. . . চাঁদ তারা আর স্ট্রীট লাইটের নিয়ণ আলোর ভেতর দিয়ে মাথা চাঁড়া দিয়ে
ওঠে অন্ধকার। এই হাজার বছরের অরব অন্ধকারের শাখা প্রশাখারা দীর্ঘ হতে হতে
হয়ে উঠে আরও দীর্ঘদেহী । দিগন্ত বিস্তৃত অন্ধকারের কঠিন ঈর্ষার চোখে জড়ো হয়
হাজার বছরের শৃঙ্খলিত দীর্ঘ জীবন বৃত্তান্ত
তারপর অন্ধকারেরা তেড়ে আসে। হানা দেয় নস্টালজিয়ার দহলিজে।
ছিঁড়ে খুঁড়ে গিলে খায় ফিনফিনে শুক্লাপক্ষ
লাশ কাটা ঘরের সিঁড়িতে পড়ে থাকে নিথর দেহ। জমিনে জড়ো হতে থাকে লাশ আর লাশের স্তূপ
হাড় মগজ থেঁতলে যাওয়া খুলি। থ্যঁতা খাওয়া ইদুরের মত ঘূর্ণায়মান জীবন
দলিলে স্পষ্ট অক্ষরে ফুটে ওঠে পাপ আর দুঃখের মোটা ক্যানভাস
জীবনে শুধু অন্ধকার। অন্ধকারের ব্যর্থতা। দুর্বলতা। ভয়। ভীত সন্ত্রস্ততা।
আর কী?
আর মানুষ হয়েও স্বজাতির কাছে মার খাওয়া, প্রতারিত হবার ভয় এবং পাপ আর দুঃখ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



