somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি জানেন কি?

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. আপনি যদি ডান হাতি হয়ে থাকেন তাহলে আপনি খাবার চাবানোর সময় মুখের ডান দিকটা ব্যবহার করেন আর যদি বাম হাতি হন তাহলে বাম দিকটা।
২. আধা কেজি মধু তৈরি করার জন্য মৌমাছিদের দুই মিলিয়নের বেশি ফুল থেকে রেণু সংগ্রহ করতে হয়।
৩. হেরোইন হচ্ছে মরফিন এর ব্রান্ড নেইম।
৪. কমিউনিকেশন জায়ান্ট নোকিয়া স্থাপিত হয়েছিল ১৮৬৫ সালে যেটা ছিল একটা উড-পাল্প মিল (যেটা কাগজ এর কাঁচামাল) আর স্থাপিত করেছিলেন ফ্রেডরিক আইডেসটাম।
৫. আইসল্যান্ডে রেস্টুরেন্টে টিপস দেয়া সেখানে অপমানজনক বলে ধরা হয়। আর আমেরিকাতে কাষ্টমারদের ফোর্স করে টিপস নেয়া হয় যেটা হয় ১৫ থেকে ১৮% পর্যন্ত।
৬. আলবার্ট আইনস্টাইনকে ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার জন্যে অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন।
৭. আদি রোমান, চাইনিজ আর জার্মান বিজ্ঞানিরা মাউথওয়াশ হিসেবে প্রায়ই ইউরিন ব্যবহার করতেন।
৮. যারা ধূমপান ছেড়ে দেন তারা গড়ে রাতে এক ঘন্টা আগের চেয়ে কম ঘুমান।
৯. মোনালিসা’র কোন ভ্রু ছিল না। কারণ রেনেসার যুগে ভ্রু শেভ করে ফেলাটাই ছিল তখনকার ফ্যাশন।
১০. পৃথিবী যে গতিতে সূর্যের চারপাশে ঘোরে সেই কারণে সূর্যগ্রহণ কখনও ৭ মিনিট ৫৮ সেকেন্ডের বেশি হতে পারে না।
১১. মাটির সাথে মিশে যাবার জন্যে কাঁচ এর সময় লাগে এক মিলিয়ন বছর!
১২. গোলমরিচের তাপ মাপা হয় স্কভিল স্কেলে।
১৩. স্বর্ণ হচ্ছে একমাত্র ধাতু যাতে কখনও মরিচা পড়ে না, যদি এক হাজার বছর মাটিতে থাকে তাও না।
১৪. জিব হচ্ছে শরীরের একমাত্র পেশী যা একদিকে আটকানো অবস্থায় থাকে।
১৫. যদি পানির তেষ্টা কমতে থাকে তাহলে আরও বেশি পানি পান করতে হয়, কারণ শরীর যখন আস্তে আস্তে পানিশূন্য হয়ে পড়ে তখন তেষ্টার যে ম্যাকানিজম সেটা বন্ধ হয়ে যায়।
১৬. প্রতি বছর প্রায় দুই লক্ষ ধূমপায়ী হয় ধূমপান ত্যাগ করে অথবা তামাক জনিত রোগে মারা যায়।
১৭. ১৮৮৬ সালে যখন প্রথম কোকাকোলা আসে তখন এটা পাওয়া যেত ব্রেন টনিক অথবা ইন্টেলেকচুয়াল বেভারেজ হিসেবে।
১৮. শূন্য হচ্ছে একমাত্র সংখ্যা যা রোমান সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না।
১৯. আমেরিকার গৃহযুদ্ধের সময় ঘুড়ি চিঠি অথবা পত্রিকা বিলি করার কাজে ব্যবহৃত হতো।
২০. পানি পান করার পর মুখে থাকা এসিডের প্রায় ৬১% কমে যায়।
২১. সাবমেরিনে রান্না করার কাজে পিনাট অয়েল ব্যবহার করা হয় কারণ এর তাপমাত্রা ৪৫০ ডিগ্রী ফারেনহাইটের উপরে না যাওয়া পর্যন্ত ধোঁয়া হয়না।
২২. শেল অয়েল কোম্পানী শুরুতে তাদের ব্যবসা শুরু করেছিল লন্ডনে। তাদের ব্যবসা ছিল সি শেল বিক্রি করা।
২৩. কানে পাশে কোন একটা কিছু (ফানেল জাতীয় যেমন কাপ) ধরি তখন যে গর্জন শুনতে পাই তা আসলে সাগরের শব্দ নয়। রক্ত আমাদের কানের শিরা দিয়ে যে প্রবাহিত হচ্ছে তার শব্দ।
২৪. দশটার মধ্যে নয়টা জীবন্ত প্রাণীই সমুদ্রে বাস করে।
২৫. কলা নিজে থেকে পরাগায়ণের মাধ্যমে ছড়ায় না। এটা ছড়ায় মানুষের হাত ধরে।
২৬. উচ্চতম এলাকাগুলোর এয়ারপোর্টে কম বাতাস ঘনত্বের জন্যে লম্বা রানওয়ে প্রয়োজন হয়।
২৭. আলাস্কা ইউনিভার্সিটি চারটা টাইম জোনে বিস্তৃত।
২৮. দাঁত মানব শরীরের একমাত্র অংশ যা নিজে থেকে হিল করতে পারে না।
২৯. আদি গ্রীসে কোন একটা মেয়ের দিকে আপেল ছোড়া বিয়ের অফিশিয়াল প্রপোজাল হিসেবে গণ্য হত। আর মেয়েটা যদি সেটা ধরতো তার মানে হচ্ছে সে এই প্রস্তাবে রাজি।
৩০. আঁতেল মানুষদের চুলে বেশি পরিমাণ জিংক আর কপার থাকে।
৩১. ১৯৭৬ সালে সোয়াইন ফ্লু এর ভ্যাকসিন রোগের চেয়ে বেশি মৃত্যুর কারণ হয় যদিও এটা রোগ প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়েছিল।
৩২. ক্যাফেইন অ্যাসপিরিন বা পেইনকিলারের শক্তি বাড়িয়ে দেয় তাই বেশ কিছু মেডিসিনে এটা পাওয়া যায়।
৩৩. যখন একজন মানুষ মারা যায় তখন তার দৃষ্টিশক্তি সবার আগে লোপ পায়, আর শেষে লোপ পায় শ্রবণশক্তি।
৩৪. আদিকালে অপরিচিত মানুষরা হ্যান্ডশেক করতো এটা বোঝানোর জন্যে যে তারা নিরস্ত্র।
৩৫. স্ট্রবেরি একধরণের ফল যার বীজ বাইরে জন্মায়।
৩৬. অ্যাভাকাডো হচ্ছে একমাত্র ফল যাতে রয়েছে সর্বোচ্চ ক্যালরী। প্রতি ১০০ গ্রামে আছে ১৬৭ ক্যালরী।
৩৭. ভেন্ডিং মেশিন থেকে চুরি সমস্যার জন্যে প্রতি বছর সফট ড্রিংস কোম্পানী গুলো প্রায় ১০০ মিলিয়ন ডলার গচ্চা দেয়।
৩৮. চাঁদ প্রতিদিন পৃথিবী থেকে দুই ইঞ্চি দূরে সরে যাচ্ছে।
৩৯. প্রতিদিন পৃথিবীর ওজন বাড়ে একশ টন করে কারণ হচ্ছে মহশূন্যের ধূলো (উল্কা, ধূমকেতু আর অন্যান্য)।
৪০. পৃথিবীর মাধ্যকর্ষণের কারণে কোন পর্বতই ১৫০০০ মিটারের বেশি হয়ে পারে না।
৪১. ছেলেদের শার্টের বোতাম থাকে ডানদিকে, আর মেয়েদের বাম দিকে।
৪২. মিকি মাউস ইটালীতে টপোলিনো নামে পরিচিত।
৪৩. সৈন্যরা ব্রিজের উপর দিয়ে যাবার সময় মার্চ করতে নিষেধ করা হয়, কারণ মার্চ করার সময় যে রেজোনেন্স (অনুনাদ) সৃষ্টি হয় তাতে ব্রিজ ভেঙে যেতে পারে।
৪৪. স্পেস ফ্লাইটে অতিরিক্ত এক কেজি ওজন নিতে চাইলে ৫৩০ কেজি ফুয়েল বেশি খরচ করতে হয়।

লিখতে লিখতে দুই হাত জিব বের হয়ে গেছে। হাঃ হাঃ। ভয়ে আছি কারণ একপাশে আটকানো কিনা। হিঃ হিঃ
তবে লেখাগুলো নেট থেকে নেওয়া আর অনবাদকৃত। ভুল হলে আমি কিছু জানিনা। হিঃ হিঃ। পড়ে মজা পেলে জানাবেন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×