আমি কতবতবকতকত। আমি আজ থেকে, এই এখন থেকে প্রলয় হাসান নামে লিখবো। আমার আসল নামে লিখবো।
ছামোয়ার যে কান্ডগুলা আমাকে গত তিনটি মাস দেখিয়েছে, অনেকদিন মনে রাখবো। তার মধ্যে একটি হলো, আমার এই নিকের ছাড়পত্র! রেজিস্ট্রেশন করেছিলাম ১৭ ই ডিসেম্বর, ২০০৭। রিলিজ পেলাম ১০ ই এপ্রিল, ২০০৮। বাহ!!!
আমার প্রাক্তন নামের পেছনের কাহিনী:
গত বছর বিজয় দিবসের রাতে বসে বসে "বিজয়" সফটওয়ারটা ইনসটল করছিলাম। হঠাৎ অনলাইনে থাকা বিদেশী এক বন্ধুর কথা প্রসংগে নিজের ভাষায় ওয়েবে লেখা বিষয়ে কথা উঠল। ও পরামর্শ দিলো, আমার নিজের ভাষায় কোন ব্লগিং সাইট নেট থেকে খুজেঁ বের করে সেখানে মিশে যেতে। যেটা ও-ও করেছে। আইডিয়াটা খুবই ভাল লাগল। সাথে সাথে কাজে লেগে গেলাম।
ব্লগের ঠিকানা তো আগেই জানা ছিল। খুলে রেজিঃ করতে বসলাম আবার। কিন্তু টানা ৩ ঘন্টা চেষ্টা করেও রেজিঃ করতে পারলাম না। কারন আমার জন্মতারিখ কেন যেন নিচ্ছিল না। সবকিছু ঠিক আছে। শেষে রাগ করে রনে ভংগ দিলাম। চুপচাপ পোস্ট পড়ে যাচ্ছিলাম শুধু। অথচ একটা কমেন্ট করার জন্য হাত নিশপিশ করছিলো তখন।
পরদিন অফিসের লান্চ ব্রেকে নিজের ডেস্কে বসেই আবার ট্রাই করলাম। কয়েকবার ট্রাই করার পর "আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে"---এই দুর্লভ বাক্যটির দেখা পেলাম! কিন্তু চেয়েছিলাম "স্বপ্নদুয়ার" নামে লিখবো, ইউজার নেম হবে "প্রলয় হাসান"। আর হলো উল্টাটা!
এদিকে দিন যায়, মাস যায়, ফ্রন্ট পেজে আর একসেস পাই না। মেজাজ তখন সপ্তমে। ম্যাসেন্জেরে ওকে এসব বলতে ও তো হেসেই খুন। বল্ল ধৈর্য্য ধরতে। কিন্তু আমি ধরলাম না। দশদিন পর, ডিসেম্বরের প্রচন্ড গরমের আরেক রাতে আবার আরেকটা নিকে ট্রাই করার ডিসিশন নিলাম। যথারীতি আবারো একি অবস্থা। জন্মতারিখ নেয় না। শেষে পরীক্ষামূলক ভাবে নিকের ঘরে হাবিজাবী কিছু লিখলাম। ডান হাতের আংগুলগুলোর নীচে কিবোর্ডের যতগুলো 'কি' পেলাম, সবগুলো নিকের ঘরে এসে গেল। (কে জানত, ঐটাই আমার 'কাল' হবে?)
এইবার আমাকে নেয়া হলো। আবার সেই দুর্লভ বাক্যটির দেখা পেলাম। আমি তো মহা খুশী। ওমা! লিংক একটিভেট করে আমার তো মাথায় হাত। প্রোফাইলের নামের জাগায় এইটা আমি কি দেখতেছি! কতবতকতবকত।
আমি খুব কম "এফ ওয়ার্ড" বলি। লোকের সামনে তো নাই-ই। মুখ দিয়ে তখন ফিসফিস করে ঐ শব্দটা বেরিয়ে এল!
ভাবলাম আবারো নিক চেন্জ করবো। কিন্তু দু দুটো নিকের কারনে যেই পরিমান ঝামেলা আমাকে পোহাতে হয়েছিলো, সে কথা মনে করে সেই অলক্ষুনে নিকেই ব্লগাতে আরম্ভ করলাম। পরে আর কি! যা হবার তাই হলো।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


