somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিস্তার ২৫ ভাগ পানিও দিতে নারাজ মমতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
তিস্তার ৫০ ভাগ পানি দাবির প্রেক্ষিতে মমতা ২৫ ভাগ দেয়ার জন্য রাজি থাকলেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুতই। মমতা কেন্দ্রকে জানিয়েছেন তিস্তায় পানি থাকলেই তো ২৫ ভাগ দেয়া যাবে। তিস্তায় পানিই নেই। সিকিমে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক ঢিলে দুই পাখি মেরেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সান্ত্বনা দেয়ার পাশাপাশি সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং-এর সঙ্গে তিস্তার পানিবন্টন নিয়ে কথা বলেছেন। আর চলার পথে নিজেই পরখ করেছেন তিস্তায় পানি কতটা আছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা এমন খবরই দিয়েছে। আনন্দবাজার আরও জানিয়েছে, চামলিং মমতাকে বলেছেন, তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান প্রকারান্তরে সিকিমকেও বাঁচিয়ে দিয়েছে। এ অবস্থায় মমতা দূত মারফত মনমোহনকে জানিয়েছেন, তিস্তায় যে পানি নেই তা তিনি নিজেই সিকিম গিয়ে দেখে এসেছেন। তিস্তার ব্যাপারে রাজ্য সরকার একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তারা বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখবেন নদীতে আদৌ পানি আছে কিনা। থাকলে কোথায় কতটা আছে দেখবেন। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরিতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদেরও কাজে লাগানো হবে। রিপোর্ট পাওয়ার পরেই তিনি তিস্তা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন, এর আগে নয়। তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তাড়াহুড়া করা উচিত নয়, পশ্চিমবঙ্গ সরকারের এ অবস্থানের সঙ্গে সিকিমও যে এক মত- সেকথাও প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন মমতা। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত শিগগির ভারতে এসে তিস্তাচুক্তি করতে আগ্রহী হলেও মমতা যে এখনই চুক্তি চাইছেন না সেটা স্পষ্ট। তিনি বিশেষজ্ঞদের রিপোর্ট দেখে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন।
মমতার বক্তব্য, তিস্তায় এমনিতেই এখন পানি নেই। তার ওপর সিকিমে পানি সেচ এবং পানিবিদ্যুতের জন্য নদীর ওপরে দু’টি বড় বাঁধ তৈরি হচ্ছে। সেই বাঁধ দু’টি তৈরি হয়ে গেলে পশ্চিমবঙ্গে পানির সরবরাহ আরও কমে যাবে। সুতরাং সবদিক খতিয়ে না দেখে চুক্তি করা উচিত নয়। মমতার বক্তব্য, তিনি বাংলাদেশের বিরুদ্ধে নন। তার সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। কিন্তু রাজ্যের স্বার্থ তার অগ্রাধিকার। এ অবস্থায় কেবল কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে যদি ‘লোক দেখানো’ একটা চুক্তি করা হয়, তাহলে তা বাস্তবোচিত হবে না। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলেছেন, ৫০ শতাংশ দূরে থাক, তিনি বাংলাদেশকে যে ২৫ শতাংশ পানি দিতে সম্মত হয়েছিলেন, তা দেয়াও এখন কঠিন। কারণ, তিস্তায় বলতে গেলে পানিই নেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×