যাবতীয় মৃত্যূ হতে সন্তর্পনে নেমে গেলে
পরলৌকিক আকাশ, দেখি, লোবান এবং ভাগাড়ের
শস্যঘ্রাণ এক। এবং অভিন্ন।
কোনোখানে পড়ো পড়ো মাচানের ফাঁকে ফাঁকে এক গোছা জোনাক উপড়ে থাকে, বাসকলতা লেপ্টে থাকে সুড়কীর চোয়াল ঘেঁষে। কামরূপ কামাক্ষা হতে বুনকো ধোঁয়া আড়িয়লের স্রোতে ডুবতে থাকে, শ্মশ্মান ভেঙে অবলীলায় পেরিয়ে যায় চাঁদবোজা শেয়ালপ্রহর। টুকরো টুকরো সপ্তর্ষিমন্ডল তীক্ত ঠোঁটে গেঁথে নেয় বনপেঁচা - পেঁজাতুলোর মতো মেঘে কবে সে ভাসিয়ে দিয়েছে গৃহস্থালী - বিস্তৃত কর্মপাঠ।
পাথর কুঁদে রাখা মুখে
মনুষ্যলাশ পুঁতে রেখে মৃত্তিকাগায়ে -
ডানাহীন মানুষেরা কাঁচালংকা জলভাতে মেতে যায় -
সহজ অভ্যাসে
পরিপাটি শৃংখলায়...
২২ জুলাই ২০১
ছবি : Knights of Death , সালভাদর ডালি ( ১৯৩৭)
ইন্টারনেট হতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

