somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর রিপোর্ট: ট্রানজিট দিয়ে ফেলেছে বাংলাদেশ

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লির অনুধাবন করার চেয়ে অনেক বেশি দ্রুততায় ঢাকা নৃত্য করতে প্রস্তুত-এই শিরোনামে ভারতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গতকাল একটি নিবন্ধ প্রকাশ করেছে। জ্যোতি মালহোত্রা তার এই নিবন্ধে কিছুটা আক্ষেপের সুরে লিখেছেন, ঢাকা যখন ভারতকে ট্রানজিট দিচ্ছে এবং আরও অনেক কিছু দিতে আগ বাড়িয়ে আছে তখন কিনা নয়া দিল্লি পাকিস্তানের দিকেই তাকিয়ে আছে। তাকে নিয়েই ব্যস্ত আছে। জ্যোতি মালহোত্রা নয়া দিল্লিভিত্তিক একজন জ্যেষ্ঠ সাংবাদিক। ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত তিনি দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর থেকে তিনি খালিজ টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও দিল্লির দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় লিখছেন।
মালহোত্রার ভাষায়, ‘ঢাকা প্রকৃতপক্ষে পর্দার আড়ালে ইতিমধ্যেই অনেক কিছু করে ফেলেছে। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে অভ্যন্তরীণ নৌ-পথে ভারি মেশিনারিজ পাঠাচ্ছে ক্ষুদ্র বন্দর আশুগঞ্জে। এলাকাটি আখাউড়া নামের বাংলাদেশী শহরে, যেটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে মাত্র ১০ কি.মি. দূরে। রেকর্ডে রাখছি, আমাদের চোখের আড়ালে ভারতীয় পণ্য বাংলাদেশের মধ্য দিয়ে ইতিমধ্যেই ট্রানজিট নিতে শুরু করেছে। এবং এটা এমনই একটি ঘটনা যা একাত্তরে বাংলাদেশ একটি মুক্ত দেশে পরিণত হওয়ার পর এই প্রথম।’
তার কথায়, ভারত-কিংবা বলা চলে অন্তত বিদেশ মন্ত্রণালয় এবং সেই সঙ্গে দিল্লি ভিত্তিক পাকিস্তান নিয়ে মেতে থাকা মিডিয়া এখন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খারকে অভ্যর্থনা জানাতে মশগুল রয়েছে। হিনা ভারতে তার প্রথম সফরে আসছেন বুধবার। কিন্তু সত্য হলেও, ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ পাকা করতে বাংলাদেশ বৈপ্লবিক পদক্ষেপ নিয়ে চলেছে। অথচ এদিকে তেমন কারও কোন মনোযোগ নেই। এমনকি গণমাধ্যমে এর তেমন প্রচার প্রচারণাও নেই।
জ্যোতি মালহোত্রা লিখেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে হাট কিংবা বাজারের ধারণা নতুন কিছু নয়। এটা বহু বছর ধরে টেবিলে পড়েছিল। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে যারাই দায়িত্ব পালন করেছেন তারা কখনও মেঘালয় ও ত্রিপুরা সন্নিহিত দরিদ্রতর প্রতিবেশীদের কাছে যেতে চাননি। তারা সবসময় আমেরিকা ও ইউরোপের মতো ধনী দেশগুলোকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রেখেছেন। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে যে মেঘালয়ের কলাইচরে গেলেন সেটা প্রশংসনীয়। তারা একই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেন যে, ভারতের এখন উচিত বস্ত্রখাতের বুলেট কামড়ে ধরা। লবিস্টদের উপেক্ষা করা। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ে বস্ত্রশিল্পে উন্নত। ভারতের উচিত হবে তাদের সঙ্গে অবাধ বাণিজ্য চালু করা।
মালহোত্রা এরপর লেখেন, ভারত যদিও বছরে আট থেকে দশ মিলিয়ন পিস তৈরী পোশাক বিনা শুল্কে আমদানি করে থাকে তবুও বাংলাদেশ সুখী নয়। কারণ তাদের আগ্রহ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি করতে চায় না দিল্লি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারেই চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হয়েছেন। এটা এমন একটি ইস্যু যা দিতে বাংলাদেশ ১৯৭১ সাল থেকে অস্বীকৃতি জানিয়ে এসেছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য হয়তো এখন এর উপযুক্ত শুভেচ্ছা ফিরিয়ে দেয়ার সময়।
Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×