ছয়টি রেল ক্রসিং-এ নির্মাণ হচ্ছে ওভারপাস
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর ছয়টি রেল ক্রসিং-এ ওভারপাস নির্মাণ করবে যোগাযোগ মন্ত্রণালয়। মহানগরের যানজট নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
রেল ক্রসিংগুলি হলো: স্টাফ রোড, মগবাজার, মালিবাগ, এফডিসি, সায়েদাবাদ ও জুরাইন রেল ক্রসিং।বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার মগবাজার রেলক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে রেলক্রসিংগুলোতে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। এছাড়া রেলক্রসিংয়ের কারণে যানযটেরও সৃষ্টি হচ্ছে। এই যানযট নিরসনে ঢাকার স্টাফরোড, মগবাজার, মালিবাগ, এফডিসি, সায়েদাবাদ ও জুরাইন রেলক্রসিংয়ের ওপর দিয়ে ওভারপাস নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানালেন তিনি। এছাড়া রাজধানী থেকে গাড়ির চাপ কমাতে ৫টি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
গত বুধবার রাজধানীর মগবাজার রেলগেইটে সামনে-পেছনে বিশাল জ্যাম থাকায় একটি যাত্রীবাহী বাস রেললাইনের উপর থেকে সরতে না পারার ফলে ট্রেনের সঙ্গে সংঘর্ষে মারা যায় একজন এবং আহত হয় আরও একজন। বাসের ধাক্কায় তিনটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেলও দুমরে মুচরে যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন