবং ভাঁড় এবং বিদূষক এবং ময়ূরপুচ্ছ কবন্ধের মতো উঁকি ঝুঁকি মারছে দুপুরের চাতালে। কিন্তু এখানে এখনও বিহান আর মেঘ নিয়েছে বসত।

তোমার প্রতীক্ষা কাল ফুরোনোর ব্যাকুল প্রতীক্ষায় এই মাত্র পুড়তে পুড়তে খাক হয়ে গেলো একজন প্রচন্ড পুরুষ।

টের কি পাও, প্রিয় মোহকাল ?

১৭/০২/২০১০


(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Dancer in Green Tutu
1880- by Edgar Degas )

( সবিনয়ে জানাই, এটি একটি রিপোষ্ট, আমার সামুতে প্রথম দিককার। পড়েছিলেন শুধু মোসতাকিম রাহী ভাই এবং ফেরদৌসী, মন্তব্যের ঘরে তাদের মন্তব্য দুটি কপি করে দিয়ে আমার কৃতজ্ঞতা জানালাম।
আমার মত অভাজনের নতুন লিখা পড়ার জন্য তাড়া দিয়েছিলেন যারা বিশেষত বাবুল ভাই, ছন্দহীন, জুন , সোমহেপি, শুণ্য উপত্যকা, পাহাড়ের কান্না, সায়েম মুন, হিমাংশু.... প্রসংগত বলি, না এটা ফাঁকি দেয়া নয়, আমার প্রিয় কবিতা শেয়ার করার একটা প্রয়াস। অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা ।)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫৯
৪৯টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×