……কত মুগ্ধ আলাপন। কত বিনিদ্র প্রহর আর কত কথার মালাগাথাঁ। ইথারে ইথারে ছড়ানো দূরের দুজন বন্ধুর জন্য অনাবিল ভালোবাসা।
রাতের সমস্ত নীরব আবেগকে জড়ো করে টুকরো টুকরো অংশ, চিরাচরিত সেই ঝগড়ার খন্ড খন্ড অংশ, একটি দুটি খুনসুটি, উচ্ছ্বাস, সাদা-কালো বাস্তবের মাঝে কত বর্নালী আমরা।
স্বপ্নকে নিয়ে তার হীরক বন্ধুটি কতই না মায়া জমিয়ে রেখেছি তার বুকের পরতে পরতে।
আমার ক্লান্ত তন্দ্রার মাঝে বিছিন্ন স্বপ্নের চারীনি হয়ে মিষ্টি তানে আবার আমাকে অথৈ ঘোরের সাগরে ফেলে দাও।
আমার স্বপ্ন আর তোমার হীরক বন্ধু, পৃথিবীর এই দুটো সবচে বড় পদক প্রাপ্তিতে প্রতিরাতেই যেন উল্লাতে মেতে উঠতে ইচ্ছা হয়, স্বপ্ন!
স্বপ্ন, কেন এত নিরব তুমি? কোন নিরবতা তোমাকে নিরব করে দিল এত?
কেন এত স্তদ্ধ, এত বিষন্ন, এত উদাসী...?
যেন মুষলধারে বৃষ্টি শেষে কোন এক শান্ত সকালের নরম আলোতে ঝরা শিউলির মত মৌন, মোলায়েম আর আনমনা...!
অথচ তোমার হীরক বন্ধুকে দেখো, সপ্ন! অশান্ত এক ভাইরাস বাসা বেঁধেছে যার ফুসফুসে, কাশির দমকে যার কথারা হারিয়ে যায় বাতাসে, নাক-মুখ জমে যায় ম্যাপল ঝরা ঠান্ডায়, তবুও দেখো তোমার হীরক বন্ধু তার কথার ফুলঝুড়ি ফোটায় অসুখে মুখে। মাঝে মাঝে তুমি কিছু বলার সুযোগই পাও না।
আবার মাঝে সাঝে, স্বপ্ন-হীরক বন্ধু, দুজনেই চুপচাপ। আবার হঠাৎ দুজনেরই একসাথে শুরু।
স্বপ্ন কি অদ্ভুত করে কথা বলো তুমি প্রায়শইঃ
হীরক বন্ধু তো হেসেই খুন!
হীরক বন্ধুর চারপাশে যখন প্রবল বৈরী বৃষ্টি;
তখন স্বপ্নেরা বসে স্থানুর মত বসে থাকে লোডশেডিংয়ের আধারেঁ, কথোপকথনের তার ছিড়ে যায়, মুঠোফোন নির্জীব হয়ে পড়ে। কিন্তু কি আশ্চর্য, তবুও স্বপ্ন আর তার হীরক বন্ধু থেমে থাকে না। শীতের রাতে গায়ে-গলায় চাদর আষ্টে-পৃষ্ঠে বেধেঁ, হীরক বন্ধুর স্বপ্ন তখন পড়ার টেবিলের গাঢ় অন্ধকারে থিতু হয়ে বসে, খানিক আগের সুর কেটে যাওয়া কথার ছন্দে আবার দুজনে মেতে উঠে, এভাবেই ভোর হয়, আর তোমার রাত গড়িয়ে যায় আমার ভোরের দিকে।
কিন্তু যখনি হীরক বন্ধুটি তার রুপকথা বলার জন্য তৈরী হয় নড়ে চড়ে বসে, স্বপ্নরা তখন দারুন বেরসিকের মত ঘুমপাড়ানী গান শুনতে চায়!
"বায় বলো, প্লিজ!" কি অকপটে কথাটা বলে ফেলে স্বপ্ন!
আবার সেটাকে হাসি মুখেও বলতে হয়!!!
স্বপ্নরা কিভাবে পারে এভাবে মুখের উপর হীরক বন্ধুদের বিদায় বলে চলে যেতে?
কেন এত নিষ্ঠুর হয় তার স্বপ্নেরা?
স্বপ্ন, কেন এত অবুঝ হও তোমরা...?
দরজায় মা এসে তাড়া লাগায়, আমার স্বপ্ন একসময় ইথারের জগৎ ছেড়ে পাত্তারি গুটিয়ে চলে যায় নিদ্রাদেবীর কোলে, শেষরাতে সে নিজেই ঘুমিয়ে পড়ে ড্রিম লাইটের মৃদু আলো আধারীতে, হীরক বন্ধুটিকে আমার স্বপ্ন দেখানো তার আর হয়ে উঠে না।
অথচ কত সহস্র মাইল দূরে, হীরক বন্ধুটি তার শীত চাদরের উষ্ণতায় হতাশ শামুকের মত মাথা গুজেঁ বসে থাকে আরেকটি ইথার রাতের অপেক্ষায়, আমার স্বপ্ন আর তার হীরক বন্ধুতে পরিনত হবার
অহর্নীশ অপেক্ষায়!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



