নির্বাক বিষন্নতা আমার র্পূবের জীবন
জীবন বিলাস সুখ সবই স্বপ্ন
কোথায় যেন কান্নার রোল
আজীবন খুজে ফেরার দৈব স্বপ্ন।
শেষ প্রহরে ঠিক কোথায় তুমি?
ঠিক পাহাড়ের শেষ সীমানায়
সাগরের শুকিয়ে যাওয়াও অসম্ভব নয়
যদি ফাটল ধরে এই দেহ মনে
আজো মরনকে চাই অতিথি করে
ভালবাসাহীন দুর্গম পথে।
ইচ্ছেগুলোর ঠিকানা কোথায়?
না পাওয়ার প্রতিবাদ কোথায়?
শৃঙ্খলমুক্ত বন্দীযারা
পুনরায় বন্দী হবার আশা কোথায়?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

