somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের আচরণ দেখে কিভাবে তাকে বুঝতে পারবেন!!!অথবা আপনার কৌশলের মাধ্যমে কিভাবে কারো ব্যক্তিত্ব বুঝে নেবেন!!(প্রথম সংখ্যা)

২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরাযাক আপনি কারো সাথে নতুন পরিচিত হয়েছেন , আর এই ব্যাক্তির সাথে আপনাকে যেকোনো কারনে অনেক মিশতে হবে। যেহেতু এই ব্যাক্তির সাথে অনেক দরকারী কাজ থাকবে তাই এই ব্যাক্তি সম্পর্কে জেনে নেয়াটা খুব জরুরি । প্রথমেই জেনে নিন ব্যাক্তি হিসেবে তিনি কি পজিটিভ নাকি নেগেটিভ ! এই ব্যাপারটা জানার একটা খুব সহজ উপায় আছে। এই ব্যাক্তির সাথে আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন দেখুন তার আশেপাশে এমন কিছু কি আছে যা আপনার ভালো লাগে অথবা পছন্দ না হলেও এমন কিছু কি আছে কিনা দেখুন যেটা নিয়ে তাকে প্রশ্ন করতে পারেন। অথবা তাকে এককাপ চা এর জন্য নিমন্ত্রণ দিন সাথে আপনিও এক কাপ চা পান করুন । এখন আপনার সামনে যা ছিল তা নিয়ে অথবা সেই চা টা নিয়ে প্রশ্ন করুন। তাকে জিজ্ঞাসা করুন “এই বস্তুটি দেখতে কেমন অথবা চা টা কেমন হয়েছে”? এই বার ভালো করে খেয়াল করুন সে কি বলে।
যদি বলে “ভা্লো” বলে আপনার সাথে মিলিয়ে দেখুন আসলেই চা/বস্তুটি ভালো ছিল কি না।
যদি আপনার মতে চা টা আসলেই ভালো হয় , তাহলে বুঝতে হবে এই ব্যাক্তি আসলেই পজিটিভ তবে সে খুব ইমোশনাল হতে পছন্দ করেন না।
যদি বলে মোটামুটি ভালো , তবে বুঝতে হবে এই ব্যাক্তি বেশ পজিটিভ আর সে কাউকে কষ্ট দিতে বা নিরুৎসাহিত করতে পছন্দ করেনা।
যদি বলে বেশি ভালো হয়নি , তবে বুঝতে হবে এই ব্যাক্তি সত্যবাদী, তবে পজিটিভ , কারণ ভালো না হলেও সে ভালো শব্দটা উচ্চারণ করেছে।
যদি বলে অনেক ভালো অথবা চরম ভালো হয়েছে তবে বুঝতে হবে এই ব্যাক্তিটি পজিটিভ ও বেশ ইমোশোনাল।
আর যদি বলে খারাপ তবে বুঝতে হবে , সে সাংঘাতিক নেগেটিভ একজন ব্যাক্তি তবে অকাট্য সত্যবাদী।
যদি বলে খারাপ নয় , তবে বুঝতে হবে এই ব্যাক্তি আসলেই নেগেটিভ , আপনি হয়ত তার কাছ থেকে ভালো কাজের জন্য ও কোন প্রশংসা পাবেন না।
যদি বলে “চলে”, তাহলে বুঝতে হবে এই ব্যাক্তি গড়পড়তা ধরণের ।
আর যদি চা টা কেন ভালো হয়েছে সেটা বলে অথবা কেন খারাপ হয়েছে সেটা বলে তবে বুঝতে হবে সেই ব্যাক্তিটি খুবই যুক্তিবাদী , তার সাথে যুক্তি দিয়ে কথা বললেই ভালো হবে।
তবে প্রত্যেকটা কথা শোনার সময় তার চোখের দিকে খেয়াল করে তার চোখের সাথে কথার ভাষার মিল খোঁজার চেষ্টা করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ ব্যাতিক্রম থাকতেই পারে। আবার আপনার পছন্দের সাথে সেই ব্যাক্তির পছন্দের মিল না ও হতে পারে। আবার কিছু কিছু ব্যাক্তি খুবই ধুর্ত হয় যারা চোখের ভাষা আপনাকে বুঝতেই দিবে না। আর এই কথাগুলো কোন গবেষণা দ্বারা প্রমানিত নয়। তবে সাধারণত এই কথাগুলো সত্য হয়। লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×