ছুটি, তাই পড়তে চাই। বাংলা বই জোগার করা অসম্ভব। নেটে যা যা আছে, খুঁজে খুঁজে নামিয়ে পড়ে নিয়েছি। বাসায় এক গাদা বাংলা বই এতবার পড়া হয়েছে যে এখন আর চেহারা দেখতে ইচ্ছা করে না। পরীক্ষার শেষ দিন নিকোলাস স্পার্কসের 'দ্যা ওয়েডিং' নিয়ে এসেছিলাম। বইটা পড়ে শেষ করলাম, কিন্তু মুখে তিতা স্বাদ লেগে আছে। ভয়াবহ বোরিং বই। বছর পঞ্চাশেকের দুই বুড়োবুড়ি ছেলেমেয়ে বড় হয়ে নিজ নিজ পথে যাওয়ার পরে কি করে আবার নিজেদের ছোট্ট সংসার শুরু করে সেই গল্প
১. দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সী- আরনেস্ট হেমিংওয়ে (আপডেইট: পড়া হয়েছে। অসাধারন একটা বই... এক বুড়ো লোক সাগরে মাছ ধরতে যায়, তিন দিন যুদ্ধ করে একটা মাছ ধরে... তাঁর অবিরত সংগ্রাম, তাঁর হেরে না যাওয়ার গল্প, নিজেকে সাহস যোগানোর গল্প, ঐশ্বর্যের মালিক হয়েও সব হারানোর গল্প... মাছ না ধরলে কি হবে, ওর কেমন লাগছিল, প্রতিটা মুহূর্তকে আমি বুঝতে পারছিলাম। মানুষের গল্প। বইটা না পড়া থাকলে অবশ্যই পড়ে নিবেন।)
২. উইদারিং হাইটস - এমিলি ব্রন্টে (পড়ছি)
অন্য কোন পরামর্শ?
(আপডেইট: পড়েছি লাল মিয়ার পরামর্শ মোতাবেক মার্কোজের মোমরি অফ মাই মেলানকোলি হোরস। এক নব্বই বছরের বুড়ো জীবনে প্রথম বারের মত প্রেমে পড়ে, তার গল্প। বেশ ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং।)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


