somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকড়ি মিকড়ি ফটুক গিকড়ি (২) :-B

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা আমার এস এল আরে তোলা প্রথম ম্যাকরো ইমেজ। আমাদের বাসার ঠিক সামনে তোলা। এক্সপেরিমেন্টালি। রাস্তায় পড়ে থাকা একটা পাথর দিয়ে কাজ সেরেছি।:D




অস্ট্রেলিয়ার লাস ভেগাস নামে খ্যাত গোলকোস্ট সিটির একটা ব্যস্ত চত্বরের ছবি। ফুপি বাড়ি ব্রিসবেন ভ্রমনের সময় তোলা হয়েছে।




গোলকোস্টে সারফারস প্যারাডাইস নামে একটা সী বিচ আছে। এই ছবিটা তোলা হয়েছে সেটার আশপাশ থেকে। সেদিন সন্ধ্যাবেলায়।মনে হচ্ছে যেন গাছের ডালে রেডিয়াম লাইটের কৃত্রিম ফুল ফুটে আছে।




মিনিয়েচার ম্যানগ্রোভ বন। গতবার কোরবানি ঈদের জন্য অজি ভেড়া জবাই করতে গিয়েছিলাম গসফোর্ড নামক দূরবর্তী একটা খামারে। এই ছবিটি সেখানকার একটা জাগার।




জেলী ফিস এবং তার পরিবার-পরিজন। সিডনী এ্যাকুইরিয়াম থেকে গতবছর এই ছবিটি তোলা হয়।




ব্রাইটন লি স্যান্ডস। আমাদের বাসা থেকে সবচে কাছের সী বিচ। ছবিটি সেখান থেকে তোলা। আমার হাতের মুঠোয় প্রচন্ড শক্তিশালী খোলসওয়ালা একটা সুদৃশ্য শামুক।




দেড় বছর আগে রুমমেটদের নিয়ে ঘুরতে যাই "ওয়াটসনস বে।" সমুদ্রের কিনারে বালিয়াড়িতে এইসব হাবিজাবিগুলো পড়ে ছিলো। ছবি তোলার সময় মনে হয়েছে - "ধুর, কিসব তুলছি।" অথচ ছবি তোলাম পর কিন্তু খারাপ লাগেনি আমার কাছে। :-B




এই ছবিটিকে নতুন করে পরিচয় দেবার কিছু নেই। সেই মন খারাপ করা ছবিটা শুধু তখনকার মত মেঘের ঘনঘটায় তোলা হয়নি। হয়েছে ঝলমলে বৃষ্টির সময়। দেশে একে খেক শিয়ালের বৃষ্টি না কি যেন বলে!




অস্ট্রেলিয়ান কাচা মরিচ! বিলিভ ইট অর নট, এইটা নাকি মাঝারি আকৃতির! আমাদের পাড়ার এক লেবানিজ ফ্রুট শপের সামনে থেকে তোলা। মরিচটিও ঐ দোকানেরি। :P





হে হে। আন্ডে ভাজার সময় হঠাৎ ফটুক তোলার একটা খায়েশ হইছিলো একদিন। :D





ল্যাম্বোরগিনি এক্স সিক্স জিরো। বাজারে নতুন আসছে। দাম হইলো হাফ মিলিয়ন অজি ডলার। মানে প্রায় তিন কোটি টাকা। প্রথম দর্শনেই এইটার প্রেমে পইড়া যাই। কিন্তু এই জনমে কিন্তে পার্বো বইলা মনে হয় না। পরজমনে খোদার কাছে একটা ফরিয়াদ কইরা দেখা যাইতে পারে! :(






ডান পাশের মেয়েটার নাম ন্যাটালি। কার শো তে দেখা আমার চোখে সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার মতে, অজি মেয়েরা এমনিতে খুব একটা সুন্দরী না। কিন্তু যেগুলা সুন্দরী, সেগুলা হার্টবিট মিস হয়ে যাবার মত সুন্দরী। আপসোসের কথা হলো, বাস্তবে ন্যাটকে যতটা সুন্দর দেখেছিলাম, ছবিটাতে ওকে তেমন সুন্দর দেখাচ্ছে না।:(

....ন্যাটালির সমুদ্রের মত গভীর নীল চোখ দুটো কি ছবিতে বোঝা যাচ্ছে...? :#>






ভয় নাই। এইটা সিডনী সিটি মিউজিয়ামের একটা কমার্সিয়াল। টাউন হল আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন থেকে তোলা। B-)





আমার দুইটা আংগুল। ম্যাক্সিমাম ম্যাক্রো জুম করে ছবিটি তুলেছি। যার ফলে হাতের রেখা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবিটিও ছিলো এক্সপেরিমেন্টাল।





এই বুড়িটা আমার ফুপাতো বোন রাহমী। ব্রিসবেনে থাকে। তার প্রধান কাজ হলো দুষ্টুমী করে করে ফুফুর মাথা আউলায়া দেয়া। :|





এক সপ্তাহ পর ২য় পর্ব দিচ্ছি। দেয়ার ইচ্ছা ছিলো আরো আগে।
প্রায় ১০ হাজার ছবি থেকে ১৫টি ছবি সিলেক্ট করে সেগুলোকে এসিডিসিতে এডিট করে, শার্পনেস, কালার ইফেক্ট, নয়েস, এক্সপোজার, রিসাইজিং, লোগো সেটিংস ইত্যাদি করে তারপর একে একে আপলোডিং, সব মিলিয়ে বি-শা-ল এক হ্যাপা!!! এর পর আবার প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা করে ক্যাপশন লিখা, পরে সেগুলো সঠিক জাগামত সেট করা। এইটা আরেক হ্যাপা। তার উপর আবার ব্লগের অনেক ফিচার এখনো ঠিকমত কাজ করে না।
অনেক সময় দিতে হচ্ছে একেকটা পর্বের পোস্টে। :(

কানে ধরছি। ব্লগে ছবি পোস্টানোর শখ আমার মিট্টা গ্যাছে! :((


প্রতিটি ছবির সাথে আমার কপিরাইট লোগো দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়া করে বানানো তাই কোনমতে কাজ চালানোর মত করে একটা বানিয়েছি। ৩য় বা ৪র্থ পর্বে প্রফেশনাল লোগো দেয়ার ইচ্ছা আছে।



























সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×