টিপাইমুখ বাঁধ নিয়ে চলমান সমালোচনা-প্রতিবাদ এক প্রপাগান্ডা : পিনাক
২১ শে জুন, ২০০৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে যখন টিপাইমুখ বাঁধ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তখন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বললেন, টিপাইমুখ নিয়ে আলোচনা সমালোচনা নতুন কিছু নয়। তিনি এটাকে প্রপাগান্ডা বলে মন্তব্য করেছেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে অংশ নেন ভারতীয় হাই কমিশনার। এসময় বক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন জানালেন, টিপাইমুখ বাঁধ নিয়ে তথাকথিত বিশেষজ্ঞদের মতামত নয়, সরকারের উচিত সরেজমিনে গিয়ে এই প্রকল্পটি পর্যবেক্ষণ করা। তিনি আরও জানান, ১৯৭৬ সাল থেকে ভারত সরকার টিপাইমুখ বাধঁ নিয়ে দুই বার যৌথভাবে নদী ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে। কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে না বলে জানান পিনাক। তিনি বলেন, শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, ব্যবসা বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রতিও যথেষ্ট সচেতন তার দেশ। সেমিনারে বক্তারা বাংলাদেশ ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে গঙ্গার পানি বণ্টনের ক্ষেত্রে দেশ নয়, আর্ন্তজাতিক নীতিমালার প্রতি গুরুত্ব দিতে বলেন তারা। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি দক্ষিণ এশিয়ার নানা বিষয় নিয়ে কথা বললেও টিপাই মুখ বাঁধ সম্পর্কে কিছু বলেননি।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন