somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ হচ্ছে ওমেগা আইল্যান্ড

১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিষিদ্ধ হচ্ছে ওমেগা আইল্যান্ড। রাজউক এ সংক্রান্ত সাইনবোর্ড লাগানোর প্রস্তুতি নিয়েছে। শিগগিরই তারা ওমেগা রিয়েল এস্টেটের প্রকল্প এলাকায় এ সাইনবোর্ড লাগাবে। যাতে সাধারণ মানুষ তাদের প্রতারণার ফাঁদে না পড়ে। এছাড়া, ওমেগা আইল্যান্ডে চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত না হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশেরও উদ্যোগ নিতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এরপরও ওমেগার তৎপরতা বন্ধ না হলে প্রকল্প এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে রাজউক কর্তৃপক্ষ। অনুমোদনহীন এ প্রকল্পটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহেই রাজধানীর বিভিন্ন স্থানে থাকা ওমেগার সকল সাইনবোর্ড, বিলবোর্ড ও হোর্ডিং উচ্ছেদ করা হবে। একই সঙ্গে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হবে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, ওমেগার বিরুদ্ধে মামলার পর এখন পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে। রাজউকের পরবর্তী মিটিংয়েই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ওমেগার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে যাতে অন্য অনুমোদনহীন প্রকল্পগুলোর কাছে একটি বার্তা পৌঁছে যে অনিয়ম করে পার পাওয়া যাবে না। রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওমেগার বিরুদ্ধে রাজউক মামলা করার পর বিভিন্ন পর্যায় থেকে ওমেগার পক্ষে তদবির করা হচ্ছে। ওদিকে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন যে সব জমি ওমেগা দখল করে নিয়েছে তারাও ওমেগার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। রিলায়েন্স ট্যানারি লি.-এর মালিক শাহজাহান মিয়া। তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তিনি দখলকৃত জমি উদ্ধারের জন্য ওমেগার বিরুদ্ধে মামলা করবেন। উল্লেখ্য, ওমেগা আইল্যান্ড নামে বহুল প্রচারিত অনুমোদনহীন প্রকল্পটির বিষয়ে মানবজমিন-এ পর পর কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্ট প্রকাশের পর ওমেগার বিরুদ্ধে মামলা করে রাজউক। অবশ্য ওমেগা রিয়েল এস্টেটের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ওই সব বিজ্ঞাপনে ওমেগা কর্তৃপক্ষ তাদের নানা অনিয়মের বিষয় বাস্তবিকই স্বীকার করে নিয়েছেন।
Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×