দিনে দিনে আমি ভাবাবেগশুন্য হয়ে যাচ্ছি
আমার চারপাশে ঘটে যায়
হাজারটা ঘটনা
আমাকে স্পর্শ করেনা কিছুই।
ডাস্টবিনে কাকের বদলে ছিন্নমুল শিশু
কাকের আহারে ভাগ বসায় আমার ভাই কিংবা বোন
গায়ে আলখেল্লা পরে ভন্ডের দল সাজে যিশু।
শকুনীর খোজ পাইনা সারা আকাশ জুড়ে
আমরাইতো শকুন হয়ে গেছি
খুজে খুজে সব শকুন খাওয়া হয়ত শেষ
আমরা যখন শকুন নিশ্চই রাখবনা কিছু আর অবশেষ।
কুকুরের চেয়ে আমরাই এখন বেশি ঘেউ ঘেউ করি
সভা সেমিনার করে নিজের জাত চেনাতে ব্যস্ত
কোথাও কোন সহনশীলতা নেই
পকেটের হিসাবটা কিংবা ভাগের কড়িতে কমতি হলেই
কুকুর হতেও দ্বিধা নেই।
দিনের আলোয় আমার বোনটি শিক্ষালয়ে
যেতে কেঁপে উঠে,
শিক্ষালয়ে এখন আর শিক্ষক কিংবা ছাত্র থাকেনা
কিছু পশুও থাকে, আর ঐসব পশুরা
উৎ পেতে থাকে আমার বোনের দিকে
আমার মায়ের দিকে
হায়ানারাও দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই
মানুষরূপী হায়ানাদের ভয়ে।
আমার চারপাশে যিশুরা ঘুরে
আমার চারপাশে কুকুর ঘুরে
আমার চারপাশে শকুনীরা উড়ে
হায়ানারা হাত তুলে দেখায় হিংস্র থাবা
কিছুই বলতে পারিনা, কিছুই করতে পারিনা
তুলে দিতে পারিনা এক মুঠো অন্ন ঐ শিশুটির মুখে
খুলে দিতে পারিনা ঐসব যিশুদের মুখোশ
বাচাঁতে পারিনা শুকুনীর হাত থেকে আমার মাকে কিংবা মাটিকে
করতে পারিনা শিক্ষাংগনকে পশুমুক্ত
আমি নির্ভার, নির্লিপ্ত যাপন করছি আমার জীবন
হয়ে গেছি প্রতিক্রিয়াহীন
হয়তোবা আমিও কুকুর কিংবা হায়না প্রজাতির।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



