মোহাম্দ আবুল হোসেন: খ্যাতনামা চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন কাতারের নাগরিকত্ব গ্রহণ করার খবরে ভারতের শিল্পী সমাজে বিভক্তি দেখা দিয়েছে। কূটনীতিক, শিল্পীরা এ নিয়ে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশে নিয়োজিত ভারতের সাবেক হাই কমিশনার বীনা সিক্রি, বেশকিছু খ্যাতনামা শিল্পী, দরগাহের খাদেম। তাদের কেউ মনে করেন, ভারত ত্যাগ করা উচিত হয়নি ফিদা হুসেনের। অন্যরা বলছেন, তিনি তার অতীতকে পিছনে ফেলে যেতে চান। মৃত্যুর আগে বসবাস করতে চান একটি নতুন ঠিকানায়- এজন্যই এমনটি করেছেন তিনি। সমপ্রতি মকবুল ফিদা হুসেন ঘোষণা দেন তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করছেন। তার কয়েকদিন পরেই রোববার তিনি কাতারে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত দীপা ওয়াদওয়া’র কাছে তার ভারতীয় পাসপোর্ট তুলে দেন। এতে স্পষ্ট হয়ে উঠেছে, তিনি আর ভারতীয় হিসেবে পরিচয় দিতে চান না। এর জবাবে ফিদা হুসেনের ঘনিষ্ঠ বন্ধু, ডিজাইনার-ফটোগ্রাফার, সমাজকর্মী রাম রহমান বলেছেন, মকবুল ফিদা হুসেন যখন ঘোষণা দেন তিনি কাতারের সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করছেন তখনই তিনি একটি রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। পাসপোর্ট হস্তান্তর শুধুমাত্র আনুষ্ঠানিকতা। তিনি ঠিক কাজ করেছেন। কারণ তার প্রতি আমাদের সমাজব্যবস্থা ঠিক কাজ করেনি। আদালতের কাছে প্রত্যাশা পূরণ হয়নি। সোমবার রাতে তিনি বুদ্ধিজীবি ভিবন সুন্দরম, অর্পণা কাউর, এম. কে রাইনা, শুভা মাডগাল এবং কে. বিক্রাম সিং স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের কাছে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তারা বলেছেন, ফিদা হুসেন কাতারের নাগরিকত্ব গ্রহণ করছেন এ খবরে শিল্পী সমাজে মারাত্মক মনোবেদনার কারণ হয়েছে। ওই চিঠিতে তারা এ ঘটনাকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন। ওই চিঠিতে তারা জানতে চান, ফিদা হুসেন যদি ফিরে আসতে চান তাহলে রাষ্ট্র তাকে কি রকম নিরাপত্তা দেবে। ওদিকে বাংলাদেশে নিয়োজিত ভারতের সাবেক হাই কমিশনার, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ফোর্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান বীণা সিক্রি বলেছেন, হুসেন কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন এটা তার নিজের পছন্দের বিষয়। তিনি বলেন, অনেক ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এটা বিশ্বায়নের একটি অংশ। বীণা সিক্রি আরও বলেন, ফিদা হুসেন তার অতীতকে ভুলে যেতে চান। সেজন্য আমি মনে করি, রাজনীতিতে ধর্মকে টেনে আনা অনুচিত। তবে ফিদা হুসেন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন এর মানে এই নয় যে, তিনি দেশে ফিরতে পারবেন না। নয়া দিল্লিতে অবস্থিত সুফি সাধক নিজামুদ্দি আউলিয়ার দরগাহের খাদেম ও ফিদা হুসেনের ভক্ত ফারুক নিজামি মনে করেন ফিদা হুসেনের হিন্দুস্তান ত্যাগ করা উচিত হবে না। ভারতীয় নাগরিকত্ব তার ত্যাগ করাও উচিত নয়। কারণ তিনি ভারতে জন্মেছেন। ভারতে বড় হয়েছেন এবং ভারতই তাকে বিখ্যাত করেছে। নয়া দিল্লি ভিত্তিক আর্ট মল-এর পরিচালক সৈয়দ নরেন ভিক্ষু রাম জৈনের বক্তব্য- বৃটিশরা দার্জিলিংয়ের চা উৎপাদন অঞ্চলকে তাদের দখলে নিয়ে নিয়েছিল। আর আজ ভারতের গর্ব ফিদা হুসেনকে চেনা হবে কাতারের গর্ব হিসেবে। আর আমরা অনুশোচনা করব।
মকবুল ফিদা হুসেনকে নিয়ে ভারতের কূটনীতিক, শিল্পীরা বিভক্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।