অনেকদিন পর ব্লগে পোস্ট দিলাম। সবাই ভাল আছেন আশা করি।
ব্লগে এবং পত্রিকায় দেখলাম শেয়ার বাজারে এক ঘণ্টায় মূল্যসূচক ৯৬৬ পয়েন্ট বেড়েছে Click This Link
বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা দেখে এর চেয়ে ভাল কোন শিরোনাম পেলাম না। ছোটবেলায় পুতুলনাঁচ আমার খুব প্রিয় ছিল। দেখতাম কি সুন্দর করে ছোট ছোট পুতুলগুলো নেচে যাচ্ছে, তখনো জানতাম না যে ঐ পুতুলগুলো আসলে নাচে না, কেউ একজন অদৃশ্য সুতা দিয়ে ওদের নাচাচ্ছে। বড় হয়ে আসল ব্যাপারটা বুঝতে পেরেছি।
বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা দেখেও আমার তাই মনে হচ্ছে। কিছু লোক চাইলে শেয়ার বাজার উঠবে , আবার কিছু লোক চাইলে বাজারে ধস নামবে!!!!! আমি শেয়ার ব্যাবসা অত বুঝি না, বা আমি শেয়ার ব্যাবসা করি না ।তবে অনেকদিন ধরে লক্ষ্য রাখছিলাম শেয়ার বাজারের উপর। ইচ্ছে ছিল কিছু অলস টাকা বিনিয়োগ করার। সামু বল্গার হা.হা.হা. ভাই, ওরাকল ভাই সহ অনেকের পোস্ট পড়ে শেয়ারের ফান্ডামেনটাল জিনিষটা জানার বুঝার চেষটা করেছি। আমি যতটুকু বুঝেছি তাতে কোন শেয়ার কেনার মত সাহস আমি পাইনি। কারন কোন সুত্রই খাটে না এখন দেশের শেয়ার বাজারে। তাহলে কারা কিনছে বা কারা কেনাচ্ছে এসব? পুতুলনাচের মত কিছু লোক কেনাচ্ছে আবার পাবলিকের টাকা ঘরে তোলার জন্য বিক্রি করাচ্ছে।
আমার আরো একটা জিনিষ মনে হচ্ছে, আমরা বাংগালীরা পুতুলের মত নাচতেই ভালবাসি। আমাদের আমজনতাকে মেংগো বানানোর মত সহজ কাজ মনে হয় দুনিয়াতে আর কোথাও নেই। সামান্য একটু লোভ বা আশা দেখাতে পারলেই হুমরি খেয়ে পড়ি কোন বিচার বিশ্লেষন ছাড়া।কাল পেপারে পড়লাম কোন কোম্পানি নাকি ২১০০০০ টাকা বিনিয়োগ করলে মাসে ৪৮০০০ টাকা করে দিবে!!!! ভাই কোন সুস্থ মানুষের পক্ষে কি এটা বিশ্বাস করা সম্ভব? টাকার গাছ/মেশিন থাকলেওতো এটা সম্ভব না, এসব বলেই দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা নিয়ে ডেসটিনি, ইউনিপের মত কোম্পানি এদেশে রাজার হালে ব্যাবসা করে যাচ্ছএ।সবচাইতে অবাক লাগছে, এই হায় হায় কোম্পানি বাংলাদেশে নতুন না, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমরা সব ভুলে আবার হায় হায় কোম্পানিগুলোর পেছনে ছুটছি।
সবাই ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



